iPhone এবং Android ইউজারদের মধ্যে প্রায়ই কোন ফোন বেস্ট এই বিষয়ে তর্ক বাঁধতে দেখা যায়। এই ক্ষেত্রে অধিকাংশ Android ইউজাররাই Samsung এর উপর ভরসা করে। মোবাইল মার্কেট সম্পর্কে একটি নতুন প্রকাশ্যে এসেছে যা জেনে স্যামসাঙ ইউজারদের বুক গর্বে চওড়া হয়ে যাবে। স্যামসাঙ বিশ্বের সবচেয়ে বেশি স্মার্টফোন সেল করছে এবং একইসঙ্গে Apple, Xiaomi সহ OPPO, Vivo এবং OnePlus এর মতো ব্র্যান্ডগুলিকে পিছনে ফেলে এগিয়ে গেছে।
IDC (International Data Corporation) পক্ষ থেকে এই স্মার্টফোন সম্পর্কিত রিপোর্টটি শেয়ার করা হয়েছে। এই রিপোর্টটি 2024 সালের তৃতীয় কোয়ার্টারের, এর মধ্যমে বিশ্বব্যাপী স্মার্টফোন শিপমেন্ট, বাজার শেয়ার এবং গত বছরের তুলনায় বৃদ্ধির হার দেখানো হয়েছে। নিচের ছবিতে সমস্ত ডেটা দেখানো হল।
সবচেয়ে বেশি ফোন বেচেছে Samsung
রিপোর্ট অনুযায়ী 2024 সালের তৃতীয় কোয়ার্টার অর্থাৎ জুলাই-অগাস্ট-সেপ্টেম্বর মাসে মধ্যে পুরো বিশ্বে মোট 57.8 মিলিয়ন ইউনিট শিপমেন্ট করেছে। এই সময় কোম্পানির মার্কেট শেয়ার 18.3 শতাংশ ছিল। মজার কথা এটাই যে অন্যান্য বছরের তুলনায় গত বছর স্যামসাঙের 1.7 মিলিয়ন ইউনিট কম তৈরি করা হয়েছিল এবং এই পরিস্থিতে দাঁড়িয়েও অন্যান্য প্রতিযোগী কোম্পানিগুলিকে পিছনে ফেলে এগিয়ে গেছে।
টপ 3 স্মার্টফোন কোম্পানি
IDC রিপোর্ট অনুযায়ী এই লিস্টে Samsung এর পর Apple দ্বিতীয় এবং Xiaomi তৃতীয় স্থানে রয়েছে। বিশেষত্ব হল এই দ্বিতীয় এবং তৃতীয় স্থানের মধ্যে পার্থক্য অনেকটাই বেশি দেখা গেছে। জুলাই-অগাস্ট-সেপ্টেম্বর (Q3, 2024) মাসে মধ্যে অ্যাপেল যেখানে 56 মিলিয়ন ইউনিট শিপমেন্ট করেছে। অন্যদিকে শাওমি এই সময় 42.8 মিলিয়ন স্মার্টফোন সেল করেছে। এই দুটি কোম্পানির মধ্যে 14 মিলিয়নের বেশি পার্থক্য রয়েছে।
OPPO-Vivo এর পরিস্থিতি
BBK Electronics এর ব্র্যান্ড OPPO এবং Vivo এই লিস্টের টপ 3 মধ্যে জায়গা করতে পারিনি। IDC রিপোর্ট অনুযায়ী তৃতীয় কোয়ার্টারে OPPO 28.8 মিলিয়ন ইউনিট শিপমেন্ট করেছে এবং Vivo 27 মিলিয়ন ইউনিট সেল করেছে। এই দুটি কোম্পানির মার্কেট শেয়ার যথাক্রমে 9.1% এবং 8.5% ছিল।
