লিক হল Samsung Galaxy Z Fold 8 স্মার্টফোনের ডিটেইলস, 200MP ক্যামেরা, পাতলা ডিজাইন এবং শক্তিশালী প্রসেসর সহ হতে পারে লঞ্চ

সম্প্রতি Samsung এর আপকামিং ফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এই ফোনটি Z Fold 7 ফোনের সাক্সেসার হিসাবে Samsung Galaxy Z Fold 8 নামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনটি বড় আপগ্রেড সহ 2026 সালের প্রিমিয়াম বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনের ডিজাইন, ডিউরেবিলিটি এবং পারফরমেন্স সহ প্রতিটি ক্ষেত্রেই নতুন কিছু দেখা যাবে বলে শোনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy Z Fold 8 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী আসন্ন Samsung Galaxy Z Fold 8 ফোনটি 2026 সালের জুলাই মাসের দিকে লঞ্চ করা হতে পারে। আগের Samsung Galaxy Z Fold 7 মডেলটির প্রায় এক বছর পর এই ফোনটি পেশ করা হবে। এই ফোনটিতে 8-ইঞ্চির ইনার ফোল্ডিং ডিসপ্লে এবং 6.5-ইঞ্চির কভার স্ক্রিন থাকতে পারে। উভয় স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

এইবার কোম্পানি তাদের নতুন ফোনটির ডিজাইন এবং ডিউরেবিলিটি ক্ষেত্রে বেশি জোড় দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy Z Fold 8 ফোনটিতে ডুয়েল লেয়ার আল্ট্রা থিন গ্লাস দেওয়া হতে পারে, এতে নিচে লেজার-ড্রিল্ড মেটাল সাপোর্ট প্লেট থাকতে পারে। এর ফলে ফোনটি আরও বেশি মজবুত হবে এবং আগের থেকে কম ক্রিজ দেখা যাবে। একইসঙ্গে আগের তুলনায় Galaxy Z Fold 8 ফোনটি পাতলা এবং হালকা হবে বলে জানা গেছে।

প্রসেসিঙের জন্য লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 ফর Galaxy চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে 16GB পর্যন্ত RAM এবং 256GB থেকে 1TB পর্যন্ত স্টোরেজ অপশন দেওয়া হতে পারে। সবচেয়ে বড় বিশেষত্ব এবার ফোনটিতে ভেপার চেম্বার কুলিং সিস্টেম থাকতে পারে, ফলে দীর্ঘমেয়াদী পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রেও বড় আপগ্রেড দেওয়া হতে পারে। লিক অনুযায়ী Samsung Galaxy Z Fold 8 ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড এবং 3x জুম সাপোর্টেড 10MP টেলিফটো লেন্স থাকতে পারে। তবে ক্যামেরা সেটআপ সম্পর্কিত বিভিন্ন রিপোর্ট প্রকাশ্যে এসেছে। তাই আপাতত কোম্পানি ফোনটিতে কোন লেন্স ব্যাবহার করবে, তা জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Z Fold 8 ফোনটিতে 45 ওয়াট চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তাই দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ পাওয়া যেতে পারে।

জানিয়ে রাখি আপাতত উপরোক্ত তথ্য শুধুমাত্র লিক হিসাবে ধরা হচ্ছে, তবে এই তথ্য সঠিক হলে, এবার Samsung তাদের ফোল্ডেবল স্মার্টফোনের ক্ষেত্রে নতুন কিছু করতে পারে। যারা প্রিমিয়াম ফোল্ডেবল এক্সপিরিয়েন্স সহ দারুণ পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Samsung এর আসন্ন ফোল্ডেবল স্মার্টফোনটি ভালো অপশন হবে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here