ফেব্রুয়ারি মাসে Samsung তাদের Samsung Galaxy S26 সিরিজ লঞ্চ করেছে। এবার স্যামসাঙ তাদের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিক এবং রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোল্ডেবল সিরিজে Samsung Galaxy Z Fold 8 এবং Samsung Galaxy Z Flip 8 ফোনদুটি পেশ করা হতে পারে। এর মধ্যে Flip মডেলটি 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy Z Flip 8 স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Samsung এর ফোনটি দেখা গেছে। আমাদের মাধ্যমে এই ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এই ফোনটি SM-F7760 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই ফোনটি Samsung Galaxy Z Flip 8 নামে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি গত বছর Samsung Galaxy Z Flip 7 ফোনটি SM-F766 মডেল নাম্বার সহ লঞ্চ করা হয়েছিল, এর ফলে নতুন মডেলের আভাস পাওয়া যাচ্ছে।
3C লিস্টিঙের মাধ্যমে Samsung Galaxy Z Flip 8 ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য জানা যায়নি, তবে এটি 5G স্মার্টফোন হিসাবে দেখা গেছে। অন্যদিকে রিপোর্ট অনুযায়ী Galaxy Z Flip 8 ফোনটির ক্ষেত্রে বেশ কিছু বড় পরিবর্তন করা হতে পারে। এই ফোনটিতে ডুয়েল ব্যাটারি সেটআপ থাকবে বলে জানা গেছে, এর সম্পূর্ণ ক্ষমতা 4,174mAh ব্যাটারি হতে পারে। এটি মার্কেটে 4,300mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।
যদিও ক্যামেরা সেটআপের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করা হবে না বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী Samsung Galaxy Z Flip 8 ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য 10MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ ক্যামেরা সেটআপ প্রায় Samsung Galaxy Z Flip 7 ফোনটির মতো রাখা হতে পারে।
প্রসেসিঙের দিক দিয়ে যথেষ্ট আপগ্রেড পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে লেটেস্ট ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 বা Exynos 2600 প্রসেসর দেওয়া হতে পারে। এর ফলে আগের তুলনায় ফোনটিতে আরও ভালো পারফরমেন্স পাওয়া যাবে।
2026 সালের জুলাই মাসের দিকে Samsung Galaxy Z Flip 8 ফোনটি লঞ্চ করা হতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। অন্যদিকে বাজারে এই ফোনটির বিকল্প হিসাবে Samsung Galaxy Z Flip 7 বা Motorola Razr 60 Ultra ফোনগুলি রয়েছে।
যারা প্রিমিয়াম ডিজাইন, কম্প্যাক্ট ফোল্ডেবল ফার্ম ফ্যাক্টার এবং ফ্ল্যাগশিপ পারফরমেন্স সহ ফোন চাইছেন, তাদের জন্য আপকামিং Samsung Galaxy Z Flip 8 ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনটি বাজারে উপস্থিত Motorola এবং Xiaomi ফোল্ডেবল স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










