Home খবর Samsung আনছে Galaxy F22 স্মার্টফোন, হতে পারে কোম্পানির সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন

Samsung আনছে Galaxy F22 স্মার্টফোন, হতে পারে কোম্পানির সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন

স‍্যামসাং তাদের ‘গ‍্যালাক্সি এফ’ সিরিজে একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হবে। জানিয়ে রাখি, কোম্পানির ‘গ‍্যালাক্সি এফ’ সিরিজ শুধুমাত্র ভারতে পেশ করা হয়েছে। এই সিরিজের আপকামিং স্মার্টফোন Galaxy F22 নামে লঞ্চ করা হবে। টুইটারে @the_tech_guy অ্যাকাউন্টের মাধ্যমে কোম্পানির এই আগামী স্মার্টফোন সম্পর্কে জানা গেছে। এছাড়া SamMobile এর পক্ষ থেকেও Samsung Galaxy F22 ফোনটি সম্পর্কে জানানো হয়েছে। SamMobile তাদের রিপোর্টে জানিয়েছে কোম্পানি তাদের এই আপকামিং ফোনটি তাদের আগামী  Samsung Galaxy A22 ফোনটির রিব্র‍্যান্ডেড ভার্সন হিসেবে লঞ্চ করতে পারে। জানিয়ে রাখি, এই প্রথম কোম্পানির ‘গ‍্যালাক্সি এফ’ সিরিজের কোনো স্মার্টফোন ‘গ‍্যালাক্সি এ’ বা ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের কোনো ফোনের রিব্র‍্যান্ডেড ভার্সন হিসেবে লঞ্চ করা হচ্ছে এমনটা কিন্তু নয়।

আপকামিং Samsung Galaxy A22 ফোনটি সম্পর্কে বলা হচ্ছে এই ফোনটি 4জি ও 5জি উভয় ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। শোনা যাচ্ছে ফোনটির 5জি ভেরিয়েন্ট মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেটে রান করবে। এই ফোনটির 4জি ভেরিয়েন্ট Samsung Galaxy F22 এর মতোই হবে বলে মনে করা হচ্ছে। গুজব শোনা যাচ্ছে স‍্যামসাঙের এই আগামী ফোনে বড় ব‍্যাটারি থাকবে। সাধারণ ভাবে স‍্যামসাং তাদের লো বাজেট এবং মিড বাজেট স্মার্টফোন বড় ব‍্যাটারির সঙ্গেই পেশ করে।

এখনও পর্যন্ত কোম্পানির আগামী Samsung Galaxy F22 বা Samsung Galaxy A22 কোনো ফোন‌ই বিশ্বের কোনো মার্কেটেই পেশ করা হয়নি। মনে করা হচ্ছে এর মধ্যে Samsung Galaxy F22 ফোনটি ভারতে এবং Samsung Galaxy A22 ফোনটি বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ করা হবে। এই দুটি ফোন এক‌ই সঙ্গে পেশ করা হতে পারে। বলা হচ্ছে এই ফোন দুটি কোম্পানির সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন হবে। আপাতত এখনও পর্যন্ত ফোন দুটি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন