স্যামসাঙের নেক্সট জেনারেশন ফোল্ডেবল সিরিজ সম্পর্কে ক্রমাগত লিক ও কানাঘুষো বেড়েই চলেছে। এই সিরিজের অধীনে Samsung Galaxy Z Fold 7 এবং Galaxy Z Flip 7 স্মার্টফোন পেশ করা হতে পারে। সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী কোম্পানির জুলাই মাসের প্রথম সপ্তাহে আমেরিকাতে Unpacked ইভেন্টের মাধ্যমে ফোনটি লঞ্চ করতে পারে। একইসঙ্গে সম্প্রতি ফোন দুটি UL সল্যুশনস ডেমকো সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ব্যাটারির ক্যাপাসিটি সম্পর্কে জানা গেছে।
Samsung Galaxy Z Fold 7 এবং Z Flip 7 এর ব্যাটারি ডিটেইলস
- সার্টিফিকেশন সাইটে Galaxy Z Fold 7 ফোনটি EB-BF966ABE এবং EB-BF967ABE মডেল নাম্বার সহ দুটি ব্যাটারি সম্পর্কে জানানো হয়েছে। এই ব্যাটারি ক্যাপাসিটি ক্রমশ 2,126mAh এবং 2,146mAh হবে। অর্থাৎ ফোনটি 4,272mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে, এটি আগের Galaxy Z Fold 6 মডেলের 4,400mAh ব্যাটারির ক্যাপাসিটির তুলনায় কিছুটা কম হবে।
- Galaxy Z Flip 7 ফোনের ব্যাটারি দুটি ভাগ রয়েছে, একটি 1,189mAh এবং অন্যটি 2,985mAh ব্যাটারি দেওয়া হয়েছে, ফলে মোট 4,174mAh ব্যাটারি ক্যাপাসিটি থাকবে। এটি আগের Galaxy Z Flip 6 মডেলের 4,000mAh ব্যাটারির তুলনায় কিছুটা বেশি। একইসঙ্গে 3C সার্টিফিকেশন সাইটে ফোল্ডেবল ফোনটি 25W ফাস্ট চার্জিং সহ লিস্টেড হয়েছে। এটি আগের ভার্সনের মতো রয়েছে।
Samsung Galaxy Z Fold 7 এবং Flip 7 এর সম্ভাব্য ডিটেইলস
রিপোর্ট অনুযায়ী দুটি ফোল্ডেবল ফোন One UI 8 এবং Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। নিচে Galaxy Z Fold 7 ফোনের বেশ কিছু আপগ্রেড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল:
- 200MP প্রাইমারি ক্যামেরা
- কম ভিজিবল ডিসপ্লে হিঞ্জ
- স্মুথ হিঞ্জ মেকানিজাম
- Snapdragon 8 Elite চিপসেট
Samsung Galaxy Z Flip 7 ফোনটিতে Exynos 2500 চিপসেট থাকবে বলে জানানো হয়েছে, অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে Qualcomm পরিবর্তে ইন-হাউস প্রসেসর ব্যাবহার করা হতে পারে। এইবার Galaxy Z Flip 7 ফোনটিতে 4 ইঞ্চির বড় সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
সম্ভাব্য দাম এবং লঞ্চ টাইমলাইন
গত বছর Galaxy Z Fold 6 এবং Flip 6 ফোনটি ভারতে 1,64,999 টাকা এবং 1,09,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই Galaxy Z Fold 7 এবং Z Flip 7 ফোনটিও একই প্রাইস রেঞ্জে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জুলাই মাসের প্রথম সপ্তাহে এই ফোল্ডেবল স্মার্টফোন দুটি লঞ্চ করা হতে পারে।
