গ্লোবাল বাজারে লঞ্চ হল Samsung Galaxy Z TriFold স্মার্টফোন, রয়েছে 10 ইঞ্চির স্ক্রিন এবং 200MP ক্যামেরা

অবশেষে Samsung তাদের প্রথম ট্রাই-ফোল্ড Galaxy Z TriFold স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। এটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে অ্যাডভান্স এবং প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন। এটি অনেকটা একটি কম্প্যাক্ট স্মার্টফোনের মতো দেখতে, তবে পুরোপুরি ওপেন করলে 10-ইঞ্চির ট্যাবলেটের মতো ফিল পাওয়া যায়। এই ডিভাইসের বিশেষ মাল্টি টাস্কিং ফর্ম ফ্যাক্টর এবং স্যামসাঙের নতুন ফোল্ডেবল টেকনোলজি ইউজারদের অসাধারণ এক্সপেরিয়েন্স দেবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy Z TriFold স্মার্টফোনের স্পেসিফিকেশন, দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে।

Galaxy Z TriFold স্মার্টফোনটি দুটি ডিসপ্লে সেটআপ সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে 6.5 ইঞ্চির FHD+ Dynamic AMOLED 2X কভার ডিসপ্লে রয়েছে, এতে 21:9 অ্যাসপেক্ট রেশিও এবং 2600 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে আনফোল্ড অবস্থায় 2160×1584 রেজোলিউশন সাপোর্টেড 10.0 ইঞ্চির QXGA+ Dynamic AMOLED 2X প্রাইমারি ডিসপ্লে। উভয় স্ক্রিনই 1Hz থেকে 120Hz পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

Samsung Galaxy Z TriFold ফোনে জটিল হিঞ্জ টেকনোলজি থাকা সত্ত্বেও ফোনটির ডিজাইন ইউজারদের ইমপ্রেস করবে। এই স্মার্টফোনটির ফোল্ড অবস্থায় থিকনেস মাত্র 12.9mm। তবে আনফোল্ড হওয়ার পর এর থিকনেস মাত্র 3.9mm পাতলা হবে বলে জানা গেছে। এই স্মার্টফোনটির ওজন 309 গ্রাম রয়েছে, যা রেগুরার ফোনগুলির চেয়ে বেশি, তবে যেকোনো 10 ইঞ্চির ট্যাবলেটের থেকে হালকা। Samsung এর স্মার্টফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস সিরেমিক 2, সিরেমিক-গ্লাস ফাইবার-রিইনফোর্সড পলিমার ব্যাক এবং Armor Aluminum ফ্রেম সহ টাইটেনিয়াম হিঞ্জ হাউসিং ব্যাবহার করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে IP48 রেটিং রয়েছে।

প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 3nm আর্কিটেকচারে তৈরি Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। এটি 16GB RAM সহ 512GB এবং 1TB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Samsung Z TriFold স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ ক্যামেরা-ফোকাস্ড ডিভাইস হিসাবে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে OIS ফিচারযুক্ত 200MP ওয়াইড ক্যামেরা, যা ফোল্ডেবল ক্যাটেগরিতে S-সিরিজ লেভেলের ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। একইসঙ্গে স্মার্টফোনটিতে 12MP আল্ট্রা ওয়াইড এবং 3x অপটিক্যাল জুম, 30x স্পেস জুম সাপোর্টেড 10MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য কভার ডিসপ্লে এবং প্রাইমারি ডিসপ্লে দুটিতেই 10MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Samsung Galaxy Z TriFold ফোনটির বড় স্ক্রিনে পাওয়ার দেওয়া জন্য স্যামসাঙ 5600mAh তিন-সেল ব্যাটারি যোগ করেছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে, যা প্রায় 50% চার্জ হতে 30 মিনিট সময় লাগে। এতে 15W ওয়্যারলেস চার্জিং এবং Wireless PowerShare ফিচারও রয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটি 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, UWB ও অ্যান্ড্রয়েড 16 এবং One UI 8 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে

Samsung Galaxy Z TriFold স্মার্টফোনটি Crafted Black কালার অপশনে পেশ করা হয়েছে। কোরিয়াতে ফোনটির প্রাথমিক দাম 3,594,000 ওয়ান (প্রায় 2,19,200 টাকা) রাখা হয়েছে। 2025 সালের আগামী 12 ডিসেম্বর থেকে ফোনটির সেল শুরু হবে। এরপর স্মার্টফোনটি চীন, তাইওয়ান, সিঙ্গাপুর, UAE এবং আমেরিকার মতো বাজারগুলিতেও ফোনটি সেল করা হবে। এই স্মার্টফোনের বক্সে Carbon Shield Case, AR Film, 45W চার্জিং অ্যাডপ্টার এবং ডেটা কেবল পাওয়া যাবে।

যারা ট্যাবলেট-লেভেলের বড় স্ক্রিন এবং স্মার্টফোন একইসঙ্গে উপভোগ করতে চাইছেন, কোম্পানির Samsung Galaxy Z TriFold ফোনটির মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করছে। এই স্মার্টফোনটি Huawei Mate XT এবং আপকামিং ট্রাই-ফোল্ড ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যেসব প্রিমিয়াম ইউজাররা নতুন ফোল্ডেবল টেকনোলজি এক্সপেরিয়েন্স করতে চান এবং এমন একটি ডিভাইস ব্যাবহার করতে চাইছেন যেটি এক‌ই সঙ্গে স্মার্টফোন, ট্যাবলেট ও মাল্টি ডিভাইস ফিল দিতে সক্ষম তাদের জন্য Samsung Galaxy Z TriFold একটি দারুণ অপশন। যেসব ইউজাররা কিছু নতুন কিনতে চাইছেন এবং অতিরিক্ত টাকা করছ করতেও কোনো অসুবিধা নেই, তাদের জন্য একটি ভালো অপশন। ইউজারদের মধ্যে এই ফোনটি কতটা আলোড়ন ফেলতে পেরেছে তা পরবর্তী সময়ে বোঝা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here