লঞ্চ হল Sony-এর লো বাজেট 5G Xperia Ace 3 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

Sony কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ Xperia 1 IV এবং মিড রেঞ্জ Xperia 10 IV স্মার্টফোনের সাথে তাদের এন্ট্রি লেভেল এর Sony Xperia Ace 3 স্মার্টফোন লঞ্চ করেছে। এই Sony ফোনটি কোম্পানির সবথেকে লো বাজেট 5G স্মার্টফোন। Sony কোম্পানির এই সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোনটি HD + ডিসপ্লে, 5G-রেডি Qualcomm চিপসেট, বড় ব্যাটারির মতো ফিচার গুলোর সাথে পেশ করা হয়েছে। Sony Xperia Ace 3 স্মার্টফোনটি কোম্পানির গত বছর লঞ্চ হওয়া 4G স্মার্টফোন Xperia Ace II এর উত্তরসূরী। এই পোস্টে আপনাদের Sony এর লেটেস্ট Xperia Ace 3 স্মার্টফোনের স্পেসিফিকেশন,ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Sony Xperia Ace 3 এর স্পেসিফিকেশন

Sony Xperia Ace 3 স্মার্টফোনের সাইজের কথা বললে, এই ফোনটির ডায়মেনশন 140 x 69 x 8.9 mm এবং ফোনটির ওজন 162 গ্রাম। এই Sony ফোনটিতে একটি 5.5-ইঞ্চি ডিসপ্লে আছে, যেখানে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। এই Sony ফোনটিতে HD + 720 x 1496 পিক্সেল রেজলিউশন সহ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা Gorilla Glass Victus প্রোটেকশন দেওয়া হয়েছে। Sony এর এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে, যা LED ফ্ল্যাশ সহ আসে।

Sony Xperia Ace 3 স্মার্টফোনে Snapdragon 480 5G প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 4 GB RAM এবং 64 GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনে স্টোরেজ বাড়াতে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। Sony Xperia Ace 3 স্মার্টফোনে Android 12 OS দেওয়া হয়েছে।

কোম্পানি Sony Xperia Ace 3 স্মার্টফোনে একটি 4,500mAh ব্যাটারি দিয়েছে। এই ফোনটিতে রয়েছে USB-PD চার্জিং এবং ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের মধ্যে ফোনটিতে রয়েছে 5G, Wi-Fi 802.11ac, Bluetooth 5.1, GPS, NFC এবং USB-C পোর্ট।

Sony Xperia Ace 3 এর দাম

জাপানে Sony Xperia Ace 3 স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। Sony-এর এই ফোনটি জুন মাসে সেল হতে পারে। Sony Xperia Ace 3 স্মার্টফোনটি JPY 34,408 দামে, যা ভারতীয় মূল্যে প্রায় 20,500 টাকায় পেশ করা হয়েছে। এই ফোনটি ব্ল্যাক, গ্রে, ব্লু এবং অরেঞ্জ কালার অপশনে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here