Honor X50i+ - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 10 Nov 2023 16:53:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 12GB RAM, 512 GB স্টোরেজ এবং 108MP ক্যামেরা সহ লঞ্চ হল Honor X50i+, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/honor-x50i-plus-with-12gb-ram-512-gb-storage-108mp-camera-launched-in-china-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-x50i-plus-with-12gb-ram-512-gb-storage-108mp-camera-launched-in-china-price-specifications-in-bengali/#respond Fri, 10 Nov 2023 16:53:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44752 চীনে লঞ্চ হল Honor X50i+

The post 12GB RAM, 512 GB স্টোরেজ এবং 108MP ক্যামেরা সহ লঞ্চ হল Honor X50i+, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • চীনে লঞ্চ হয়েছে Honor X50i+।
  • এতে 12GB physical + 8GB virtual RAM রয়েছে।
  • এই ফোনে Dimensity 6080 চিপসেট দেওয়া হয়েছে।

অনার তাদের X50 সিরিজের পরিধি বাড়িয়ে চীনে একটি নতুন 5G ফোন লঞ্চ করেছে। এই সিরিজে Honor X50i+ নামের একটি বাজেট স্মার্টফোন পেশ করা হয়েছে। এই ফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত OLED ডিসপ্লে, Dimensity 6080 চিপসেট, 108 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 4500mAh ব্যাটারির মতো বেশ কিছু অসাধারণ ফিচার রয়েছে। এই পোস্টে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: গ্লোবালি লঞ্চ হল Redmi 13C, এই সস্তা ফোনে রয়েছে 50MP Camera এবং 12GB (8GB+4GB) RAM

Honor X50i+ এর দাম

  • চীনে Honor X50i+ ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
  • এই ফোনের 12GB RAM + 256GB মেমরি মডেলের দাম রাখা হয়েছে 1,599 ইউয়ান অর্থাৎ প্রায় 18,200 টাকা।
  • 12GB RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 1,799 ইউয়ান অর্থাৎ প্রায় 20,500 টাকা দামে সেল করা হবে।
  • এই ফোনটি পিঙ্ক, ব্লু, গ্রীন এবং ব্ল্যাক কালারে পেশ করা হয়েছে।

Honor X50i+ এর স্পেসিফিকেশন

  • 6.7 ইঞ্চির OLED ডিসপ্লে
  • 90Hz রিফ্রেশরেট
  • Dimensity 6080 প্রসেসর
  • 12GB RAM +512GB স্টোরেজ
  • 8GB virtual RAM
  • 108MP ডুয়েল ক্যামেরা
  • 4500mAh ব্যাটারি
  • 35 ওয়াট ফাস্ট চার্জিং
  • অ্যান্ড্রয়েড 13

ডিসপ্লে: Honor X50i+ ফোনে 6.7 ইঞ্চির OLED এফএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1080 x 2400 পিক্সেল রেজলিউশন, 90Hz রিফ্রেশরেট, 3240Hz PWM ডিমিং এবং 2000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক Dimensity 6080 প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনে 8GB virtual RAM ফিচারও দেওয়া হয়েছে। এর মাধ্যমে এই ফোনে 20GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Honor X50i plus ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পএর ব্যাকআপের জন্য এই ফোনে 35 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: Honor X50i+ ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়েল সিম 5G এর মতো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএসে কাজ করে।

ওজন এবং ডায়মেনশন: Honor X50i+ ফোনের ডায়মেনশন 161.05 x 74.55 x 6.78 এমএম এবং ওজন 166 গ্রাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 12GB RAM, 512 GB স্টোরেজ এবং 108MP ক্যামেরা সহ লঞ্চ হল Honor X50i+, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-x50i-plus-with-12gb-ram-512-gb-storage-108mp-camera-launched-in-china-price-specifications-in-bengali/feed/ 0
108MP Camera সহ লঞ্চ হবে নতুন Honor ফোন, লিক হল স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/108-mp-camera-phone-honor-x50i-plus-specifications-leaked-before-launch-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/108-mp-camera-phone-honor-x50i-plus-specifications-leaked-before-launch-details-in-bengali/#respond Sat, 04 Nov 2023 11:36:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44614 শীঘ্রই লঞ্চ হবে Honor X50i+

The post 108MP Camera সহ লঞ্চ হবে নতুন Honor ফোন, লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক ব্র্যান্ড অনার সম্প্রতি ইউনাইটেড আরব এমিরাতে তাদের নতুন স্মার্টফোন হিসাবে 108MP Camera, 20GB RAM (12GB+8GB) এবং 5,800mAh Battery সহ Honor X9b লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের ‘এক্স’ সিরিজের অধীনে Honor X50i+ নামের একটি নতুন ফোন চীনে লঞ্চ করতে চলেছে। নতুন Honor X50i+ ফোনটিতেও 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এই আপকামিং ফোনের ছবি এবং স্পেসিফিকেশন নিচে জানানো হল। আরও পড়ুন: Samsung Galaxy S24 Ultra ফোনে থাকতে পারে সবচেয়ে ফাস্ট প্রসেসর, গীকবেঞ্চে হল লিস্টেড

Honor X50i+ এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.7″ FHD+ display
  • 2.4GHz Processor
  • 16GB RAM + 1TB Storage
  • Android + Magic OS
  • 108MP Rear Camera
  • 35W 4,500mAh battery

ডিসপ্লে: Honor X50i+ ফোনে 2412 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে এবং এতে এলসিডি প্যানেল ব্যাবহার করা হতে পারে।

প্রসেসর: সার্টিফিকেশ্ন সাইট থেকে Honor X50i+ সম্পর্কে জানা গেছে এই ফোনে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। তবে এই ফোনে কোন চিপসেট দেওয়া হবে তা জানা যায়নি।

স্টোরেজ: এই অনার ফোনের 4GB RAM ভেরিয়েন্ট সামনে এসেছে এবং এতে 6GB RAM, 8GB RAM, 12GB RAM এবং 16GB RAM-ও থাকবে। লিক অনুযায়ী এই ফোনে 128GB, 256GB, 512GB এবং 1TB ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই ফোনে মেমরি কার্ড ব্যাবহার করা যাবে না।

ক্যামেরা: লিক থেকে জানা গেছে Honor X50i+ ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফোনটিতে 108 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Honor X50i+ ফোনে 4,500 এমএএইচ ব্যাটারি যোগ করা হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 35 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 108MP Camera সহ লঞ্চ হবে নতুন Honor ফোন, লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/108-mp-camera-phone-honor-x50i-plus-specifications-leaked-before-launch-details-in-bengali/feed/ 0