লিক হল Samsung Galaxy Z Fold 8 এবং Fold 8 Ultra স্মার্টফোনের রেন্ডার, দেখে নিন নতুন ডিজাইন

আগামী মাসে Samsung এর Galaxy Unpacked 2026 ইভেন্টের মঞ্চ থেকে তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন সিরিজের Galaxy Z Fold 8 স্মার্টফোনটি পেশ করা হতে পারে। এইবার এই সিরিজের অধীনে দুটি মডেল পেশ করা হতে পারে। এই স্মার্টফোনগুলি Samsung Galaxy Z Fold 8 এবং Galaxy Z Fold 8 Ultra নামে পেশ করা হতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই আপকামিং ফোল্ডেবল স্মার্টফোনের ডিজাইন এবং রিয়েল লাইফ ইমেজ অনলাইনের মাধ্যমে লিক হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy Z Fold 8 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy Z Fold 8 রেন্ডার লিক

টিপস্টার Ice Universe সোশ্যাল মিডিয়া সাইট X এ পোস্টের মাধ্যমে Samsung Galaxy Z Fold 8 ফোনের রিয়েল লাইফ ইমেজ শেয়ার করেছে। রিপোর্ট অনুযায়ী এটি Samsung এর প্রথম wide-folding স্মার্টফোন হট পারে। তবে আসন্ন ফোনটি camouflage skin বা অ্যান্টি লিক প্রোটেক্টিভ কেস দিয়ে কভার করা হয়েছে। এই ইমেজের মাধ্যমে ফোনের আসল ডিজাইন না দেখা গেলেও, এই ছবির মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। আপকামিং ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি পিল শেপ ক্যামেরা মডিউলের ভিতরে রয়েছে। একইসঙ্গে ক্যামেরা ইউনিটের নিচে LED ফ্ল্যাশ রয়েছে।


লিকের মাধ্যমে Samsung Galaxy Z Fold 8 এবং Galaxy Z Fold 8 Ultra স্মার্টফোনের রেন্ডার প্রকাশ্যে এসেছে। উভয় স্মার্টফোনই ব্লু কালার অপশনে দেখানো হয়েছে। একইসঙ্গে wide-folding মডেলের ক্ষেত্রেও একই ক্যামেরা ডিজাইন দেওয়া হয়েছে, এর ফলে রিয়েল লাইফ ইমেজ দেখা গেছে। অন্যদিকে Galaxy Z Fold 8 Ultra ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এছাড়া ফোল্ডেবল ফোনদুটির কভার ডিসপ্লেতে সেন্টার পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা রয়েছে।


ফোনের নাম পরিবর্তন করতে পারে Samsung

সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Samsung এর আপকামিং ফোল্ডেবল সিরিজের ব্রান্ডিংএর ক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে। রিপোর্টের মাধ্যমে Wide-ফোল্ডিং মডেল Galaxy Z Fold 8 নামে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। তবে স্ট্যান্ডার্ড মডেল Galaxy Z Fold 8 Ultra নামে পেশ করা হতে পারে। তবে আগের এই স্মার্টফোনগুলি Galaxy Z Fold 8 Wide এবং Galaxy Z Fold 8 নামে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আগামী মাসে হতে পারে লঞ্চ

Samsung এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Galaxy Z Fold 8 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে ক্রমাগত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী কোম্পানি 2026 সালের জুলাই মাসের Galaxy Unpacked ইভেন্টের মঞ্চ থেকে নতুন ফোল্ডেবল স্মার্টফোনগুলি লঞ্চ করা হতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here