স্যামসাঙের পক্ষ থেকে জুলাই মাসে প্রিমিয়াম ফোল্ডেবল Samsung Galaxy Z Fold 7 স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সপ্তাহের শুরুতে স্মার্টফোনটি অফিসিয়ালি টিজ করা হয়েছিল। এই টিজারের মাধ্যমে জানানো হয়েছিল নতুন ফোল্ডেবল “Ultra-Experience” নিয়ে আসতে চলেছে। আমরা ফোনটি একবারের জন্য দেখতে পেয়েছিলাম, যেখানে ফোনের বুক-স্টাইল ফোল্ডিং ডিজাইন দেখা গিয়েছিল। অন্যদিকে লঞ্চের আগেই BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি স্পট হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy Z Fold 7 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy Z Fold 7 এর বিআইএস লিস্টিং
- আমরা BIS (Bureau of Indian Standards) সার্টিফিকেশন সাইটে SM-F966B/DS মডেল নাম্বার সহ Samsung এর একটি স্মার্টফোন স্পট করেছি। ভারতের বাজারে যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস লঞ্চের জন্য BIS সার্টিফিকেশন আবশ্যক, তাই এর মাধ্যমে আপকামিং ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে কনফার্ম জানা গেছে।
- এই মডেল নাম্বারের Galaxy Z Fold 7 ফোনের সঙ্গে যোগ রয়েছে, কারণ Geekbench এবং চীনের 3C এর মতো অন্যান্য সার্টিফিকেশন সাইটেও একই মডেল নাম্বার দেখা গিয়েছিল। আলাদা আলাদা বাজারের ক্ষেত্রে ফোনের মডেল নাম্বারের শেষ অক্ষরটির পরিবর্তন হয়।
- BIS সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আপকামিং ফোনের সম্পর্কে বেশি কিছু তথ্য জানা যায়নি, তবে শীঘ্রই ভারতে ফোনটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া গেছে।
- 4 জুলাই নিউওয়ার্কে Galaxy Z Fold 7 এবং Galaxy Z Flip 7 ফোনগুলি লঞ্চ করা হতে পারে বলে গুজব শোনা যাচ্ছে।
Samsung Galaxy Z Fold 7 সম্পর্কে জানা গেছে…
- বর্তমানে Galaxy Z Fold 7 ফোনের সম্পর্কে অতিরিক্ত তথ্য জানা যায়নি, তবে Samsung এর পক্ষ থেকে আপকামিং ফোল্ডেবল ফোনটিতে “Galaxy AI ফিচার থাকবে বলে টিজ করা হয়েছে, এটি বিশেষত্ব ফোল্ডেবল ফার্ম ফ্যাক্টারের জন্য ডিজাইন করা হয়েছে।”
- একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যারা “বড় স্ক্রিন, দুর্দান্ত ক্যামেরা এবং কানেক্ট ও ক্রিয়েট করার নতুন উপায়” খুঁজছেন, তাদের জন্য আপকামিং ফোল্ডেবল ফোনটি তৈরি করা হয়েছে।
- স্পেসিফিকেশন হিসাবে Galaxy Z Fold 7 ফোনটিতে 8.2 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে এবং 6.5 ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনের ডিসপ্লে সাইজ আগের Galaxy Z Fold 6 মডেলের থেকে বড় হবে।
- এই ফোল্ডেবল ফোনটিতে নতুন Snapdragon 8 Elite প্রসেসর থাকতে পারে, যা আগের জেনারেশনের তুলনায় একটি বড় আপগ্রেড।
- এই ফোনের ক্যামেরা সেটআপে 200MP (প্রাইমারি) + 10MP (টেলিফটো) + 12MP (আল্ট্রা ওয়াইড) ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। আগের Galaxy Z Fold 6 ফোন 50MP প্রাইমারি সেন্সর ছিল।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Galaxy Z Fold 7 ফোনটি লঞ্চ হতে আর একমাস বাঁকি রয়েছে। Samsung এর পক্ষ থেকে ফোনটির টিজ করা শুরু হয়ে গেছে, তাই শীঘ্রই ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হতে পারে। এই ফোনটি যেদিন গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে, সেইদিন ভারতে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।










