2025 সালের মে মাস থেকে Samsung তাদের প্রিমিয়াম ফোল্ডেবল Galaxy Z Flip6 5G স্মার্টফোন আকর্ষণীয় অফার জারি করেছে। কোম্পানির স্কিমের অধীনে Flip6 ফোনের দুটি ভেরিয়েন্টে 20,000 টাকা অরজন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 2025 সালের 1মে থেকে 20 মে পর্যন্ত ভারতে সমস্ত ডিলারের জন্য এই অফার প্রযোজ্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy Z Flip6 ফোনের অফার এবং নতুন দামের ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy Z Flip6 এর অফার এবং দাম
ভারতে Samsung Galaxy Z Flip6 5G ফোনটির 12GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যায়:
- 12GB + 256GB মডেলের দাম 1,09,999 টাকা রয়েছে।
- 12GB + 512GB মডেলের দাম 1,21,999 টাকা রয়েছে।
বর্তমানে অফারের অধীনে দুটি মডেলের প্রতি ইউনিটে 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
অফার সহ দাম:
- 89,999 টাকা (12GB + 256GB)
- 1,01,999 টাকা (12GB + 512GB)
শুধুমাত্র ভ্যালিড Samsung চ্যানেলের মাধ্যমে ফোনটি কিনলে এই অফার প্রযোজ্য। একইসঙ্গে IMEI ও DMS সেল ডাটা সঠিকভাবে স্কিম পিরিয়ডের মধ্যে আপলোড করতে হবে।
জানিয়ে রাখি 20,000 টাকার আকর্ষণীয় ছাড় ডিলারের মাধ্যমে পাওয়া তবে অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট এবং আমাজনের মাধ্যমে ফোনটি অফার সহ কম দামে কেনা যাবে। এই অফার পাওয়ার জন্য এইসব সাইটে ভিজিট করতে হবে।
Samsung Galaxy Z Flip6 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy Z Flip6 ফোনটিতে দুটি ডিসপ্লে রয়েছে। এই ফোনে Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি 6.7-ইঞ্চির ফুল এইচডি+ প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। অন্যদিকে Samsung Galaxy Z Flip 6 ফোনটি ফোল্ড করলে 3.4-ইঞ্চির এই সেকেন্ডারি স্ক্রিন পাওয়া যায়। Super AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 60Hz হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি Galaxy Z Fold 6 ফোনটিও এই একই প্রসেসরে রান করে।
- স্টোরেজ: Galaxy Z Flip 6 ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং টপ মডেলে 12GB RAM + 512GB স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 1.0μm 50MP Wide-angle OIS সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফি, ভিডিও কল এবং রীল তৈরির জন্য Samsung Galaxy Z Flip 6 ফোনে 10MP সেলফি ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
- ওএস: Samsung Galaxy Z Flip 6 ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং One UI 6.1.1 সহ পেশ করা হয়েছে। এই ইউআই বিশেষ করে ফোল্ডেবল ফোনের জন্য প্রস্তুত করা হয়েছে। ফলে ফ্লেক্স মোড এবং মাল্টিউইন্ডো মতো ফিচারগুলিকে সহজ করে তোলে।
