স্যামসাঙের Galaxy S25 সিরিজ লঞ্চের পর, এবার কোম্পানি ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই বছর দ্বিতীয় কোয়ার্টারে স্যামসাঙের সপ্তম জেনারেশন Galaxy Z ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আগে থেকে এই বিষয়ে বহু সমালোচনা শোনা যাচ্ছে। সম্প্রতি এই ফোনের কনফ্রিগেশন, চিপসেট এবং ডিসপ্লে সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। অন্যদিকে একটি টিপস্টার আপকামিং ফোল্ডেবল, বিশেষ করে Z Fold 7 ফোনের ডিসপ্লে ক্রিজ সম্পর্কিত তথ্য শেয়ার করেছে।
Samsung Galaxy Z Fold 7 এর সম্ভাব্য আপগ্রেড
- পাণ্ডা ফ্ল্যাশ প্রো এর বক্তব্য অনুযায়ী Samsung Galaxy Z Fold 7 এবং Z Flip 7 ফোনে একটি স্মুথ এবং অতিরিক টেকসই হিঞ্জ মেকানিজাম থাকবে বলে জানা গেছে।
- টিপস্টার জানিয়েছেন, ডিসপ্লে ক্রিজ নেই বললেই চলে। তবে ইউজাররা আলোয় এটি কিছুটা দেখতে পান।
- ডিসপ্লে ক্রিজ এমন একটি জিনিস, যা কোম্পানি তাদের ফোল্ডেবল স্মার্টফোনে কমানো উদ্দেশ্যে রাখে। এটি বারবার ফোল্ড হওয়া, হিঞ্জ মেকানিজম এবং স্ক্রিনের ম্যাটেরিয়ালের জন্যে দেখা যায়।
- স্যামসাঙ প্রতিবার তাদের গ্যালাক্সি Z ফোল্ডেবল সিরিজের লঞ্চের সঙ্গে ক্রিজ কমিয়ে চলেছে।
- সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Galaxy Z Fold 7 ফোনে বড় আপগ্রেড দেওয়া হবে। নতুন হিঞ্জ স্ট্রাকচার এবং আরও মজবুত ও ফ্লেক্সিবল গ্লাসের দৌলতে এই নতুন পরিবর্তন সম্ভব হতে পারে।
- লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Z Fold 7 এবং Z Flip 7 ফোনগুলিতে আগের মডেলের তুলনায় বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যাবহার করা হবে। এর ফলে হিট ডিসিপেনশনের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাবে।
- দুটি ফোনই OneUI 7.1 সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে মডেলগুলিতে Android 15 বা আপকামিং Android 16 অপারেটিং সিস্টেম থাকবে কি না এই বিষয়ে পরবর্তী সময়ে জানা যাবে।
- Z Fold 7 ফোনটিতে বেস্ট কোয়ালিটি সাউন্ডের জন্য আপডেটেড স্পিকার থাকবে বলে মনে করা হচ্ছে।
Z Fold 7 ফোনটি Z Fold Special Edition হিসেবে তৈরি করা হতে পারে। এই ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা এবং আগের থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। গত বছর শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে এই স্পেশাল এডিশন লঞ্চ করা হয়েছিল। এই ফোনের দুর্দান্ত ডিসপ্লে ক্রিজের জন্য ইউজারদের কাজ থেকে প্রশংসা কুড়িয়েছিল। তাই Z Fold 7 ফোন সম্পর্কিত এই লিক সঠিক প্রমাণিত হবে বলে মনে করা হচ্ছে।
স্যামসাঙ গ্যালাক্সি Z Fold 7 এবং Z Flip 7 ফোনের দাম আগের মডেলের মতো হবে বলে শোনা যাচ্ছে। গত বছর জুলাই মাসে স্যামসাঙ গ্যালাক্সি Z Fold 6 ফোনটি ভারতে 1,64,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।










