মাত্র 10টি ছবিতে জেনে নিন Samsung Galaxy Z Fold 8 ফোনটি সম্পর্কে সব কিছু

বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল কোম্পানি Samsung সম্প্রতি গ্লোবাল মার্কেটে তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। এই প্রথম কোম্পানির পক্ষ থেকে এক‌ই সঙ্গে Samsung Galaxy Z Fold 8 Ultra, Samsung Galaxy Z Fold 8 এবং Samsung Galaxy Z Flip 8 স্মার্টফোন পেশ করেছে। তবে এই ফোনগুলির মধ্যে Samsung Galaxy Z Fold 8 ফোনটি সবচেয়ে বেশি সমালোচনার বিষয় হয়ে রয়েছে।

এই ফোনে নতুন স্টাইল এবং নতুন ডিজাইন যোগ করা হয়েছে, যা সত্যিই যথেষ্ট আকর্ষণীয়। এই পোস্টে মাত্র 10টি ছবির মাধ্যমে এই ফোনের বিশেষ দিকগুলি ফুটিয়ে তোলা হল।

পাসপোর্ট সাইজ

Samsung Galaxy Z Fold 8 ফোনটিকে কোম্পানি বাইরের দিক থেকে পাসপোর্টের মতো ডিজাইনের তৈরি করেছে। এই ফোনটি দেখতে কিছুটা চ‌ওড়া এবং এটিই এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব। নতুন স্টাইলের এই ফোনটি চিরাচরিত ফোল্ড ফোনের চেয়ে দেখতে বেশ আলাদা এবং একদম নতুন লুক রয়েছে।

লাইট ফোল্ড

লঞ্চের আগে মনে করা হচ্ছিল এই ফোনটি Samsung Galaxy Z Fold 8 Wide নামে পেশ করা হবে। তবে এই ফোনটি হাতে পাওয়ার পর Wide Fold এর চেয়ে বেশি Light Fold বলে মনে হয়েছে। এই ফোনটির ডিজাইন ও সাইজ এতটাই সুন্দর, যে সহজেই ইউজার ফোনটি হাতে ধরে ব্যাবহার করতে পারেন। এই ফোনটির ওজন মাত্র 201 গ্ৰাম, ফলে হাতে নিয়ে ব্যাবহারের সময় খুব বেশি ভারী বলেও মনে হবে না।

স্লিক ডিজাইন

গত বছর লঞ্চ করা Galaxy Z Fold 7 ফোনের থিকনেস ছিল 4.4mm, যা সেই সময় দাঁড়িয়ে দারুণ একটি ইনোভেশন ছিল। এবার‌ও কোম্পানি এক‌ই ধারা বজায় রেখেছে। Samsung Galaxy Z Fold 8 ফোনটি যথেষ্ট পাতলা এবং স্লিক। আনফোল্ড করলে এই ফোনে 4.5mm থিকনেস পাওয়া যায় এবং ফোল্ড অবস্থায় এই ফোনটির থিকনেস 9.7mm।

চ‌ওড়া স্ক্রিন

এই ফোনে 7.6 ইঞ্চির মেইন স্ক্রিন দেওয়া হয়েছে, তবে সাধারণত বিভিন্ন ফোল্ডেবল স্মার্টফোনে 8 ইঞ্চির পর্যন্ত ডিসপ্লে পাওয়া যায়। এই তথ্য শুনে ফোনটির স্ক্রিন ছোট মনে হতে পারে। তবে এটিই এই ফোনের অন্যতম বিশেষত্ব। ফোনটি আনফোল্ড করলে অনেকটা ট্যাবলেটের মতো এক্সপেরিয়েন্স পাওয়া যায় এবং এতে 16:9 আসপেক্ট রেশিওযুক্ত ভিডিও দেখার সময় সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

এই ফোনের 7.6-ইঞ্চির QXGA+ Dynamic AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 1848 × 2448 পিক্সেল রেজোলিউশন, 403ppi পিক্সেল ডেনসিটি এবং 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

রয়েছে অসাধারণ কভার স্ক্রিন

এই ফোনটির কভার স্ক্রিন‌ও যথেষ্ট উল্লেখযোগ্য। এতে 5.5 ইঞ্চির WUXGA+ Dynamic AMOLED 2X ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ডিসপ্লে 1248 × 1972 পিক্সেল রেজোলিউশনের পাশাপাশি 428ppi পিক্সেল ডেনসিটি ও 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। বিভিন্ন 3:4 আসপেক্ট রেশিওযুক্ত ভিডিও কন্টেন্ট দেখার জন্য এই স্ক্রিন সুন্দর এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।

ব্রাইট ডিসপ্লে

Samsung Galaxy Z Fold 8 ফোনটি আপাতত সবচেয়ে ব্রাইট ডিসপ্লে সহ ফোল্ডেবল স্মার্টফোনের স্থান দখল করে নিয়েছে। এই ফোনটির স্ক্রিন 3,000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে শুধুমাত্র ইনডোর নয়, বরং কড়া রোদের মধ্যে দাঁড়িয়েও এই ফোনটি ব্যাবহার করতে কোনো সমস্যা হবে না।

শক্তিশালী পারফরমেন্স

Samsung Galaxy Z Fold 8 ফোনটির স্ক্রিন Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনের চেয়ে ছোট হলেও, পারফরমেন্সের দিক থেকে কোম্পানি কোনো আপস করেনি। এই ফোনটিতে বর্তমান মোবাইল জগতের অন্যতম শক্তিশালী প্রসেসর Qualcomm Snapdragon 8 Elite Gen 5 যোগ করা হয়েছে।

লেটেস্ট অপারেটিং সিস্টেম

এই ফোনটি Android 17 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে এবং ফোনটি বিশ্বের প্রথম এই সফটওয়্যার সহ স্মার্টফোন। এই অপারেটিং সিস্টেমের এই ফোনে কোম্পানির লেটেস্ট Samsung One UI 9 ইন্টারফেস রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here