Smartphone Under 8000: ভারতে এমন অনেক মোবাইল ইউজার আছেন যারা সস্তা স্মার্টফোন চালাতে পছন্দ করেন। এইসব গ্রাহকরা লো বাজেটের এমন মোবাইল ফোন কিনতে চান যেগুলো দীর্ঘ সময় পর্যন্ত চালানো যাবে। বর্তমানে এমন অনেক টেক ব্র্যান্ড আছে যারা লো বাজেট স্মার্টফোন লঞ্চ করে এবং সেই ফোনগুলির দাম 10 হাজার টাকার কম। যারা লো বাজেট মোবাইল ফোন খুঁজছেন, তাদের জন্য এই পোস্টে 8,000 টাকার কমে ভারতীয় মার্কেটে উপলব্ধ 10টি স্মার্টফোনের তালিকা পেশ করতে চলেছি। দাম কম হলেও এই স্মার্টফোনগুলোর দারুণ ডিজাইন, শক্তিশালী ফিচার এবং স্পেসিফিকেশন আপনাকে মুগ্ধ করবে। এই তালিকায় Realme, Redmi, Samsung, Tecno, Lava এবং Infinix এর স্মার্টফোনগুলি আছে, যেগুলোর দাম 8000 এর মধ্যে।
Realme C30
দাম: 7,499 টাকা
Realme C30 হল এই বাজেট সেগমেন্টের লেটেস্ট স্মার্টফোন। এই মোবাইল ফোনটি 7,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে, যেখানে 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যায়। Realme C30-এর 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্ট 8,299 টাকায় কেনা যাবে। এই Realme মোবাইলে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে সহ 8MP রেয়ার এবং 5MP সেলফি ক্যামেরা রয়েছে। এই মোবাইল ফোনটি প্রসেসিং এর জন্য Unisoc T612 চিপসেট এবং পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 mAh ব্যাটারি সাপোর্ট করে।
Realme Narzo 50i
দাম : 7,499 টাকা
2GB RAM + 32GB স্টোরেজ সহ Realme Narzo 50i ফোনটির দাম 7,499 টাকা। এই Realme মোবাইলটি 6.5 ইঞ্চি HD + ডিসপ্লে সহ ফটোগ্রাফির জন্য 8MP রেয়ার এবং 5MP সেলফি ক্যামেরা সাপোর্ট করে। প্রসেসিং এর জন্য, এই স্মার্টফোনটিতে Realme UI Go ভার্সন সহ Unisoc T612 দেওয়া হয়েছে এবং এই মোবাইল ফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি সাপোর্ট করে।
Redmi 9A
দাম: 7,499 টাকা
Redmi 9A স্মার্টফোনটি 2GB RAM + 32GB স্টোরেজ সহ মার্কেটে 7,499 টাকায় সেল হচ্ছে। ফোনটির 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,999 টাকা। এই মোবাইলে একটি 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই মোবাইলটি 2.0GHz ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসর ও MediaTek Helio G25 চিপসেটে চলে। ফটোগ্রাফির জন্য, এই ফোনটিতে 13MP রেয়ার এবং 5MP সেলফি ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটি 5000mAh ব্যাটারি সাপোর্ট করে।
Redmi 9A Sport
দাম : 6,999 টাকা
Redmi 9A Sport স্মার্টফোনের 2GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্টটি 6,999 টাকায় কেনা যাবে এবং এই মোবাইল ফোনের 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 7,999 টাকা। এই Xiaomi ফোনটি 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে এবং ফটোগ্রাফির জন্য এই মোবাইল ফোনটিতে 13MP রেয়ার এবং 5MP সেলফি ক্যামেরা রয়েছে। প্রসেসিং এর জন্য, এই স্মার্টফোনটি MediaTek Helio G25 চিপসেট সাপোর্ট করে এবং পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi 9A Sport-এ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Samsung Galaxy A03 Core
দাম: 7,499 টাকা
Samsung Galaxy A03 Core স্মার্টফোনটির দাম 7,449 টাকা। এই ফোনটি 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ সহ আসে। এই Samsung ফোনটি 6.5-ইঞ্চি HD+ Infinity ‘V’ ডিসপ্লে সাপোর্ট করে।প্রসেসিং এর জন্য, Galaxy A03 Core স্মার্টফোনে 1.6GHz অক্টা-কোর প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য, এই মোবাইলটি 8MP রেয়ার ক্যামেরা এবং 5MP সেলফি ক্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Infinix Smart 6
দাম : 7,299 টাকা
Infinix Smart 6 স্মার্টফোনটি ভারতে 7,299 টাকা দামে সেল এর জন্য উপলব্ধ। এই মোবাইল ফোনটি 2 GB RAM সহ 64 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। স্পেসিফিকেশনের দিক থেকে এই স্মার্টফোনটি খুবই শক্তিশালী, এই ফোনে একটি 6.6-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য, এই স্মার্টফোনটি 8 মেগাপিক্সেল ডুয়াল রেয়ার এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাপোর্ট করে। এই স্মার্টফোনটি Mediatek Helio A22 চিপসেটে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Smart 6 স্মার্টফোনে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Tecno Spark Go 2022
দাম: 7,499 টাকা
Tecno Spark Go 2022 স্মার্টফোনটির দাম 7,499 টাকা।এই ফোনে 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনটি IPX2 রেট 6.52 ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটিতে MediaTek Helio A20 চিপসেট রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে 13MP ডুয়াল রেয়ার ক্যামেরা এবং 8MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি সাপোর্ট করে।
Tecno Pop 5 LTE
দাম: 6,599 টাকা
Tecno Pop 5 LTE স্মার্টফোনটি ভারতীয় মার্কেটে 6,599 টাকায় পাওয়া যাচ্ছে। এই মোবাইল ফোনটি 2 GB RAM সহ 32 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। Tecno Pop 5 LTE একটি 6.52-ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে এবং ফটোগ্রাফির জন্য 8MP ডুয়াল রেয়ার এবং 5MP সেলফি ক্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনটিতে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Lava Z3
দাম: 7,499 টাকা
Lava Z3 ফোনটি মাত্র 7,499 টাকা দামে কেনা যাবে যা 3GB RAM + 32GB স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনটিতে একটি 6.52 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে এবং এই ফোনটি প্রসেসিংয়ের জন্য MediaTek Helio G20 চিপসেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ডুয়াল রেয়ার এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, এই ফোনটিতে 5,000 mAh ব্যাটারি আছে।
Lava X2
দাম: 6,999 টাকা
Lava X2 স্মার্টফোনটির 2GB এবং 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,999 টাকা। এই মোবাইল ফোনটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। প্রসেসিংয়ের জন্য এই মোবাইল ফোনে MediaTek Helio A25 চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনটি 8 MP ডুয়াল রেয়ার এবং 5 MP সেলফি ক্যামেরা সাপোর্ট করে।পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
