Home খবর শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold 7, স্পট হল BIS সার্টিফিকেশন সাইটে

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold 7, স্পট হল BIS সার্টিফিকেশন সাইটে

স্যামসাঙের পক্ষ থেকে জুলাই মাসে প্রিমিয়াম ফোল্ডেবল Samsung Galaxy Z Fold 7 স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সপ্তাহের শুরুতে স্মার্টফোনটি অফিসিয়ালি টিজ করা হয়েছিল। এই টিজারের মাধ্যমে জানানো হয়েছিল নতুন ফোল্ডেবল “Ultra-Experience” নিয়ে আসতে চলেছে। আমরা ফোনটি একবারের জন্য দেখতে পেয়েছিলাম, যেখানে ফোনের বুক-স্টাইল ফোল্ডিং ডিজাইন দেখা গিয়েছিল। অন্যদিকে লঞ্চের আগেই BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি স্পট হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy Z Fold 7 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy Z Fold 7 এর বিআইএস লিস্টিং

Samsung Galaxy Z Fold 7 সম্পর্কে জানা গেছে…

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Galaxy Z Fold 7 ফোনটি লঞ্চ হতে আর একমাস বাঁকি রয়েছে। Samsung এর পক্ষ থেকে ফোনটির টিজ করা শুরু হয়ে গেছে, তাই শীঘ্রই ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হতে পারে। এই ফোনটি যেদিন গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে, সেইদিন ভারতে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।