বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ পেমেন্ট করার জন্য ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু, অনেক সময় পুরনো ডেবিট কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আমাদের সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়, এবং সমস্যাটা আরও বেশি হয় যখন নতুন কার্ড আসার পর এটিএম মেশিনে পিন জেনারেট করতে (SBI PIN generation) ব্রাঞ্চে যেতে হয়।
তবে এখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা ঘরে বসেই SBI এটিএম ডেবিট কার্ডের পিন জেনারেট করতে পারেন। এই ধরনের পিন জেনারেট করার পদ্ধতিকে বলা হয় গ্রিন পিন জেনারেশন। এই পোস্টে আপনাদের জানাবো কীভাবে শুধুমাত্র একটি SMS এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা SBI এটিএম পিন জেনারেট করতে পারবেন
SBI এটিএম পিন জেনারেট করার পদ্ধতি:
- এর জন্য প্রথমে আপনাকে www.onlinesbi.com-এ যেতে হবে। যেখানে আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
- এর পরে,ওয়েবসাইটে e-services ট্যাবের নীচে, ‘ATM Card Services’ সিলেক্ট করতে হবে।
- এই সেকশন এ ‘ ATM PIN generation ‘-এ ক্লিক করলে আপনি দুটি অপশন One – time password (OTP) এবং Profile Password দেখতে পাবেন। তারপর ATM PIN Generation-এ ক্লিক করতে হবে।
- এর পরে আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে।
- ওটিপি পাওয়ার পর, আপনাকে সেই সেভিংস অ্যাকাউন্টে যেতে হবে যেখানে আপনার ডেবিট কার্ড লিঙ্ক করা আছে।
- তারপর সেই এটিএম কার্ডটি সিলেক্ট করুন যার জন্য আপনি পিন জেনারেট করতে চান। এরপর সাবমিট এ ক্লিক করুন। এরপর আপনি নতুন PIN এর প্রথম দুটি সংখ্যা লিখুন।
- বাকি দুটি সংখ্যা আপনাকে SMS এর মাধ্যমে পাঠানো হবে। এর পর, প্রথম দুটি সংখ্যা এবং মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে প্রাপ্ত দুটি সংখ্যা একসাথে দিন এবং সাবমিট এ ক্লিক করুন।
- এইভাবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার পিন তৈরি হবে।

ATM পিন ভুলে গেলে SMS এর মাধ্যমে জেনারেট করুন
- SMS এর মাধ্যমে SBI ATM পিন তৈরি করতে, রেজিস্ট্রার নম্বর থেকে PIN <অ্যাকাউন্ট নম্বরের শেষ চারটি সংখ্যা> টাইপ করে 567676 নম্বরে পাঠান।
- এই মেসেজের পর আপনি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাবেন। এই OTP দুই দিনের জন্য ভ্যালিড হবে।
- 2 দিনের মধ্যে SBI ATM-এ গিয়ে এই OTP-এর সাহায্যে SBI ATM পিন জেনারেট করা যাবে।
IVR সিস্টেম এর মাধ্যমে কীভাবে পিন সেট করবেন?
- IVR সিস্টেমের মাধ্যমে SBI ডেবিট কার্ড গ্রিন পিন তৈরি করতে, আপনাকে আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বর থেকে টোল ফ্রি নম্বর 1800 112 211 বা 1800 425 3800 নম্বরে কল করতে হবে।
- কল করার আগে আপনার এটিএম কার্ড এবং অ্যাকাউন্ট নম্বরটি আপনার কাছে রাখুন যাতে আপনি প্রয়োজনে সমস্ত বিবরণ জানাতে পারেন ।
- কল করার পরে, এটিএম/ডেবিট কার্ড সম্পর্কিত পরিষেবাগুলির জন্য 2 প্রেস করুন৷
- এর পরে পিন জেনারেট করার জন্য 1 টিপুন। আপনি যদি কাস্টমার এজেন্টের সাথে কথা বলতে চান তাহলে আপনাকে 2 প্রেস করতে হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









