Exclusive Tech News In Bengali - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 23 Nov 2026 13:54:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 গ্লোবাল বাজারে লঞ্চ হল Xiaomi 18 Pro Max স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর https://www.91mobiles.com/bengali/xiaomi-18-pro-max-launched-in-global-market-with-snapdragon-8-elite-extreme-gen-6-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-18-pro-max-launched-in-global-market-with-snapdragon-8-elite-extreme-gen-6-check-price-and-specifications-details-in-bengali/#respond Mon, 23 Nov 2026 13:49:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=86217 গ্লোবাল বাজারে পেশ হল Xiaomi 18 Pro Max

The post গ্লোবাল বাজারে লঞ্চ হল Xiaomi 18 Pro Max স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>

গত সেপ্টেম্বর মাসে কোম্পানি তাদের Xiaomi 18 সিরিজ লঞ্চের পর, এবার গ্লোবাল বাজারে তাদের এই নতুন সিরিজ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে সিরিজের অধীনে Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। উভয় স্মার্টফোনে 200MP ক্যামেরা রয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 সিরিজের সবচেয়ে বড় মডেল Xiaomi 18 Pro Max স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Xiaomi 18 Pro Max ফোনের দাম (ফ্রান্স)

Xiaomi 18 Pro Max স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 12GB RAM + 256GB Storage অপশনের দাম 1599 ইউরো অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 1.64 লক্ষ টাকার কাছাকাছি। অন্যদিকে টপ ভেরিয়েন্ট 12GB RAM + 512GB Storage দাম 1799 ইউরো অর্থাৎ প্রায় 1.85 লক্ষ টাকা রাখা হয়েছে। ফ্রান্সের বাজারে ফোনটি Velvet Red, Cosmic Blue, Black এবং White কালার অপশনে সেল করা হবে। আপাতত ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি।

Xiaomi 18 Pro Max (Global)

Xiaomi 18 Pro Max ফোনের স্পেসিফিকেশন (ফ্রান্স)

Xiaomi 18 Pro Max ফোনে 2624 × 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই M11 ম্যাটেরিয়াল দিয়ে তৈরি LTPO OLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 4000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনকে স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে Xiaomi Shield Glass 3.0 প্রোটেকশন যোগ করা হয়েছে।

Xiaomi 18 Pro Max ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা সেট‌আপের সঙ্গে একটি ছোট সেকেন্ডারি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনেও M11 ম্যাটেরিয়াল দিয়ে তৈরি 976 x 596 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 2.9-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এই সেকেন্ডারি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য এতে কর্নিং গোরিলা Glass Victus 2 রয়েছে। এই রেয়ার ডিসপ্লেতে অ্যাপ কার্ড, কাস্টম ইমেজ এবং ফটো ওয়ালপেপার থাকতে পারে।

Xiaomi 18 Pro Max (Global)

Xiaomi 18 Pro Max ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হয়েছে। 2ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 3.74GHz থেকে 5.01GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে হেভি প্রসেসিং এবং গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে
5,513mm স্কয়ার রিং-শেপ্ড কোল্ড পাম্প কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ফোনে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য LPDDR5X RAM যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Xiaomi 18 Pro Max ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে সমস্ত Leica লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে এফ/1.67 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP প্রাইমারি Light Hunter 960L সেন্সর, 200MP 5X periscope telephoto সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 50MP Ultra-wide অ্যাঙ্গেল যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Xiaomi 18 Pro Max স্মার্টফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের রেয়ার ক্যামেরা8K video এবং ফ্রন্ট ক্যামেরা 4K video recording করতে সক্ষম।

Xiaomi 18 Pro Max (Global)

Xiaomi 18 Pro Max ফোনের বিশেষত্ব হল বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7050mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে ওয়্যারড এবং ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। ফ্রান্সের বাজারে Xiaomi 18 Pro Max ফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড Xiaomi HyperOS 4 সহ লঞ্চ করা হয়েছে।

The post গ্লোবাল বাজারে লঞ্চ হল Xiaomi 18 Pro Max স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-18-pro-max-launched-in-global-market-with-snapdragon-8-elite-extreme-gen-6-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
চীনে লঞ্চ হল OPPO Reno 17 এবং Reno 17 Pro স্মার্টফোন, Reno 17 ফোনে রয়েছে 8000mAh ব্যাটারি এবং Reno 17 Pro মডেলে পাওয়া যাবে 200MP ক্যামেরা https://www.91mobiles.com/bengali/oppo-reno-17-and-reno-17-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-17-and-reno-17-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Sat, 21 Nov 2026 08:40:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=86177 চীনে লঞ্চ হল OPPO Reno 17 এবং Reno 17 Pro। পাওয়া যাবে বড় ব্যাটারি এবং অসাধারণ ক্যামেরা সেট‌আপ।

The post চীনে লঞ্চ হল OPPO Reno 17 এবং Reno 17 Pro স্মার্টফোন, Reno 17 ফোনে রয়েছে 8000mAh ব্যাটারি এবং Reno 17 Pro মডেলে পাওয়া যাবে 200MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>

টেক ব্র্যান্ড ওপ্পো তাদের হোম মার্কেট চীনে কোম্পানির রেনো সিরিজের পরিধি বিস্তার করে নতুন OPPO Reno 17 এবং OPPO Reno 17 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এই দুটি ফোনেই 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এর মধ্যে Reno 17 ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং সিরিজের প্রো মডেল অর্থাৎ Reno 17 Pro ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা যোগ করা হয়েছে। আপাতত ভারতের বাজারে Reno 17 সিরিজের লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি নতুন ফোনের ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno 17 ফোনের স্পেসিফিকেশন (চীন)

চীনে OPPO Reno 17 ফোনটি Android 17 বেস্ড ColorOS 17 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.8GHz টপ ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 722 GPU যোগ করা হয়েছে।

OPPO Reno 17 5G ফোনে 2624 × 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লেটিকে স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে OPPO Crystal Shield গ্লাস ব্যাবহার করা হয়েছে। এই ফোনটিতে জল ও ধূলো সুরক্ষার জন্য IP66 + IP68 + IP69 + IP69K রেটিং দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য OPPO Reno 17 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3.5X পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

OPPO Reno 17 ফোনের অন্যতম বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 8,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1600 চার্জ-ডিসচার্জ সাইকেলের পর‌ও ফোনটিতে 80% এর চেয়ে বেশি ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

OPPO Reno 17 Pro ফোনের স্পেসিফিকেশন (চীন)

OPPO Reno 17 Pro ফোনের ক্যামেরা সেগমেন্ট ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব। ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 1/1.56 ইঞ্চির 200MP প্রাইমারি OIS সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে 50M0 3.5X পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলেও 50MP সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনের ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

এই ফোনে 2640 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.32-ইঞ্চির 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। OPPO Reno 17 Pro ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং রয়েছে।

OPPO Reno 17 Pro ফোনটি Android 17 বেস্ড ColorOS 17 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 9500s চিপসেট দেওয়া হয়েছে। 3nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz থেকে 3.73GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Immortalis G925 MC12 GPU যোগ করা হয়েছে। LPDDR5X RAM টেকনোলজির দৌলতে এই ফোনে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য OPPO Reno 17 Pro ফোনে 7250mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছে 1500 চার্জ-ডিসচার্জ সাইকেলের পর‌ও এই ফোনে 80% এর চেয়ে বেশি ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 7, Bluetooth 5.4 এবং infrared সেন্সর যোগ করা হয়েছে।

OPPO Reno 17 সিরিজের দাম

চীনে OPPO Reno 17 ফোনের 8GB RAM + 256GB Storage সহ বেস মডেল 3599 ইউয়ান অর্থাৎ প্রায় 51 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB + 256GB মডেলের দাম 3799 ইউয়ান (প্রায় 53 হাজার টাকা), 12GB + 512GB মডেলের দাম 3999 ইউয়ান (প্রায় 56 হাজার টাকা) और 12GB + 1TB মডেলের দাম 4,899 ইউয়ান (প্রায় 69 হাজার টাকা) রাখা হয়েছে।

OPPO Reno 17 Pro ফোনের 8GB + 256GB বেস মডেল 4199 ইউয়ান (প্রায় 59 হাজার টাকা), 12GB + 256GB মডেল 4599 ইউয়ান (প্রায় 65 হাজার টাকা) এবং 12GB + 512GB মডেল 4999 ইউয়ান (প্রায় 71 হাজার টাকা) দামে পেশ করা হয়েছে। ভারতের বাজারে OPPO Reno 17 সিরিজের লঞ্চ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

The post চীনে লঞ্চ হল OPPO Reno 17 এবং Reno 17 Pro স্মার্টফোন, Reno 17 ফোনে রয়েছে 8000mAh ব্যাটারি এবং Reno 17 Pro মডেলে পাওয়া যাবে 200MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-17-and-reno-17-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
ডিসেম্বর মাসে চীনে লঞ্চ হতে পারে OPPO A7 Ultra, থাকতে পারে 12000mAh ব্যাটারি, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/12000mah-battery-phone-oppo-a7-ultra-details-leaked-read-in-bengali/ https://www.91mobiles.com/bengali/12000mah-battery-phone-oppo-a7-ultra-details-leaked-read-in-bengali/#respond Tue, 17 Nov 2026 04:39:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=85800 ডিসেম্বর মাসে পেশ হবে OPPO A7 Ultra

The post ডিসেম্বর মাসে চীনে লঞ্চ হতে পারে OPPO A7 Ultra, থাকতে পারে 12000mAh ব্যাটারি, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>

গত সেপ্টেম্বর মাসে ওপ্পো তাদের 8000mAh Battery সহ OPPO A7 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই সিরিজের OPPO A7 Pro Max ফোনটি 10000mAh Battery সহ পেশ করা হয়েছিল। তবে ওপ্পো এখানেই থামছে না। কোম্পানি এই সিরিজের অধীনে OPPO A7 Ultra স্মার্টফোন লঞ্চ করতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই ফোনটি ব্যাটারির দিক থেকে যথেষ্ট উল্লেখযোগ্য হবে। লিক থেকে জানা গেছে OPPO A7 Ultra ফোনে 12000mAh ব্যাটারি থাকবে।

12000mAh Battery সহ স্মার্টফোন

OPPO A7 Ultra ফোনটি 12000mAh ব্যাটারি সহ স্মার্টফোন হতে পারে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সোশ্যাল পোস্টের মাধ্যমে জানিয়েছে কোম্পানি তাদের ‘এ সিরিজের’ নতুন OPPO A7 Ultra স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং আপকামিং ফোনে 12,000mAh ব্যাটারি দেওয়া হবে। লিক অনুযায়ী ওপ্পো ফোনটি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে চীনের বাজারে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি প্রকাশ্যে আসা লিক সত্য হলে OPPO A7 Ultra ফোনটি ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে।

OPPO A7 Ultra ফোনের স্পেসিফিকেশন

OPPO A7 Ultra স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হবে। এই 12,000mAh ব্যাটারি সহ ফোন দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এই ফোনে reverse চার্জিং ফিচার সাপোর্ট করবে, এর ফলে OPPO A7 Ultra ফোনটি পাওয়ারব্যাঙ্কের মতো ব্যাবহার করা যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ওপ্পো ফোনটি 7 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হতে পারে।

OPPO A7 Ultra 5G ফোনটিতে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে Qualcomm Snapdragon 4 Gen 5 প্রসেসর থাকতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য OPPO A7 Ultra 5G ফোনটিতে 50MP AI Camera এবং ম্যাক্রো সেন্সর দেওয়া হতে পারে।

10000mAh Battery সহ ওপ্পো স্মার্টফোন

আপকামিং OPPO A7 Ultra ফোনটি 12000mAh ব্যাটারি সহ লঞ্চের আগেই কোম্পানির এই সিরিজের OPPO A7 Pro Max ফোনটি 10000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 24 ঘন্টা পর্যন্ত শর্ট ভিডিও এবং 133 ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে।ফোনেও 7 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যায় এবং এই ফোনটি মাইনাস 30 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা ও 55 ডিগ্রি পর্যন্ত গরম সহ্য করতে পারে।

OPPO A7 Pro Max 5G ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড ColorOS 16 সহ কাজ করে। এই ফোনে Qualcomm Snapdragon 4 Gen 5 চিপসেট দেওয়া হয়েছে। স্মার্টফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 50MP সেলফি ক্যামেরা রয়েছে। OPPO A7 Pro Max 5G ফোনে 6.78 ইঞ্চির ফুলএইচডি+ flexible AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। মিলিটারি গ্ৰেড বডি সহ ফোনটি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে।

The post ডিসেম্বর মাসে চীনে লঞ্চ হতে পারে OPPO A7 Ultra, থাকতে পারে 12000mAh ব্যাটারি, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/12000mah-battery-phone-oppo-a7-ultra-details-leaked-read-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল vivo কোম্পানির নতুন স্মার্টফোন Y31e 4G, সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল এই ফোন https://www.91mobiles.com/bengali/vivo-y31e-4g-listed-on-nbtc-with-v2661-model-number-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y31e-4g-listed-on-nbtc-with-v2661-model-number-know-details-in-bengali/#respond Tue, 17 Nov 2026 03:33:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=85794 সার্টিফিকেশন সাইটে দেখা গেল vivo Y31e 4G

The post প্রকাশ্যে এল vivo কোম্পানির নতুন স্মার্টফোন Y31e 4G, সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>

ভিভো ভারতের বাজারে তাদের Y31 সিরিজের অধীনে vivo Y31, Y31t এবং Y31 Pro স্মার্টফোন তিনটি লঞ্চ করা হয়েছে। এবার এই সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন vivo Y31e 4G নামে পেশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ভিভো ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে গ্লোবাল সার্টিফিকেশন সাইটে vivo Y31e 4G ফোনটি লিস্টেড হয়েছে।

vivo Y31e 4G ফোনের সার্টিফিকেশন ডিটেইলস

থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে vivo Y31e 4G ফোনটি লিস্টেড হয়েছে। এই সাইটে ফোনটি V2661 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে ফোনের মার্কেটিং নাম vivo Y31e হবে বলে জানা গেছে। এনবিটিসি সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী ফোনটি vivo Y31e 5G কানেক্টিভিটি নয়, বরং 4G LTE সাপোর্ট সহ লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কে জানানো হয়নি, তাই বর্তমানে এই বিষয়ে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

vivo Y31t 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

গত আগস্ট মাসে এই সিরিজের অধীনে vivo Y31t 5G ফোনটি পেশ করা হয়েছিল। এই ফোনটি প্রাথমিক 26,999 টাকা দামে সেল করা হয়। এটি 4GB RAM + 128GB Storage অপশনের দাম। এই ফোনটি 2.2GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য ফোনটিতে Adreno 613 জিপিইউ রয়েছে।

vivo Y31t 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 44W 44W FlashCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি এসজিএস সার্টিফাইড 5-Star Drop Resistance বডি দিয়ে তৈরি এবং জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে।

vivo Y31t 5G ফোনটিতে 6.75 ইঞ্চির এইচডি + এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1250nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লেতে লো ব্লু লাইট, ডিসি ডিমিং এবং আই প্রোটেকশনের মতো ফিচার যোগ করা হয়েছে। ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে। ফটোগ্রাফির জন্য vivo Y31t 5G ফোনে 50MP এআই ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

The post প্রকাশ্যে এল vivo কোম্পানির নতুন স্মার্টফোন Y31e 4G, সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y31e-4g-listed-on-nbtc-with-v2661-model-number-know-details-in-bengali/feed/ 0
BSNL অফার: 30 নভেম্বর পর্যন্ত 2,799 ও 2,449 টাকার প্ল্যানে পাওয়া যাবে 395 ও 380 দিন ভ্যালিডিটি, জেনে নিন বেনিফিট ডিটেইলস https://www.91mobiles.com/bengali/bsnl-rs-2799-rs-2449-prepaid-plans-extra-validity-395-and-380-days-benefits-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-rs-2799-rs-2449-prepaid-plans-extra-validity-395-and-380-days-benefits-details-in-bengali/#respond Tue, 17 Nov 2026 02:31:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=85789 দুটি দীর্ঘমেয়াদি প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে BSNL

The post BSNL অফার: 30 নভেম্বর পর্যন্ত 2,799 ও 2,449 টাকার প্ল্যানে পাওয়া যাবে 395 ও 380 দিন ভ্যালিডিটি, জেনে নিন বেনিফিট ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>

ভারতের সরকারি টেলিকম কোম্পানি BSNL তাদের ইউজারদের জন্য দারুণ অফার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের দুটি লং-টার্ম প্রিপেইড প্ল্যানের সার্ভিস ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে। কোম্পানির 2,799 টাকা এবং 2,449 টাকা দামের প্ল্যানে এখন থেকে আগের চেয়ে বেশি দিন সিম অ্যাক্টিভ রাখার সুবিধা পাওয়া যাবে। এই দুটি প্ল্যানেই আনলিমিটেড ভয়েস কল ও ডেইলি ডেটা সহ SMS উপভোগ করা যায়। এবার সার্ভিস ভ্যালিডিটি বেড়ে যাওয়ায় প্ল্যানগুলির দৈনিক খরচ‌ও কমে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যায়।

BSNL এর 2,799 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ডিটেইলস


BSNL এর 2,799 টাকা দামের প্রিপেইড প্ল্যানে আগে 365 দিন সার্ভিস ভ্যালিডিটি পাওয়া যেত। এবার কোম্পানির পক্ষ থেকে এতে 30 দিন অতিরিক্ত ভ্যালিডিটি যোগ করা হয়েছে। এর ফলে এই প্ল্যানটি রিচার্জ করে মোট 395 দিন পর্যন্ত সিম চালু রাখা যাবে। এই প্ল্যানে প্রতিদিন 3GB করে হাই-স্পীড ডেটা পাওয়া যায়। এছাড়াও রয়েছে আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 SMS এর সুবিধা। ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে 40Kbps হয়ে যাবে। অতিরিক্ত ভ্যালিডিটি সহ এই প্ল্যানটি রিচার্জ করার জন্য প্রতিদিন খরচ হবে মাত্র 7.09 টাকা। যেসব ইউজাররা একবার রিচার্জ করে দীর্ঘ দিন পর্যন্ত নিশ্চিন্ত থাকতে চান এবং নিয়মিত প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যাবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি সুন্দর অপশন। আপাতত কোম্পানির এই অফার 30 নভেম্বর, 2026 পর্যন্ত সীমিত।

BSNL এর 2,449 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ডিটেইলস


কোম্পানির 2,449 টাকা দামের প্রিপেইড প্ল্যানেও অতিরিক্ত ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। 365 দিন ভ্যালিডিটি সহ এই প্ল্যানে 15 দিন বেশি ভ্যালিডিটি পাওয়া যাবে। অর্থাৎ এখন থেকে এই প্ল্যানে মোট 380 দিন সার্ভিস ভ্যালিডিটি উপভোগ করা যাবে। এই প্ল্যানে প্রতিদিন 2GB হাই-স্পীড ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কল ও ডেইলি 100 SMS দেওয়া হয়। এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্ব হল প্ল্যানটির ইন্স্যুরেন্স কভারেজ। অতিরিক্ত ভ্যালিডিটি সহ এই প্ল্যানের দৈনিক খরচ দাঁড়ায় প্রায় 6.44 টাকা। কম খরচে দীর্ঘ ভ্যালিডিটি ও ডেটা ইউজারদের জন্য এটি একটি উল্লেখযোগ্য প্ল্যান।

BSNL নিয়ে এসেছে তিনটি সস্তা প্ল্যান

সম্প্রতি BSNL তাদের ইউজারদের জন্য 172 টাকা, 184 টাকা এবং 190 টাকা দামের তিনটি নতুন প্ল্যান পেশ করেছে। TRAI এর জারি করা নির্দেশের পর এই প্ল্যানগুলি বাজারে আনা হয়েছে। যেসব ইউজাররা কম খরচে মোবাইল কানেকশন অ্যাক্টিভ রাখতে চান এই প্ল্যানগুলি তাদের জন্য যথেষ্ট উপযোগী। বর্তমানে BSNL এক‌ই সঙ্গে দীর্ঘমেয়াদি প্ল্যানের পাশাপাশি সস্তা প্ল্যান‌ পর্যন্ত সব ধরনের ইউজারদের কথা মাথায় রেখে কাজ করে চলেছে।

The post BSNL অফার: 30 নভেম্বর পর্যন্ত 2,799 ও 2,449 টাকার প্ল্যানে পাওয়া যাবে 395 ও 380 দিন ভ্যালিডিটি, জেনে নিন বেনিফিট ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-rs-2799-rs-2449-prepaid-plans-extra-validity-395-and-380-days-benefits-details-in-bengali/feed/ 0
পেটেন্টে দেখা গেল Samsung-এর স্লাইডিং ফোনের ডিজাইন, 2027 সালে Galaxy Z Slide নামে হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-slide-sliding-screen-phone-patent-design-leak-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-slide-sliding-screen-phone-patent-design-leak-know-details-in-bengali/#respond Mon, 16 Nov 2026 12:49:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=85783 প্রকাশ্যে এল Samsung-এর স্লাইডিং ফোনের ডিজাইন

The post পেটেন্টে দেখা গেল Samsung-এর স্লাইডিং ফোনের ডিজাইন, 2027 সালে Galaxy Z Slide নামে হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>

Samsung তাদের স্মার্টফোনের ডিজাইনের ক্ষেত্রে বড় পরিবর্তন করতে চলেছে। কোম্পানির নতুন পেটেন্টে এমন একটি Galaxy ফোনের ডিজাইন দেখা গেছে, যে ফোনের স্ক্রিন ওপরের দিকে স্লাইড হয়ে বড় হতে পারে। এই ডিজাইন কোম্পানির তথাকথিত Galaxy Z Slide ফোনের জন্য হতে পারে। আগামী বছর অর্থাৎ 2027 সালে এই আপকামিং ফোনটি পেশ করা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত পাওয়া এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

লিক হল Samsung স্লাইডিং ডিসপ্লে ফোন

Gizchina এর রিপোর্ট অনুযায়ী Samsung এর এই পেটেন্ট US 2026/0333595 A1 নাম্বারের অধীনে প্রকাশিত হয়েছে। এতে দুটি মুভিং সেকশন সহ একটি স্মার্টফোনের ডিজাইন দেখানো হয়েছে। ফোনের নিচের অংশ হাতে থাকবে, তবে উপরের অংশ উপরের দিকে স্লাইড করা যাবে। এর ফলে ফোনটির ফ্লেক্সিবল ডিসপ্লের অতিরিক্ত অংশ বাইরে বেরিয়ে আসবে এবং স্ক্রিনের সাইজ বেড়ে যাবে।

এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা সেটআপ হবে। ছবিতে রেয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশ ফোনের ওপরের দিকে স্লাইডিং অংশে দেখা গেছে। অন্যদিকে নিচের অংশে একটি ছোট কাটআউট দেওয়া হয়েছে। ফলে ফোনটি বন্ধ অবস্থাতেও ক্যামেরা ব্যাবহার করা যাবে। অর্থাৎ ফটো তোলা বা ভিডিও রেকর্ডিঙের সময় বার বার স্ক্রিন স্লাইড করে ওপেন করতে হবে না।

কোম্পানির স্লাইডিং ফোনের টেকনোলজি এই প্রথম প্রকাশ্যে এসেছে, এমনটা কিন্তু নয়। কোম্পানি MWC 2026 ইভেন্ট চলাকালীন Samsung Display এর মাধ্যমে একটি স্লাইডিং ডিসপ্লে প্রোটোটাইপ দেখানো হয়েছিল। এই প্রোটোটাইপে স্ক্রিনের সাইজ 5.1 ইঞ্চি থেকে বাড়িয়ে 6.7 ইঞ্চি পর্যন্ত করা হবে বলে জানানো হয়েছিল।

এই প্রোটোটাইপে স্ক্রিনের উপরের অংশে স্লাইডিং ম্যাকানিজাম দেওয়া হয়েছিল। এটি নতুন পেটেন্টে দেখানো ডিজাইনের মতো অনেকটা দেখাচ্ছে। তবে স্যামসং এই ডিজাইনের স্মার্টফোন বাজারে পেশ করবে, এর কোনো মানে নেই। আপাতত এটি শুধুমাত্র পেটেন্ট এবং টেকনোলজি সংক্রান্ত আভাস।

প্রকাশ্যে আসা পেটেন্টে ফোনটি বন্ধ অবস্থায় এর ডিজাইন Galaxy Z Fold 8 ফোনের মতো দেখাচ্ছে।কোম্পানি সাধারণ স্মার্টফোনের মতো ডিজাইন বজায় রেখে ইউজারদের বড় স্ক্রিনের অপশন দিতে চায়।

2027 সালে লঞ্চ হতে পারে এই ফোন

রিপোর্ট অনুযায়ী 2027 সালে Samsung এর স্লাইডিং ডিসপ্লে স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। আপকামিং Galaxy Z Fold 9 এবং Galaxy Z Fold 9 Ultra ফোনদুটি একইসঙ্গে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Galaxy Z Slide ফোনের নাম, লঞ্চ বা এর ডিজাইন সংক্রান্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি।

এই টেকনোলজির জন্য ফোনের দাম সাধারণ ফোল্ডেবল স্মার্টফোনের তুলনায় কিছুটা বেশি রাখা হতে পারে। আপাতত শুধুমাত্র পেটেন্টের মাধ্যমেই Samsung এর নতুন টেকনোলজি সম্পর্কে জানা গেছে। তাই কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।

The post পেটেন্টে দেখা গেল Samsung-এর স্লাইডিং ফোনের ডিজাইন, 2027 সালে Galaxy Z Slide নামে হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-slide-sliding-screen-phone-patent-design-leak-know-details-in-bengali/feed/ 0
লাইভ হল Motorola Razr Flex 2027 ফোনের সাপোর্ট পেজ, লিক হল ডিজাইন এবং ফিচার https://www.91mobiles.com/bengali/motorola-razr-flex-2027-support-page-live-specifications-leak-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/motorola-razr-flex-2027-support-page-live-specifications-leak-know-details-in-bengali/#respond Mon, 16 Nov 2026 11:48:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=85777 প্রকাশ্যে এল Motorola Razr Flex 2027 ফোনের নাম

The post লাইভ হল Motorola Razr Flex 2027 ফোনের সাপোর্ট পেজ, লিক হল ডিজাইন এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>

Motorola আগামী বছর একটি নতুন বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনটি Motorola Razr Flex 2027 নামে পেশ করা হতে পারে। কোম্পানির অস্ট্রেলিয়ার সাপোর্ট ওয়েবসাইটে এই আপকামিং ফোনটির নাম স্পট করা হয়েছে। এক‌ই সঙ্গে মোটোরোলার একটি ইভেন্টের ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ইভেন্টে ফোল্ডেবল ফোনের ঝলক দেখা গেছে। তবে ভিডিওতে দেখা ফোনটি Razr Flex 2027 স্মার্টফোন‌ই কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয়। চলুন জেনে নেওয়া যাক এই নতুন লিক সম্পর্কে।

Motorola Razr Flex 2027 ফোনের সাপোর্ট পেজ

Motorola Razr Flex 2027 ফোনের নাম কোম্পানির অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের সাপোর্ট পেজে দেখা গেছে। এক‌ই সঙ্গে এই ফোনটি কোম্পানির সিকিউরিটি আপডেট সিলেক্টরেও লিস্টেড হয়েছে। এখানে বর্তমান Razr ফোনের সফটওয়্যার ও সিকিউরিটি সাপোর্ট সংক্রান্ত তথ্য দেখা যায়।

এই লিস্টিং থেকে আপকামিং ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। ওয়েবসাইটের সিকিউরিটি আপডেট সেকশনে আপাতত ‘Test Security Updates’ হেডিং সহ Android 16 এবং 2029 সালের আগস্ট মাস পর্যন্ত সিকিউরিটি সাপোর্টের কথা লেখা রয়েছে। আপাতত এই ডিটেইলস প্লেসহোল্ডার হতে পারে, তাই ভবিষ্যতে এগুলি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সাপোর্ট পেজ ছাড়া ব্রাজিলের TudoCelular পাবলিকেশনে Motorola একটি ইভেন্টের ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে প্রথমে বড় স্ক্রিনে কোম্পানির ব্র্যান্ডিং দেখা গেছে এবং এর পর ফোল্ডেবল স্মার্টফোনের অ্যানিমেশন রয়েছে। তবে ভিডিওতে কোনো ফোনের নাম উল্লেখ করা হয়নি।

Motorola Razr Flex 2027 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Motorola Razr Flex 2027 ফোনে 6.92 ইঞ্চির মেইন ফোল্ডিং ডিসপ্লে দেওয়া হতে পারে। এঅ‌ইভাবে এই ফোনের কভারে 4.97 ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন যোগ করা হতে পারে। এই ফোনটির ডিজাইন সাধারণ বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোনের চেয়ে কিছুটা চ‌ওড়া, অনেকটা পাসপোর্টের মতো হতে পারে। এর ফলে ফোনটির ফুটপ্রিন্ট অন্যান্য বুক-স্টাইল ফোল্ডেবল ফোনের তুলনায় ছোট হবে বলে আশা করা হচ্ছে।

প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকবে বলে জানা গেছে। এর সঙ্গে এই ফোনে 12GB RAM এবং Android 17 অপারেটিং সিস্টেম দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে দুটি 50MP ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি থাকতে পারে। এছাড়াও এই ফোনে IP48 এবং IP49 রেটিং দেওয়া হতে পারে। Motorola Razr Flex 2027 ফোনটি বাজারে Dark Botanical Garden এবং Coriander কালার অপশনে সেল করা হতে পারে।

কবে লঞ্চ হতে পারে Motorola Razr Flex 2027?

কোম্পানির পক্ষ থেকে আপাতত Motorola Razr Flex 2027 ফোনের নাম, ডিজাইন, ফিচার বা লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে কোম্পানির সাপোর্ট ওয়েবসাইটে এই ফোনের নাম দেখে মনে করা হচ্ছে এই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হতে পারে।

The post লাইভ হল Motorola Razr Flex 2027 ফোনের সাপোর্ট পেজ, লিক হল ডিজাইন এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-razr-flex-2027-support-page-live-specifications-leak-know-details-in-bengali/feed/ 0
লিক হল Oppo Find X11 Pro Max ফোনের স্পেসিফিকেশন, প্রকাশ্যে এসেছে দুটি 200MP ক্যামেরা এবং 144Hz স্ক্রিনের ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oppo-find-x11-pro-max-specifications-leak-200mp-camera-2k-144hz-display-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-find-x11-pro-max-specifications-leak-200mp-camera-2k-144hz-display-know-details-in-bengali/#respond Mon, 16 Nov 2026 10:08:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=85768 প্রকাশ্যে এল Oppo Find X11 Pro Max ফোনের স্পেসিফিকেশন

The post লিক হল Oppo Find X11 Pro Max ফোনের স্পেসিফিকেশন, প্রকাশ্যে এসেছে দুটি 200MP ক্যামেরা এবং 144Hz স্ক্রিনের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>

Oppo এর আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি জানিয়েছে আপাতত Oppo Find X10 Ultra ফোনটি লঞ্চ করা হবে না। এই ফোনের জন্য তৈরি কিছু হার্ডওয়্যার কোম্পানি তাদের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রেও করতে পারে। এই স্মার্টফোন Oppo Find X11 Pro Max নামে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। নতুন লিকে এই তথাকথিত মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

লিক হল Oppo Find X11 Pro Max ফোনের স্পেসিফিকেশন

যেসমস্ত ডিসপ্লে এবং ক্যামেরা Oppo Find X10 Ultra ফোনের জন্য তৈরী করা হয়েছিল, সম্প্রতি টিপস্টার Digital Chat Station সেইসব সম্পর্কে তথ্য শেয়ার করেছে। কোম্পানির এই কম্পোনেন্টগুলি কোন স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাবহার করা হবে, সেই বিষয়ে টিপস্টারের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

এই প্রসঙ্গে অন্য এক টিপস্টার Whylab বক্তব্য অনুযায়ী এই সমস্ত ফিচার Oppo Find X11 Pro Max স্মার্টফোনে দেওয়া হতে পারে। চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে এক ইউজার Oneline Technology জানিয়েছেন এই কম্পোনেন্টগুলি অন্য অন্য কোনো Oppo ফ্ল্যাগশিপ বা OnePlus স্মার্টফোনে ব্যাবহার করা হতে পারে।

লিক অনুযায়ী আপকামিং Oppo Find X11 Pro Max ফোনে 6.89 ইঞ্চির BOE ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। আগের Find X10 Pro Max ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে রয়েছে। তাই নতুন ফোনের স্ক্রিনের সাইজ, রেজোলিউশন এবং রিফ্রেশ রেটের ক্ষেত্রে আপগ্ৰেড পাওয়া যাবে।

Oppo Find X11 Pro Max ফোনের ফ্রন্ট ক্যামেরার দিক দিয়েও বড় পরিবর্তন দেখা যাবে। লিক অনুযায়ী ফোনে 100MP স্কোয়ার ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। আগের Find X10 Pro Max ফোনটিতে 50MP সেলফি ক্যামেরা রয়েছে।

স্কয়ার সেন্সর থাকার ফলে ইউজাররা ফোন না ঘুরিয়েই পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ উভয় অরিয়েন্টেশনে সেলফি তুলতে পারবেন। এই সেন্সর 4:3 ফ্রেমে ছবি ক্রপ করতে পারে। এর ফলে প্রায় 75MP রেজোলিউশনের ফটো পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Oppo Find X11 Pro Max ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনে 1/1.12 ইঞ্চির বড় সেন্সর এবং HDR সাপোর্ট করবে বলে জানা গেছে। এছাড়া ফোনটিতে 200MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। এই ফোনে HP5 সেন্সর ব্যাবহার করা হতে পারে। ওপ্পোর আপকামিং স্মার্টফোনটিতে 10x পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকবে না বলেই মনে করা হচ্ছে। এটি একটি বিশেষ খামতি হতে পারে।

আপাতত কোম্পানির পক্ষ থেকে তাদের Oppo Find X10 Ultra ফোনটি হোল্ডে রাখা সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে Find X11 Pro Max ফোনের নাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তাই প্রকাশ্যে আসা সমস্ত তথ্য লিক হিসাবেই মনে করা উচিৎ।

The post লিক হল Oppo Find X11 Pro Max ফোনের স্পেসিফিকেশন, প্রকাশ্যে এসেছে দুটি 200MP ক্যামেরা এবং 144Hz স্ক্রিনের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-find-x11-pro-max-specifications-leak-200mp-camera-2k-144hz-display-know-details-in-bengali/feed/ 0
চীনের সার্টিফিকেশন প্ল্যাটফর্মে প্রকাশ্যে এল OPPO PNC110 ফোনের ছবি, থাকতে পারে 12000mAh-এর কাছাকাছি ব্যাটারি, দেখে নিন ডিজাইন https://www.91mobiles.com/bengali/12000-mah-battery-oppo-phone-image-leak-before-launching-take-the-first-look-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/12000-mah-battery-oppo-phone-image-leak-before-launching-take-the-first-look-know-details-in-bengali/#respond Mon, 16 Nov 2026 09:07:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=85764 চীনে শীঘ্রই লঞ্চ হতে পারে OPPO কোম্পানির বড় ব্যাটারি সহ স্মার্টফোন

The post চীনের সার্টিফিকেশন প্ল্যাটফর্মে প্রকাশ্যে এল OPPO PNC110 ফোনের ছবি, থাকতে পারে 12000mAh-এর কাছাকাছি ব্যাটারি, দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>

এর আগে খবর পাওয়া গিয়েছিল vivo 12000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এবার ওপ্পো ফ্যানদের জন্য দারুণ খবর পাওয়া গেছে। vivo এর পর OPPO কোম্পানিও 12000mAh এর কাছাকাছি ক্যাপাসিটির ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। চীনের সার্টিফিকেশন সাইট MIIT-তে OPPO PNC110 ফোনের ছবি দেখা গেছে এবং এই ফোনে 12000mAh ব্যাটারি থাকবে বলে মনে করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কেমন হবে OPPO এর এই 12000mAh ব্যাটারি সহ স্মার্টফোন।

ছবিতে দেখা যাচ্ছে OPPO PNC110 ফোনটি লাইট পার্পল অর্থাৎ হালকা বেগুনী রঙে পেশ করা হবে। এই ফোনের ব্যাক প্যানেলে বড় ক্যামেরা ব্র্যাকেট রয়েছে। এই ধরনের ডিজাইন এর আগে ওপ্পো ও ভিভো ব্র্যান্ডের বিভিন্ন ফোনে দেখা গেছে। এই ব্র্যাকেটে তিনটি ক্যামেরা সেন্সর থাকবে এবং এর কিছুটা দূরে এল‌ইডি ফ্ল্যাশ দেখা গেছে।

ব্যাক প্যানেলে স্পষ্টভাবে AI CAMERA SYSTEM লেখা রয়েছে। তাই বলাই যায় এই ফোনে বিভিন্ন এআই ফিচার যোগ করা হবে।

দ্বিতীয় ফটো অনুযায়ী ফোনটির বাঁদিকের প্যানেলে কিছুই নেই। অপরদিকে ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম বাটন দেখা গেছে। তাই নিচের প্যানেলে সিম স্লট ও ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ফোনটির ফ্রন্ট প্যানেলে সম্পূর্ণ কালো স্ক্রিন দেখা গেছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে এমোলেড স্ক্রিন এবং পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করা হতে পারে।

OPPO PNC110 ফোনের পুরনো লিক

আগেই বলা হয়েছে Oppo PNC110 ফোনটি এর আগেও সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে, যেখানে 11,640mAh রেটেড ব্যাটারির কথা বলা হয়েছিল। তাই এই ফোনে 12,000mAh ক্যাপাসিটি সহ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ফোনটির নাম সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে কয়েক মাস আগে কোম্পানি তাদের A-সিরিজের অধীনে 10,000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করেছিল। তাই এই আপকামিং ফোনটিও এ সিরিজের অধীনেই পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি MIIT হল চীনের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ওয়েবসাইট। চীনের বাজারে আসন্ন সমস্ত স্মার্টফোন এই ওয়েবসাইটে লিস্টেড করা হয়। লঞ্চের কয়েক মাস আগে ফোনের লিস্টিং লাইভ করা হয় এবং এর পর সেই ফোন লঞ্চ করা হয়।

The post চীনের সার্টিফিকেশন প্ল্যাটফর্মে প্রকাশ্যে এল OPPO PNC110 ফোনের ছবি, থাকতে পারে 12000mAh-এর কাছাকাছি ব্যাটারি, দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/12000-mah-battery-oppo-phone-image-leak-before-launching-take-the-first-look-know-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হতে পারে iQOO 16R স্মার্টফোন! ভারতীয় ওয়েবসাইটে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/iqoo-16r-launch-in-india-soon-upcoming-phone-listed-on-bis-with-i2606-model-number-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-16r-launch-in-india-soon-upcoming-phone-listed-on-bis-with-i2606-model-number-know-details-in-bengali/#respond Mon, 16 Nov 2026 08:06:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=85758 ভারতের সার্টিফিকেশন সাইটে দেখা গেল iQOO 16R

The post ভারতে লঞ্চ হতে পারে iQOO 16R স্মার্টফোন! ভারতীয় ওয়েবসাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>

গত সেপ্টেম্বর মাসে চীনে iQOO তাদের iQOO 16 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানির ফোনটি ভারতের বাজারে পেশ হতে চলেছে। IMC 2026 এর মঞ্চ থেকে ব্র্যান্ডের সিইও নিপুণ মার্যা নিশ্চিত জানিয়েছিলেন আপকামিং ফোনটি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ ভারতে লঞ্চ করা হবে। এবার এই সিরিজের iQOO 16R ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতের সার্টিফিকেশন সাইটে ফোনেটি লিস্টেড হয়েছে। তাই এই স্মার্টফোনের লঞ্চ এগিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে।

iQOO 16R ফোনের ভারতীয় সার্টিফিকেশন ডিটেইলস

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) ওয়েবসাইটে আইকু এর নতুন নাম্বার সিরিজের আপকামিং ফোনটি দেখা গেছে। এই সার্টিফিকেশন সাইটে ফোনটি I2606 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। সবচেয়ে বড় কথা একই মডেল নাম্বার সহ iQOO ফোনটি মালেশিয়ার SIRIM certification এ স্পট হয়েছে। এছাড়া এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম প্রকাশ্যে এসেছে।

মনে করিয়ে দিই ভারতে আইকু ফোন ‘এস’ এর পরিবর্তে ‘আর’ টাইটেল সহ পেশ করা পারে এই বছরের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে iQOO 15R ফোনটি লঞ্চ করা হয়েছিল। বিআইএস সাইটে মাধ্যমে পাওয়া ফোনটি গ্লোবাল বাজারে iQOO 16s নামে পেশ করা হতে পারে। বর্তমানে ফোনের অন্যান্য ডিটেইলস জানানো কিছু দিনের অপেক্ষা করতে হবে।

iQOO 16

2027 সালে ভারতে iQOO 16R স্মার্টফোনটি লঞ্চ করা হবে, তবে আগামী ডিসেম্বর মাসে iQOO 16 5G ফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে। এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে Q4 গেমিং চিপ দেওয়া রয়েছে। অন্যদিকে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য ফোনটিতে LPDDR5X Ultra Pro RAM যোগ করা হয়েছে। ভারতে iQOO 16 ফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড OriginOS 7 সহ লঞ্চ করা হবে।

iQOO 16 5G স্মার্টফোনে 3168 × 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.85 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। Samsung M16 প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট, 5000Hz টাচ স্যাম্পলিং রেট, 3300Hz PWM ডিমিং এবং 10000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে।

ফটোগ্রাফির জন্য iQOO 16 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে 50MP OmniVision OV50Q প্রাইমারি সেন্সর, 50MP Sony LYT600 periscope telephoto সেন্সর এবং 50MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই সেন্সরের সাহায্যে 8K ভিডিও রেকর্ডিং এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট পাওয়া যায়। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য iQOO 16 ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

চীনে পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 16 ফোনটিতে শক্তিশালী 8400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ভারতীয় মডেলে একই ব্যাটারি ক্যাপাসিটি থাকতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট ওয়্যারড চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, এর সাহায্যে অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং IR ব্লাস্টারের মতো ফিচার রয়েছে।

The post ভারতে লঞ্চ হতে পারে iQOO 16R স্মার্টফোন! ভারতীয় ওয়েবসাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-16r-launch-in-india-soon-upcoming-phone-listed-on-bis-with-i2606-model-number-know-details-in-bengali/feed/ 0