বিভিন্ন কোম্পানি নতুন নামে তাদের ব্যাটল রয়্যাল গেম মার্কেটে রিলিজ করছে। এরকম একটি গেম হল Sigma Battle Royale গেম, যেটা বিগত কয়েকদিন ধরে গেমিং সম্প্রদায়ের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠছে। এই গেমটি লো-এন্ড স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোনের জন্য পেশ করা হয়েছে, যার গ্রাফিক্স এবং গেমপ্লে দুর্দান্ত। আরও পড়ুন: 16GB পর্যন্ত RAM, 64MPক্যামেরা এবং 120W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল iQOO Neo 7 SE স্মার্টফোন
যখন এই গেমটি প্লে স্টোরে এসেছিল, তখন কয়েক ঘন্টার মধ্যে প্রায় 5 লাখ মানুষ এই গেমটি ডাউনলোড করেছিল। এই গেমটির ফিচার এবং কম সাইজের কারণে, এটি গেমিং সম্প্রদায়ের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু কয়েক ঘণ্টা পর গুগল প্লে স্টোর থেকে এই গেমটি সরিয়ে ফেলা হয়। তবে এখন আরও একবার এই গেমটি Google Play Store থেকে ডাউনলোড করা যাবে কিনা এই নিয়ে গেমারদের মধ্যে আলোচনা হচ্ছে।
Sigma Battle Royale কি প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে?
এই মুহূর্তে আপনি প্লে স্টোর থেকে এই গেমটি ডাউনলোড করতে পারবেন না। কারণ ডেভেলপার নীতি লঙ্ঘনের কারণে Google এটি ব্যান করেছে এবং এখনও পর্যন্ত ব্যান সরানো হয়নি। Google Play Store-এর Sigma Battle Royale গেমের পেজটর লিঙ্কটি আমরা এখানে শেয়ার করছি যা বর্তমানে কাজ করছে না। আরও পড়ুন: ভারতের সবথেকে লো বাজেট স্মার্টফোন হবে Jio Phone 5G, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
কিভাবে Sigma Battle Royale ডাউনলোড করবেন
Sigma Battle Royale গেমটি অনেক থার্ড পার্টি ওয়েবসাইটে উপলব্ধ। এই ওয়েবসাইটগুলি থেকে গেম ডাউনলোড করার সময় ফোনে ভাইরাস বা বোল্টওয়্যার ইনস্টল হওয়ার ঝুঁকি রয়েছে, যার ফলে ইউজারদের প্রাইভেসি এবং ডেটা লিক হয়ে যাওয়ার রিস্ক থাকে। আমাদের পরামর্শ অনুযায়ী কোন তৃতীয় পার্টি প্ল্যাটফর্ম থেকে অ্যাপটি ডাউনলোড না করাই ভালো। আপনি যদি বাজেট স্মার্টফোনে ব্যাটল রোল গেম উপভোগ করতে চান, তাহলে আপনি Google Play Store থেকে PUBG Mobile Lite এবং Free Fire MAX ডাউনলোড করতে পারেন।
কেন এই খেলা জনপ্রিয় হয়ে উঠেছে?
Sigma Battle Royale গেমের সাইজ প্রায় 300MB যেখানে PUBG এবং ফ্রি ফায়ারের মতো গেমগুলি 1GB এর বেশি। সাইজে ছোট হওয়ার পাশাপাশি এই গেমটির গ্রাফিক্স বেশ আর্কষনীয়। গুগল প্লে স্টোর এই গেমটি আসার সাথে সাথেই অনেক ইউজার এই গেমটিকে ফ্রি ফায়ারের সাথে তুলনা করতে শুরু করে। যার ফলে এই গেমটি দ্রুত ইন্টারনেট জগতে ভাইরাল হয়ে যায় এবং দ্রুত ডাউনলোড হতে থাকে। যদিও তারপরে Google এই গেমটিকে ব্যান করে দেয়। আরও পড়ুন: এই দেশে ব্যানড হতে চলেছে ইলেকট্রিক যানবাহন, জেনে নিন কারণ
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
