Samsung নিয়ে আসছে সস্তা ফোল্ডেবল স্মার্টফোন, Galaxy Z Flip Lite নামে হতে পারে লঞ্চ

সাউথ কোরিয়ার বিখ্যাত মোবাইল কোম্পানি স‍্যামসাং মার্কেটে তাদের ফোল্ডেবল ফোনগুলির ভালো রেসপন্স দেখার পর এবার কম দামে ফোল্ডেবল ফোন লঞ্চের পরিকল্পনা করছে। একটি রিপোর্ট থেকে জানা গেছে Samsung Galaxy Z Flip Lite নামের সস্তা স্মার্টফোন ফোল্ডেবল ডিসপ্লেসহ আগামী বছর লঞ্চ করা হতে পারে। রিপোর্টে বলা হয়েছে স‍্যামসাং একটি নতুন ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে যা Galaxy Z Flip Lite নামে পেশ করা হবে। নাম থেকে আভাস পাওয়া যায় এই ফোনটি অনেকটা Galaxy Z Flip এর মতো ফর্ম ফ‍্যাক্টরের সঙ্গে লঞ্চ করা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Galaxy Z Flip Lite এর সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য জানা যায়নি।

অ্যানালিস্ট Ross Young এর টুইট অনুযায়ী Samsung Galaxy Z Flip Lite ফোনটি আল্ট্রা থিন গ্লাস (UTG) এর সঙ্গে পেশ করা হতে পারে এবং এই ফোনটি ফোল্ডেবল স্মার্টফোন Samsung Galaxy Z Flip এর তুলনায় সস্তা হবে। অন‍্যদিকে আবার SamMobile এর রিপোর্ট অনুযায়ী স‍্যামসাং ইউটিজি প্রোডাকশনের কম খরচযুক্ত সস্তা ফোল্ডেবল গ্লাসে কাজ করছে। এই তথাকথিত Samsung Galaxy Z Flip Lite ফোনটি আগামী বছর লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy Z Flip 

কোম্পানির Samsung Galaxy Z Flip ফোনটির প্রাইমারি ফোল্ডেবল ডিসপ্লের মাপ 6.7 ইঞ্চি। এছাড়া এই ফোনে ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে দেওয়া হয়েছে যা বাইরের দিকে 1.1 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লের কাজ করে। এই ফোনে 2.95 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটে রান করে।

Samsung Galaxy Z Flip এ 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই ফোনে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ 12 মেগাপিক্সেলের‌ই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এছাড়া Samsung Galaxy Z Flip এর ফ্রন্ট প‍্যানেলে 10 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। কানেক্টিভিটির জন্য Samsung Galaxy Z Flip এ 4জি এলটিই, ওয়াইফাই 802.11 এসি, ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট, এন‌এফসি ও জিপিএস / এ-জিপিএস যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,300 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

SOURCE: 1, 2

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here