Samsungশুরু করেছে India Exploration, জেনে নিন কিভাবে রেজিস্টার করে জিততে পারবেন দামি গিফ্ট

স‍্যামসাং তাদের নতুন ‘Galaxy India Explanation Event’ শুরুর ঘোষণা করেছে। এটি ভারতে স‍্যামসাং সদস‍্যদের জন্য আয়োজন করা প্রথম স্টেপ চ‍্যালেঞ্জ।সমস্ত স‍্যামসাং সদস্য স‍্যামসাং হেল্থ অ্যাপে পাওয়ার প‍্যাক স্টেপ ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন এবং এর সঙ্গেই পাবেন আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। এই ইভেন্টের মাধ্যমে কোম্পানি সাধারণ মানুষদের একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। গত 9 এপ্রিল The Galaxy India Exploration ইভেন্টের সূচনা হয়েছে এবং 28 দিন ধরে এই ইভেন্ট চলবে। এই ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের ডিজিটাল অ্যাপের মাধ্যমে পায়ে হেঁটে Srinagar, Lucknow, Delhi, Jaisalmer ও Kochi পর্যন্ত যাত্রা করতে হবে এবং কমপক্ষে 1,75,000 স্টেপ পূর্ণ করতে হবে।

পাওয়া যাবে উপহার

এই ইভেন্টের প্রথম পাঁচ জন স্থানাধিকারী গ‍্যালাক্সি ওয়াচ ও গ‍্যালাক্সি বাডস জেতার সুযোগ পাবেন। এই ইভেন্টের সমস্ত অংশগ্রহণকারীই কিছু না কিছু গিফ্টের ব‍্যাবস্থা থাকবে। এক দিন পর এক দিন স‍্যামসাং মেম্বার অ্যাপে একটি ক‍্যুইজ অনুষ্ঠিত হবে এবং যারা এই প্রতিযোগিতায় সঠিক উত্তর দেবেন তারা কিছু গ‍্যালাক্সি ওয়‍্যারেবল জিততে পারবেন।

কিভাবে অংশগ্রহণ করবেন?

গ‍্যালাক্সি ইন্ডিয়া এক্সপ্লোরেশনে অংশগ্রহণ করার জন্য গ্ৰাহকদের শুধুমাত্র স‍্যামসাং মেম্বার অ্যাপে রেজিস্টার করতে হবে এবং স‍্যামসাং হেল্থ অ্যাপের স্টেপ চ‍্যালেঞ্জেঅংশ নিতে হবে।

স‍্যামসাং ইন্ডিয়ার 25 বছর

উল্লেখযোগ্য বিষয় হল স‍্যামসাং ভারতে ইতিমধ্যে তাদের 25 বছর পূর্ণ করেছে। এই নতুন অনলাইন ইভেন্টের মাধ্যমে স‍্যামসাং আধুনিক ডিজিটাল ইন্ডিয়ার প্রতি সম্মান দেখাতে চাইছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here