বর্তমান টেক জগতে প্রাইস হাইকের আঘাত থেকে স্যামসাং ব্র্যান্ডের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনও আর বেঁচে নেই। কোম্পানির পক্ষ থেকে তাদের ‘এস’ সিরিজের সবকটি নতুন মডেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। গত 23 সেপ্টেম্বর থেকে Samsung Galaxy S26, Galaxy S26+ এবং Galaxy S26 Ultra ফোনের দামে প্রাইস হাইক জারি করা হয়েছে। কোন ফোনের দাম কত টাকা বাড়ানো হয়েছে সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy S26 ফোনের নতুন দাম
| মেমরি ভেরিয়েন্ট | পুরনো দাম | নতুন দাম | প্রাইস হাইক |
| 12GB RAM + 256GB Storage | ₹87,999 | ₹1,02,999 | ₹15,000 |
| 12GB RAM + 512GB Storage | ₹1,07,999 | ₹1,22,999 | ₹15,000 |
Samsung Galaxy S26 5G ফোনের দাম 15,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। 12GB RAM সহ এই 5G ফোনের স্টার্টিং প্রাইস আগে 87,999 টাকা ছিল, যা এখন বেড়ে 1 লক্ষের চেয়েও বেশি হয়ে গেছে। এই ফোনে 2nm আর্কিটেকচারে তৈরি Exynos 2600 প্রসেসরের পাশাপাশি LPDDR5X RAM দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 7 এবং Bluetooth 5.4 রয়েছে।
Samsung Galaxy S26 ফোনে 6.3-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং ভিশন বুস্টার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10MP 3x টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Samsung Galaxy S26 Plus ফোনের নতুন দাম
| মেমরি ভেরিয়েন্ট | পুরনো দাম | নতুন দাম | প্রাইস হাইক |
| 12GB RAM + 256GB Storage | ₹1,19,999 | ₹1,34,999 | ₹15,000 |
| 12GB RAM + 512GB Storage | ₹1,39,999 | ₹1,54,999 | ₹15,000 |
Samsung Galaxy S26 Plus 5G ফোনের স্টার্টিং প্রাইস আগে ছিল 1,19,999 টাকা। এখন এই দাম বেড়ে 1,34,999 টাকা হয়ে গেছে। এই ফোনটিরও সব মডেলের দাম 15,000 টাকা বেড়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনেও Exynos 2600 প্রসেসরের সঙ্গে LPDDR5X RAM দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সহ 4900mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এতে Wi-Fi 7 এবং Bluetooth 6.0 রয়েছে।
Samsung Galaxy S26+ 5G ফোনে Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি 6.7-ইঞ্চির QHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিনও 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং ভিশন বুস্টার সাপোর্ট করে। এই ফোনটির ক্যামেরা সেটআপেও Galaxy S26 ফোনের মতো 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Samsung Galaxy S26 Ultra ফোনের নতুন দাম
| মেমরি ভেরিয়েন্ট | পুরনো দাম | নতুন দাম | প্রাইস হাইক |
| 12GB RAM + 256GB Storage | ₹1,39,999 | ₹1,54,999 | ₹15,000 |
| 12GB RAM + 512GB Storage | ₹1,59,999 | ₹1,74,999 | ₹15,000 |
| 12GB RAM + 512GB Storage | ₹1,89,999 | ₹2,14,999 | ₹25,000 |
Samsung Galaxy S26 Ultra 5G ফোনের দামে 25 হাজার টাকা প্রাইস হাইক জারি করা হয়েছে এবং এর ফলে ফোনটির স্টার্টিং প্রাইস 1,54,999 টাকা হয়ে গেছে। এই ফোনে 4.6GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Elite Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 60W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
Samsung Galaxy S26 Ultra 5G ফোনে Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি 6.9-ইঞ্চির QHD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনের স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং 2600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP প্রাইমারি OIS সেন্সর + 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স + 10MP টেলিফটো লেন্স সহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
