শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে iQOO 16R! ভারতীয় ওয়েবসাইটে হল লিস্টেড

গত সেপ্টেম্বর মাসে চীনে iQOO তাদের iQOO 16 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানির ফোনটি ভারতের বাজারে পেশ হতে চলেছে। IMC 2026 এর মঞ্চ থেকে ব্র্যান্ডের সিইও নিপুণ মার্যা নিশ্চিত জানিয়েছিলেন আপকামিং ফোনটি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ ভারতে লঞ্চ করা হবে। এবার এই সিরিজের iQOO 16R ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতের সার্টিফিকেশন সাইটে ফোনেটি লিস্টেড হয়েছে। তাই এই স্মার্টফোনের লঞ্চ এগিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে।

iQOO 16R ফোনের ভারতীয় সার্টিফিকেশন ডিটেইলস

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) ওয়েবসাইটে আইকু এর নতুন নাম্বার সিরিজের আপকামিং ফোনটি দেখা গেছে। এই সার্টিফিকেশন সাইটে ফোনটি I2606 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। সবচেয়ে বড় কথা একই মডেল নাম্বার সহ iQOO ফোনটি মালেশিয়ার SIRIM certification এ স্পট হয়েছে। এছাড়া এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম প্রকাশ্যে এসেছে।

মনে করিয়ে দিই ভারতে কাকু ফোন ‘এস’ এর পরিবর্তে ‘আর’ টাইটেল সহ পেশ করা পারে এই বছরের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে iQOO 15R ফোনটি লঞ্চ করা হয়েছিল। বিআইএস সাইটে মাধ্যমে পাওয়া ফোনটি গ্লোবাল বাজারে iQOO 16s নামে পেশ করা হতে পারে। বর্তমানে ফোনের অন্যান্য ডিটেইলস জানানো কিছু দিনের অপেক্ষা করতে হবে।

iQOO 16

2027 সালে ভারতে iQOO 16R স্মার্টফোনটি লঞ্চ করা হবে, তবে আগামী ডিসেম্বর মাসে iQOO 16 5G ফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে। এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে Q4 গেমিং চিপ দেওয়া রয়েছে। অন্যদিকে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য ফোনটিতে LPDDR5X Ultra Pro RAM যোগ করা হয়েছে। ভারতে iQOO 16 ফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড OriginOS 7 সহ লঞ্চ করা হবে।

iQOO 16 5G স্মার্টফোনে 3168 × 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.85 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। Samsung M16 প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট, 5000Hz টাচ স্যাম্পলিং রেট, 3300Hz PWM ডিমিং এবং 10000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে।

ফটোগ্রাফির জন্য iQOO 16 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে 50MP OmniVision OV50Q প্রাইমারি সেন্সর, 50MP Sony LYT600 periscope telephoto সেন্সর এবং 50MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই সেন্সরের সাহায্যে 8K ভিডিও রেকর্ডিং এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট পাওয়া যায়। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য iQOO 16 ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

চীনে পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 16 ফোনটিতে শক্তিশালী 8400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ভারতীয় মডেলে একই ব্যাটারি ক্যাপাসিটি থাকতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট ওয়্যারড চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, এর সাহায্যে অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং IR ব্লাস্টারের মতো ফিচার রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here