POCO F6 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 04 Sep 2024 15:27:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ফ্লিপকার্টে কম দামে সেল হচ্ছে POCO F6 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/poco-f6-5g-price-in-india-discounted-on-flipkart-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f6-5g-price-in-india-discounted-on-flipkart-know-details-in-bengali/#respond Wed, 04 Sep 2024 15:27:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=55541 POCO F6 ফোনে পাওয়া যাবে দারুণ অফার

The post ফ্লিপকার্টে কম দামে সেল হচ্ছে POCO F6 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
পোকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর সহ POCO F6 5G ফোনগুলি ভারতের বাজারে যথেষ্ট জনপ্রিয় একটি ফোন। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটি ইউজারদের থেকে বেশ ভালোই রেসপন্স পেয়েছে। তাই এবার কোম্পানি এই ফোনে দারুণ ডিসকাউন্ট দিয়েছে। অর্থাৎ ফোনটি এখন লঞ্চ প্রাইসের চেয়েও কম দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

POCO F6 5G ফোনের দাম এবং অফার ডিটেইলস

  • ফ্লিপকার্টে POCO F6 5G ফোনের দামে 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
  • লেটেস্ট অফারে এই ফোনের 8GB+256GB বেস মডেল 27,999 টাকা, 12GB+256GB মিড মডেল 29,999 টাকা এবং 12GB+512GB টপ মডেল 31,999 টাকা দামে সেল করা হচ্ছে।
  • এই তিনটি মডেল যথাক্রমে 29,999 টাকা, 31,999 টাকা এবং 33,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
  • ডিসকাউন্ট ছাড়াও ক্রেতারা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন।
  • POCO F6 5G ফোনটি ব্ল্যাক এবং টাইটেনিয়াম কালারে সেল করা হয়।

ফ্লিপকার্ট থেকে এই ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

POCO F6 5G ফোনটি কি কেনা উচিৎ?

আগেই বলা হয়েছে POCO F6 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর রয়েছে। তাই যারা পারফরমেন্সের জন্য ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি নিঃসন্দেহে একটি সুন্দর অপশন। এই ফোনটি গত মে মাসে লঞ্চ করা হয়েছে, ফলে এতে লেটেস্ট সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। ফোনটিতে 1.5K এমোলেড ডিসপ্লে, 50MP (OIS) রেয়ার ক্যামেরা, 5,000mAh ব্যাটারি এবং 90 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

POCO F6 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: POCO F6 স্মার্টফোনে 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1.5Kপিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 2,400 নিটস পীক লোকল ব্রাইটনেস, ডলবি ভিশন, HDR10+, 480Hz টাচ স্যাম্পেলিং রেট, 2,160Hz PWM ডিমিং সহ গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
  • প্রসেসর: এই স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3Ghz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর রয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 735 জিপিইউ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: POCO F6 5জি স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 4K 60fps ভিডিও রেকর্ডিং সহ 50MP প্রাইমারি এবং 8MP আল্ট্রা-ওয়াইড সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO F6 স্মার্টফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: POCO F6 স্মার্টফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি: এই ফোনে ডুয়েল সিম 5G, 4জি, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং দুর্দান্ত কানেক্টিভিটির জন্য 15 5G ব্যান্ড সাপোর্ট দেওয়া হয়েছে।
  • অপারেটিং সিস্টেম: POCO F6 5জি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএস সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 3 সফটওয়্যার এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

The post ফ্লিপকার্টে কম দামে সেল হচ্ছে POCO F6 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f6-5g-price-in-india-discounted-on-flipkart-know-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চের জন্য প্রস্তত POCO F6, ভারতীয় সার্টিফিকেশন পাশ করল এই ফোন, শীঘ্রই হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/poco-f6-launch-in-india-soon-bis-certification-surface-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f6-launch-in-india-soon-bis-certification-surface-details-in-bengali/#respond Fri, 05 Apr 2024 17:03:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48166 শীঘ্রই ভারতে লঞ্চ হবে POCO F6 5G

The post ভারতে লঞ্চের জন্য প্রস্তত POCO F6, ভারতীয় সার্টিফিকেশন পাশ করল এই ফোন, শীঘ্রই হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
আমরা সম্প্রতি আমাদের এক্সক্লুসিভ খবরের মাধ্যমে জানিয়েছিলাম টেক ব্র্যান্ড পোকো ভারতে তাদের এফ সিরিজের পরিধি বাড়িয়ে POCO F6 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সোর্সের মাধ্যমে আমরা এই ফোনের পাইলট টেস্টিং সম্পর্কেও জানতে পেরেছিলাম। এবার এই ফোনটি ভারতের BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, যার ফলে এই ফোনটি শীঘ্রই দেশের মার্কেটে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

POCO F6 ফোনের BIS certification

POCO F6 ফোনটি BIS সাইটে 24069PC21I মডেল নাম্বার সহ সার্টিফাই করা হয়েছে। আমরাই এই লিস্টিং সবার আগে লক্ষ্য করেছি এবং এই মডেল নাম্বারের ‘I’ ইন্ডিয়ান ভার্সনের সঙ্কেত বলে মনে করা হচ্ছে। এই ওয়েবসাইট থেকে ফোনটির অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে সার্টিফিকেশন প্রকাশ্যে আসায় বোঝা যাচ্ছে শীঘ্রই ভারতে POCO F6 ফোনটি লঞ্চ করা হবে।

POCO F6 ফোনের সম্ভাব্য দাম

POCO F6 ফোনটি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হবে। এই ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে এবং এর সঙ্গে 256GB Storage পর্যন্ত দেওয়া হতে পারে। এই ফোনের দাম 40 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের বাজারে POCO F6 ফোনটিকে OnePlus 12R স্মার্টফোনের সঙ্গে টক্কর দিতে হবে বলে আশা করা হচ্ছে।

POCO F6 ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • 6.67″ 120Hz AMOLED Display
  • Qualcomm Snapdragon 8s Gen 3
  • 12GB RAM + 256GB Storage
  • 120W Fast Charging
  • 50MP Rear Camera

ডিসপ্লে: এই ফোনটি 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি হবে এবং 120 হার্টস রিফ্রেশ রেটে কাজ করতে পারে।

প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3 গিগাহার্টস পর্যন্ত ক্লক স্পীডের ক্ষমতাসম্পন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য POCO F6 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এতে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে।

ব্যাটারি: লিক অনুযায়ী এই ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে। এর মাধ্যমে ফোনটি মাত্র কয়েক মিনিটের মাধ্যমে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।

The post ভারতে লঞ্চের জন্য প্রস্তত POCO F6, ভারতীয় সার্টিফিকেশন পাশ করল এই ফোন, শীঘ্রই হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f6-launch-in-india-soon-bis-certification-surface-details-in-bengali/feed/ 0