Lust Stories এর মতো OTT তে উপস্থিত এইসব জনপ্রিয় শো এবং সিনেমা, দেখে নিন তালিকা

Lust Stories সিজন 1 এর সাফল্যের প্রায় পাঁচ বছর পর এবার এর সেকেন্ড পার্টটি Netflix এ রিলিজ হয়েছে। Lust Stories Season 2 তে কাজল, তামান্না ভাটিয়া, বিজয় ভার্মা, নীনা গুপ্তা, মৃণাল ঠাকুর এবং অমৃতা সুভাষ সহ একাধিক তারকা অভিনয় করেছেন। এই সিনেমাটি পরিচালনা করেছেন কঙ্কনা সেন শর্মা, সুজয় ঘোষ, বাল্কি এবং অমিত শর্মা। নতুন সিজনও আগেরটির মতো একই প্যাটার্নের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Poco F6 এবং Poco F6 Pro ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Lust Stories এর মতো OTT-তে উপস্থিত শো এবং সিনেমা

  • Yeh Kaali Kaali Akhein
  • Four More Shots Please
  • Made in Heaven
  • Teaser
  • Modern Love : Mumbai
  • Jee Karda
  • Unpaused
  • Life In A Metro
  • Dus Kahaniyaan

Yeh Kaali Kaali Akhein

Netflix এর অরিজিনাল ওয়েব সিরিজ Yeh Kaali Kaali Akhein এক ব্যক্তির পতনের উপর ফোকাস করে নির্মিত যিনি একজন ক্ষমতাবান রাজনীতিকের মেয়ের খপ্পর থেকে পালানোর চেষ্টা করেন। এই সিরিজটি প্রযোজনা ও পরিচালনা করেছেন সিদ্ধার্থ সেনগুপ্ত।

  • IMDb রেটিং: 7/10
  • কাস্ট: আঁচল সিং, তাহির রাজ ভাসিন, শ্বেতা ত্রিপাঠি
  • রিলিজ ডেট: 8 জানুয়ারী, 2023
  • কোথায় দেখতে পাবেন: Netflix

Four More Shots Please

Amazon Prime Video এর আলোচিত সিরিজ Four More Shots Please সিরিজে চারজন মেয়ের কাহিনি তুলে ধরা হয়েছে।

  • IMDb রেটিং: 6.3/10
  • কাস্ট: কীর্তি কুলহারি, সায়ানি গুপ্তা, মানবী গাগরু এবং বানি জে
  • রিলিজ তারিখ: 25 জানুয়ারী, 2019
  • কোথায় দেখতে পাবেন: Prime Video

Made in Heaven

Prime Video র অন্যতম সেরা সিরিজ Made in Heaven দুজন ওয়েডিং প্ল্যানার, তারা (শোভিতা ধুলিপালা) এবং করণ (অর্জুন মাথুর) এর কাহিনি দেখানো হয়েছে। যদিও গ্ল্যামারে মধ্যে তাদের ব্যক্তিগত জীবনের নানা সমস্যা সামলাতে হয়েছে। এই শোটিতে 9 টিরও বেশি এপিসোড রয়েছে, প্রতিটি এপিসোড একটি করে বিবাহকে কেন্দ্র করে তৈরি হয়েছে।

  • IMDB রেটিং: 8.3/10
  • কাস্ট: শোভিতা ধুলিপালা, অর্জুন মাথুর, কল্কি কোয়েচলিন, জিম সার্ভ
  • রিলিজ ডেট: 8 মার্চ , 2019
  • কোথায় দেখতে পাবেন: Amazon Prime Video

She Season 2

এই সিরিজে একজন মহিলা পুলিশ অফিসারের গল্প দেখানো হয়েছে। তিনি ড্রাগ মাফিয়াদের খুঁজে বের করতে মাদকবিরোধী গ্রুপে যোগ দেন। অন্যদিকে একটি মিশনে তিনি একটি পতিতা চরিত্রে অভিনয় করেন।

  • IMDB রেটিং: 6.4/10
  • কাস্ট: অদিতি পোহনকার, বিজয় ভার্মা
  • রিলিজ ডেট: 20 মার্চ, 2020
  • কোথায় দেখতে পাবেন: Netflix

Modern Love: Mumbai

এটি জনপ্রিয় আমেরিকান সিরিজের ভারতীয় রূপান্তর। এই সিরিজটিতে মুম্বাই বেসড বিভিন্ন মানুষের প্রেম কাহিনি দেখানো হয়েছে।এই সিরিজে রোম্যান্সের জটিল জগতের মধ্য দিয়ে যাওয়া মানুষের জীবন কাহিনি দেখানো হয়েছে।

  • IMDb রেটিং: 7.9 / 10
  • অভিনয়: ঋত্বিক ভৌমিক, প্রতীক গান্ধী, ভামিকা গাব্বি, সারিকা
  • রিলিজ ডেট: 13 মে, 2022
  • কোথায় দেখতে পাবেন: Amazon Prime

Jee Karda

Jee Karda একটি রোমান্টিক ড্রামা সিরিজ, যেখানে শৈশবের সাত বন্ধুর কাহিনি দেখানো হয়েছে। তাদের ধারণা অনুয়ায়ী 30 বছর বয়সে তারা তাদের সব স্বপ্ন পূরণ করে ফেলবে। তবে তারা যখন 30 বছর বয়সে পৌঁছায়, তখন তারা বুঝতে পারে যে ওই বয়সে জীবন আর স্কুল এবং কলেজ জীবনের মতো সহজ থাকে না।

  • IMDB রেটিং: 8.0/10
  • কাস্ট: তামান্না ভাটিয়া, আনিয়া সিং, সুহেল নায়ার
  • রিলিজ ডেট: 2 জুন, 2023
  • কোথায় দেখতে পাবেন: Amazon Prime

Unpaused

Unpaused COVID-19 মহামারী দ্বারা প্রভাবিত ব্যক্তিদের জীবনের উপর ভিত্তি করে তৈরি। এই সিনেমায় সুমিত ব্যাস, রিচা চাড্ডা, গুলশান দেবাইয়া, সাইয়ামি খের এবং রত্না পাঠক শাহ প্রমুখ অভিনয় করেছেন।

  • IMDB রেটিং: 7.0/10
  • কাস্ট: সাইয়ামি খের, রিংকু রাজগুরু, গুলশান দেবাইয়া, রত্না পাঠক শাহ, রিচা চাড্ডা এবং ইশওয়াক সিং
  • রিলিজ ডেট: 18ডিসেম্বর, 2020
  • কোথায় দেখতে পাবেন: Amazon Prime Video

Life In A Metro

এই সিনেমাটি মুম্বাইতে বসবাসকারী ব্যক্তিদের ভিন্ন ভিন্ন জীবনের উপর ভিত্তি করে তৈরি, যাদের জীবন তাদের মেট্রোয় দেখা করায় এবং কোনভাবে যুক্ত করে ফেলে।

  • IMDB রেটিং: 7.4/10
  • কাস্ট: কঙ্কনা সেন শর্মা, শাইনি আহুজা, ইরফান, শিল্পা শেঠি, কঙ্গনা রানাউত এবং কে কে মেনন
  • রিলিজ ডেট: মে 11, 2007
  • কোথায় দেখতে পাবেন: Netflix

Dus Kahaniyaan

এই সিরিজে সঞ্জয় গুপ্ত, অপূর্ব লাখিয়া, মেঘনাগুলজার, রোহিত রায় এবং জসমিত ধোডি পরিচালিত দশটি ছোট ছোট সিনেমা অন্তর্ভুক্ত রয়েছে। এই সিনেমাগুলিতে জটিল বিবাহ, মাদক, লালসা, দাঙ্গা এবং খুন ইত্যাদি বিষয় দেখানো হয়েছে।

  • IMDB রেটিং: 5.7/10
  • কাস্ট: শাবানা আজমি, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, নাসিরুদ্দিন শাহ, অনুপম খের এবং মনোজ বাজপেয়ী, দিয়া মির্জা, মিনিশা লাম্বা
  • রিলিজ ডেট: ডিসেম্বর 7, 2007
  • কোথায় দেখতে পাবেন: Amazon Prime

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here