Second Hand TV Sale : নতুন Smart TV নেওয়ার আগে এখানে বিক্রি করুন নিজের পুরোনো টিভি, আপনার পছন্দ অনুযায়ী পাবেন দাম

second hand old TV sale : টেকনোলজি প্রতিনিয়ত বদলাচ্ছে। এমতাবস্থায় আমাদের ঘরে থাকা ইলেকট্রনিক কিছু সময়ে আউটডেটেড হয়ে যায়। সাধারণত হোম অ্যাপ্লায়েন্স দীর্ঘ সময়ের পরে আপগ্রেড করা হয়। আবার আপগ্রেড করার পরে সবচেয়ে বড়ো প্রবলেম যা সামনূ আসে তাহলো যে পুরোনো ডিভাইসটি‌র কি করা হবে। যদি কথা বলা হয় টিভির তাহলে আজকাল স্মার্ট টিভি ট্রেন্ডে আছে। আজ‌ও বহু ঘরে পুরোনো LED টিভির সাথে TFT টিভিও আছে। যদি আপনিও পুরোনো টিভিকে আপগ্রেড করে নতুন স্মার্ট টিভি কেনার প্ল‍্যানিং করছেন তাহলে আমরা আপনাকে পুরোনো টিভিকে কিভাবে বিক্রি করবেন তার উপায় বলবো।

Second Hand TV Sale

আজ‌ও বহু প্ল‍্যাটফর্মে পুরোনো ডিভাইস বিক্রি করা যায়। এমতাবস্থায় আপনি নিজের পুরোনো টিভির ঠিকঠাক দাম পেতে পারেন। বহু লোকেরা নিজের পুরোনো ডিভাইস ভাঙাচোরা কেনা লোকেদের কম দামে বিক্রি করে দেয়। এখানে আমরা আপনাকে সেই প্ল‍্যাটফর্ম সম্পর্কে বলবো যেখানে আপনি নিজের পুরোনো টিভি ভালো দামে বিক্রি করতে পারবেন।

Facebook Marketplace

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ফ্রেন্ডস আর ফ‍্যামিলির সাথে কানেক্ট করার সাথে পুরোনো জিনিস‌ও বিক্রি করতে পারেন। এর জন্য ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) ফিচার অ্যাড করেছে, যেখানে আপনি নিজের পুরোনো টিভি বা অন‍্যান‍্য আইটেম সহজেই বিক্রি করতে পারবেন। আপনাকে নিজের পুরোনো টিভির ফোটো আপলোড করে অল্প এর সম্পর্কে বলতে হবে। এরপরে আপনি যে দামে পুরোনো টিভি বিক্রি করতে চান সেটি লিখতে হবে। তারপরে এই পোস্ট‌কে পাব্লিশ করতে হবে।

OLX

সেকেন্ড হ‍্যান্ড জিনিস বিক্রি করা আর কেনার জন্য OLX অনেকটাই পপিউলার প্ল‍্যাটফর্ম। এই প্ল‍্যাটফর্মে আপনাকে জিনিস বিক্রি করার জন্য প্রোডাক্টের ফোটো আর ডিস্ক্রিপশনের সাথে দাম বলতে হবে। এরপরে এই পোস্টকে পাব্লিশ করতে হবে। এর পরে ইচ্ছুক ব‍্যক্তিরা আপনার সাথে যোগাযোগ করবে আর আপনি নিজের দামে পুরোনো টিভি বিক্রি করতে পারবেন।

Quikr

ফেসবুক মার্কেটপ্লেস আর OLX এর মতো‌ই Quikr এ সেকেন্ড হ‍্যান্ড জিনিস বিক্রি করতে পারবেন। আপনাকে এখানেও ফোটো দিয়ে নিজের পোস্ট তৈরি করতে হবে। আপনার পোস্ট দেখে ক্রেতা আপনার সাথে যোগাযোগ করবে।

ই-শপিং প্ল‍্যাটফর্ম

অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম আমাজন আর ফ্লিপকার্টে এক্সচেঞ্জ অফার দেওয়া হয়। অর্থাৎ আপনি নতুন প্রোডাক্ট কেনার সময় পুরোনো জিনিস এক্সচেঞ্জ করতে পারবেন। বহু সময়ে কোম্পানি পুরোনো জিনিস এক্সচেঞ্জ করলে বোনাস‌ও অফার করে। যদি আপনি‌ও অনলাইন শপিং করেন তাহলে এক্সচেঞ্জ অফারের বেনিফিট নিতে পারবেন।

ইলেকট্রনিক শপ

যদি আপনার কাছে এই প্ল‍্যাটফর্ম গুলি না থাকে তাহলে আপনি নিজের কাছের ইলেকট্রনিক শপ বা ইলেকট্রনিক ডিভাইস রিপেয়ার করে যে সেও পুরোনো ডিভাইসের ডিল করে। এমতাবস্থায় আপনি তাদের কাছে গিয়ে নিজের পুরোনো টিভির দাম জিজ্ঞেস করতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here