আপকামিং ফোল্ডেবল ফোনের টিজার শেয়ার করেছে Samsung, আলাদা ডিজাইন সহ লঞ্চ হবে Galaxy Z Fold 8 Wide

শীঘ্রই স্যামসাঙ তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোন সিরিজের অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে এবার কোম্পানি স্মার্টফোন সিরিজের টিজার জারি করেছে। কোম্পানি আভাস দিয়েছে তাদের আপকামিং ফোল্ডেবল ফোনটি ‘স্কোয়ার’ শেপে পেশ করা হয়েছে এবং এই ডিজাইন কোম্পানির আগের বুক স্টাইল গ্যালাক্সি ফোল্ড ফোনগুলির চেয়ে আলাদা দেখতে হবে। এই সিরিজের অধীনে Samsung Galaxy Z Fold 8 এবং Galaxy Z Fold 8 Wide ফোনগুলি লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। কোম্পানির জারি করা টিজার এবং Galaxy Z Fold 8 Wide ফোনের লিক স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

 

View this post on Instagram

 

A post shared by Samsung India (@samsungindia)

Samsung Galaxy Z Fold 8 Wide ফোনের ডিসপ্লে ডিজাইন

কোম্পানির Samsung Galaxy Z Fold 8 Wide ফোনটি বুক স্টাইল ডিজাইন সহ লঞ্চ করা হবে না। এই ফোনটি চওড়া শেপে লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি আনফোল্ড করার পর 4:3 অ্যাস্পেক্ট রেশিও পাওয়া যাবে। লিক অনুযায়ী ফোনের প্রাইমারি স্ক্রিনে অ্যাস্পেক্ট রেশিও সাপোর্টেড 7.6 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি QHD+ রেজোলিউশন সহ ডিসপ্লে হবে বলে জানা গেছে, এতে Dynamic AMOLED 2X প্যানেল ব্যাবহার করা হতে পারে। অন্যদিকে এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

সাধারণত ফোল্ডেবল স্মার্টফোনের ওজন অনেকটাই বেশি হয়। তবে লিক অনুযায়ী আপকামিং Samsung Galaxy Z Fold 8 Wide ফোনের ওজন 201 গ্রাম হবে বলে জানা গেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি ফোল্ড করার পর থিকনেস মাত্র 9.7এমএম হবে এবং ফোনটি আনফোল্ড করার পর থিকনেস মাত্র 4.5এমএম হবে। জানিয়ে রাখি আনফোল্ড করার পর Galaxy Z Fold7 ফোনটিতে মাত্র 4.2mm থিকনেস পাওয়া যাবে।

Galaxy Z Fold 8 ফোনটি কভার স্ক্রিনের সাইজ 5.5-ইঞ্চির হবে বলে জানা গেছে। এই ফোনটি বন্ধ বা ফোল্ড করার পর সেকেন্ডারি ডিসপ্লে পাওয়া যাবে। লিক অনুযায়ী ফোনে Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্যামসাঙ ফোল্ড ফোনের কভার স্ক্রিনে অ্যাস্পেক্ট রেশিও 16:10 থাকবে বলে জানা গেছে।

Samsung Galaxy Z Fold 8 Wide ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy Z Fold 8 Wide ফোনটি 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই অক্টাকোর প্রসেসর 3.63GHz থেকে 4.61GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী প্রসেসর হবে।

 

View this post on Instagram

 

A post shared by Samsung India (@samsungindia)

Samsung Galaxy Z Fold 8 Wide ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হবে। এই ফোনের LPDDR5X RAM ফিচার থাকতে পারে, এর ফলে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। লিক অনুযায়ী স্যামসাঙের ফোনটি তিনটি 256GB, 512GB এবং 1TB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। বেশ কিছু বাজারে Samsung Galaxy Z Fold 8 Wide ফোনটি 16GB RAM সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Galaxy Z Fold 8 Wide ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের Ultra Wide অ্যাঙ্গেল লেন্স এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Wide লেন্স যোগ করা হতে পারে। এছাড়া ফোনটির প্রাইমারি ডিসপ্লে এবং কভার ডিসপ্লেতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Z Fold 8 Wide ফোনে 4800mAh ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী Samsung 5G ফোনে 45W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। আপাতত এইসব স্পেসিফিকেশন লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে, তাই এইসব তথ্যকে এখনই সঠিক বলে ধরে নেওয়া উচিৎ হবে না।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here