পুরনো ফোন সেল করলে পাওয়া যাবে 80,000 টাকা পর্যন্ত ক্যাশ, জেনে নিন কোথায় এবং কিভাবে

নিজেদের ফোন ব্যাবহার করে হাঁপিয়ে গেছেন এবং নতুন ফোন কেনার কথা ভাবছেন? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন হল নতুন ফোন কিনলে পুরনো ফোনের কি হবে? যারা Second Hand Phone সেল করা কথা ভাবছেন, তাদের জন্য ফ্লিপকার্ট একটি নতুন অফার নিয়ে এসেছে। বর্তমানে Flipkart Reset এ সেকেন্ড হ্যান্ড ফোন সেল করলে 80,000 টাকা পর্যন্ত ক্যাশ পাওয়া যাচ্ছে।

বর্তমানে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Big Bachat Days সেল জারি করা হয়েছে। এই সেলের মাধ্যমে বিভিন্ন কোম্পানির ফোন ছাড় সহ সেল করা হচ্ছে। তবে এর সঙ্গেই কোম্পানির পক্ষ থেকে ইউজাদের জন্য আরও ভালো স্কিম নিয়ে এসেছে, এই অফারে পুরনো ফোন সেলের উপর দারুণ এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট রিসেট এর মাধ্যমে পুরনো ফোন সেল করলে80,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

কিভাবে সেল করা যাবে পুরনো ফোন?

Flipkart এর পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে কিউয়ার কোড (QR Code) শেয়ার করা হয়েছে, এটি যেকোনো মানুষ স্ক্যান করতে পারবেন। গ্রাহকরা তাদের পুরনো ফোনটি স্ক্যান করে সেই ফোনের বর্তমান দাম জানতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে সীমিত সময়ের জন্য 80 হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু অফার জারি করা হয়েছে, যা 5 ডিসেম্বর পর্যন্ত চলবে। যেসব ইউজাররা তাদের পুরনো ফোন সেল করার কথা ভাবছেন, তাঁরা নিচে দেওয়া ফ্লিপকার্টের রিসেট কিউয়ার কোড স্ক্যান করতে পারবেন।

সেকেন্ড হ্যান্ড ফোন সেল করার পদ্ধতি

Flipkart Reset এর মাধ্যমে সেকেন্ড হ্যান্ড ফোন তিনটি স্টেপে কেনা যাবে, এতে ডিটেইলস, অ্যাসেসমেন্ট ও পিকআপ এবং ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে।

1) ফ্লিপকার্টের মাধ্যমে পুরনো ফোন সেল করার জন্য প্রথমে ফোনের ডিটেইলস দিতে হবে, এতে IMEI number এবং ফোনের কন্ডিশন রয়েছে। যদি পুরনো ফোনের ভ্যালু সঠিক মনে হয়, তবে সেল করার জন্য কনফার্ম করতে হবে।

2) ফোনটি সেলের জন্য কনফার্ম করার পর ইউজারদের জানানো অ্যাড্রেসে ফ্লিপকার্ট রিসেট এক্সিকিউটিভ এসে ফোনটি ইন্সপেকশন করবে। পুরনো ফোনের কন্ডিশন ঠিক থাকলে এটি পিকআপ করা হবে।

3) পুরনো ফোন পিকআপ করার পর কোম্পানির পক্ষ থেকে টাকা ট্রান্সফার করা হবে। এই টাকা নেওয়া জন্য ইউজাররা ক্যাশ, ইউপিআই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো যেকোনো মোড বেছে নিতে পারবেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here