এই বছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে স্মার্টফোন মার্কেটে রেকর্ড পরিমাণ সেল লক্ষ্য করা গেছে। কিন্তু করোনা মহামারির দ্বিতীয় আবার প্রভাবিত করতে পারে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় স্মার্টফোন মার্কেটকে। জানিয়ে রাখি স্মার্টফোন সেলের দিক থেকে ভারত অনেক দিন ধরেই বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় মার্কেটের স্থান দখল করে রয়েছে। করোনার প্রভাবে আরও একবার ভারতের স্মার্টফোন মার্কেট প্রভাবিত হতে পারে।
আরও পড়ুন: হতাশ হবে Micromax ফ্যানরা, বাড়ানো হয়েছে Micromax In Note 1 এর দাম
কাউন্টারপয়েন্ট রিসার্চ ফার্ম তাদের একটি রিপোর্টে জানিয়েছে এই বছরের প্রথম কোয়ার্টারে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গত বছর করোনা মহামারির পর থেকে সবচেয়ে বেশি স্মার্টফোনের কেনাকাটা হয়েছে। এই বছর প্রথম কোয়ার্টারে গত বছরের তুলনায় 23 শতাংশ বৃদ্ধি এবং 3.8 কোটি ইউনিট স্মার্টফোন ভারতের মার্কেটে শিপমেন্ট করা হয়েছে। কাউন্টারপয়েন্ট আরও জানিয়েছে প্রথম কোয়ার্টারের হিসেবে এটি যথেষ্ট উল্লেখযোগ্য পারফরম্যান্স।
কাউন্টারপয়েন্টের বিশেষজ্ঞ প্রাচীর সিংহের কথা অনুযায়ী এই পারফরম্যান্স দেখার পরও সাবধান হওয়া প্রয়োজন। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং লকডাউনের ফলে ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে ফোনের চাহিদা আরও একবার প্রভাবিত হতে পারে। ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ দিন দিন যথেষ্ট ভয়াবহ রূপ ধারণ করছে, যার ফলে দেশের বেশ কিছু অংশে লকডাউন জারি করা হয়েছে এবং গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
আরও পড়ুন: Samsung Galaxy Z Fold 3 তে দেওয়া হতে পারে 25W ফাস্ট চার্জিং, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন
কাউন্টারপয়েন্ট তাদের রিপোর্টে জানিয়েছে শাওমি আগের মতোই ভারতীয় স্মার্টফোন মার্কেটে প্রথম স্থান দখল করে রেখেছে। এবার ভারতীয় স্মার্টফোন মার্কেটে 26 শতাংশ মার্কেট শেয়ারের ওপর শাওমির দখল ছিল। এক কথায় ভারতের স্মার্টফোন মার্কেটে চাইনিজ কোম্পানিরই রমরমা চলছে। সব মিলিয়ে ভারতীয় স্মার্টফোন ইন্ডাস্ট্রির মোট 75 শতাংশ দখল করে রেখেছে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ড।
প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টের ক্ষেত্রে ভারতীয় মার্কেটে অ্যাপেলের রাজত্ব বজায় আছে। অ্যাপেল এই বছরের প্রথম কোয়ার্টারে ভারতে তাদের সেল তিন গুণ বাড়িয়েছে। কোম্পানির Apple iPhone 11 এবং iPhone SE এর দামে আকর্ষণীয় ছাড়ের ফলে মার্কেটে বেড়ে ওঠা ফোনের চাহিদার জন্যই এটি সম্ভব হয়েছে। রিপোর্ট থেকে জানা গেছে এই সময়ে অ্যাপেল ভারতে প্রায় দশ লক্ষ আইফোন বেচেছে। কাউন্টারপয়েন্টের রিপোর্ট থেকে জানা গেছে অ্যাপেল আমেরিকা বাদে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় মার্কেটে পরপর দুটি কোয়ার্টারে সুন্দর সেল দেখাতে সক্ষম হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










