Realme 10T 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 23 Mar 2023 07:15:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Realme 10T 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-realme-10t-5g-launched-know-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-realme-10t-5g-launched-know-price-and-specifications-in-bengali/#respond Thu, 23 Mar 2023 05:00:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38028 Realme 10T 5G ফোনে MediaTek Dimensity 810 অক্টা-কোর প্রসেসর রয়েছে

The post 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Realme 10T 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>

Highlights

  • থাইল্যান্ডে লঞ্চ হয়েছে Realme 10T 5G স্মার্টফোন।
  • এই ফোনটি MediaTek Dimensity 810 প্রসেসরে কাজ করে।
  • Realme 10T 5G ফোনে 8GB ডায়নামিক RAM রয়েছে।

Realme 10T 5G ফোনটি থাইল্যান্ডে লঞ্চ হয়েছে। এই সিরিজের অধীনে লঞ্চ হওয়া ষষ্ঠ মোবাইল। এর আগে realme 10, realme 10 Pro 5G, realme 10 Pro+ 5G এবং realme 10 Pro 5G Coca-Cola এডিশন ভারতে লঞ্চ করা হয়েছে এবং Realme 10s চীনে লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আপনাদের Realme 10T 5G ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: Airtel লঞ্চ করল 3টি নতুন পোস্টপেইড প্ল্যান,পাবেন 105GB পর্যন্ত ডেটা

Realme 10T 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.6″ FHD+ 90Hz ডিসপ্লে
  • 8GB Dynamic RAM
  • MediaTek Dimensity 810
  • 50MP ট্রিপল ক্যামেরা
  • 8MP সেলফি সেন্সর
  • 18W 5,000mAh ব্যাটারি

Realme 10T 5G ফোনটি 2408 x 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.6-ইঞ্চি FullHD+ Waterdrop Notch ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রীন IPS LCD প্যানেলে নির্মিত যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের ডিসপ্লে 180Hz টাচ স্যাম্পলিং রেট, 400নিটস ব্রাইটনেসের মতো ফিচার সাপোর্ট করে।

Realme 10T 5G অ্যান্ড্রয়েড 13 এ লঞ্চ করা হয়েছে যা Realme OneUI এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য এই স্মার্টফোনটিতে একটি MediaTek Dimensity 810 অক্টা-কোর প্রসেসর রয়েছে যা 6-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত, যা 2.4GHz ক্লক স্পিডে কাজ করে। এই ফোনটি 8GB Dynamic RAM সাপোর্ট করে যা এই ফোনটিকে 16GB র‍্যামের পাওয়ার দেয়। এই ফোনটি গ্রাফিক্সের জন্য Mali G57 GPU সাপোর্ট করে। আরও পড়ুন: 16GB RAM এবং 100W ফাস্ট চার্জিংসহ লঞ্চ হল OPPO Find X6 Pro স্মার্টফোন, জেনে নিন দাম

ফটোগ্রাফির জন্য Realme 10T 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।এই ফোনের ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে, যা একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে F/2.0 অ্যাপারচার যুক্ত একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme 10T 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি সাপোর্ট রয়েছে যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনটি 3.5mm জ্যাক সাপোর্ট করে। আরও পড়ুন: মাত্র 6,999 টাকায় লঞ্চ হল Nokia C12 Pro স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Realme 10T 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-realme-10t-5g-launched-know-price-and-specifications-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Realme 10T 5G স্মার্টফোন, জেনে নিন সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/realme-10t-5g-phone-to-launch-as-rebadged-realme-9i-5g-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-10t-5g-phone-to-launch-as-rebadged-realme-9i-5g-details-in-bengali/#respond Tue, 07 Feb 2023 04:00:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36566 Realme 10T 5G ফোনটি Realme 9i 5G-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে

The post শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Realme 10T 5G স্মার্টফোন, জেনে নিন সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>

Highlights

  • Realme 10T 5G স্মার্টফোনে MediaTek Dimensity 810 প্রসেসর দেওয়া যেতে পারে।
  • এই ফোনটি Realme 9i 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।
  • এই মোবাইলটি ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS সহ থাইল্যান্ডের NBTC-তে তালিকাভুক্ত করা হয়েছে।

Realme তাদের নম্বর সিরিজের একটি নতুন 5G ফোনে কাজ করছে, যেটা Realme 10T 5G নামে লঞ্চ হতে পারে। যদিও কোম্পানির তরফে এখনও তাদের এই স্মার্টফোনটির সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে এই মোবাইল ফোনটি ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS সহ থাইল্যান্ডের NBTC ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। সার্টিফিকেশন থেকে এটা স্পষ্ট যে Realme 10T 5G ফোনটি খুব শীঘ্রই মার্কেটে প্রবেশ করতে চলেছে। Realme 10T 5G ফোনটি Realme 9i 5G-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 108MP ক্যামেরা সহ POCO X5 Pro 5G ফোন, জেনে নিন দাম এবং ফিচার

Realme 10T 5G ফোনটি NBTC এবং BIS সার্টিফিকেশন সাইটে Realme RMX3612 মডেল নম্বর সহ তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকা অনুযায়ী Realme 10T 5G ফোনের নামও সামনে এসেছে। Realme 9i গত বছর ভারতে এই একই মডেল নম্বর দিয়ে লঞ্চ করা হয়েছিল। তাই অনুমান করা হচ্ছে যে 10T 5G নামে লঞ্চ হতে চলা এই স্মার্টফোনটি Realme 9i-এর দ্বিতীয় ভার্সন হবে।

Realme 10T 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.6″ FHD+ ডিসপ্লে
  • 6GB RAM + 128GB স্টোরেজ
  • MediaTek Dimensity 810
  • 50 ট্রিপল রেয়ার ক্যামেরা
  • 18W 5,000mAh ব্যাটারি

Realme 10T 5G স্মার্টফোনটি যদি Realme 9i-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে মার্কেটে আসে, তাহলে এর ফিচার এবং স্পেসিফিকেশনগুলিও একই থাকবে। মার্কেটে উপস্থিত Realme 9i 5G ফোনে 2408 x 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.6-ইঞ্চি FullHD+ ডিসপ্লে রয়েছে।এই ফোনের স্ক্রিন 90Hz রিফ্রেশরেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। এই মোবাইল ফোনটি 2.4GHz ক্লক স্পিড সহ MediaTek Dimensity 810 octa-core প্রসেসর সাপোর্ট করে। আরও পড়ুন: আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Vivo X90 এবং Vivo X90 Pro স্মার্টফোন! জেনে নিন ডিটেইল

Realme 9i 5G ফোনটি Android 12 বেসড Realme UI 3.0 তে কাজ করে এবং গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য Realme 9i 5G ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে।এই ফোনের ফ্রন্ট প্যানেলে F/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme 9i 5G ফোনটি একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE তেও কাজ করে।এই ফোনে 3.5 mm জ্যাক এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটির জন্য একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই মোবাইল ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ পেশ করা হয়েছে। Realme 9i 5G স্মার্টফোনের 4GB + 64GB ভেরিয়েন্টের দাম 14,999 টাকা এবং 6GB + 128GB ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। আরও পড়ুন: Jio ইউজারদের জন্য সুখবর, মাত্র 61 টাকার রিচার্জে পাওয়া যাবে আনলিমিটেড 5G ডেটা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Realme 10T 5G স্মার্টফোন, জেনে নিন সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-10t-5g-phone-to-launch-as-rebadged-realme-9i-5g-details-in-bengali/feed/ 0