Realme GT - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 07 Nov 2021 07:48:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে Realme, নতুন বছরের শুরুতেই লঞ্চ করবে প্রিমিয়াম ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/realme-may-soon-launch-a-high-end-premium-flagship-smartphone/ https://www.91mobiles.com/bengali/realme-may-soon-launch-a-high-end-premium-flagship-smartphone/#respond Sat, 06 Nov 2021 01:41:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19216 Realme এর আপকামিং হাই-এন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন

The post বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে Realme, নতুন বছরের শুরুতেই লঞ্চ করবে প্রিমিয়াম ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme এর সম্পর্কে শোনা যাচ্ছে যে এই কোম্পানি তাদের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার জন্যে প্রস্তুত। কোম্পানি এই বছরের শুরুতে Realme GT সিরিজটি লঞ্চ করেছিল। রিয়েলমির GT সিরিজের স্মার্টফোন গুলি ফিচারের ক্ষেত্রে OnePlus 9 Pro এবং Samsung Galaxy S21 Ultra এর মতো প্রিমিয়াম স্মার্টফোন গুলির সাথে টক্কর দিতে পারে না। কিন্তু খবর অনুযায়ী কোম্পানি খুব শীঘ্রই প্রিমিয়াম ফিচার সহ হাই-এন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এও শোনা যাচ্ছে যে রিয়েলমি নিজের এই প্রিমিয়াম ফ্ল‍্যাগশিপ ফোনটির দাম কম রাখার জন্য ফোনটির খরচা ও কিছু ফিচার‌ও কম করতে পারে।

রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট Cu Qi চাইনা গ্লোবাল পার্টনার কনফারেন্স চলাকালীন বলেছেন যে খুব শীঘ্রই রিয়েলমি‌র হাই-এন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন মার্কেটে আসতে চলেছে। IT Home নিজের রিপোর্টে Qi কে কোট করে বলেছে যে রিয়েলমি‌র প্রিমিয়াম ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনটি‌র দাম 5,000 CNY (প্রায় 58,200 টাকা) হতে পারে। রিপোর্ট অনুযায়ী রিয়েলমি হাই-এন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনটিকে আগামী বছর লঞ্চ করতে পারে।

রিয়েলমির আপকামিং ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনটি‌র স্পেসিফিকেশন্স এবং ফিচার সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। সম্ভবত এই ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনটিকে আগামী বছরের শুরুতে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনে‌র সাথছ সরাসরি টক্কর আপকামিং Samsung Galaxy S22 অথবা iPhone 13 এর সাথে হতে পারে। Xiaomi, Oppo, এবং Vivo পরে Realme এখন হাই-এন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা করে সবাচেয়ে নতুন স্মার্টফোন ব্র‍্যান্ডে পরিনত হয়েছে।

Realme এর আপকামিং প্রিমিয়াম স্মার্টফোনে‌র সবচেয়ে বড়ো এডিশন হিসেবে ওয়ারলেস চার্জিং থাকতে পারে। Realme এর কাছে এখন আপাতত এরকম কোনো স্মার্টফোন নেই যেটি ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। প্রিমিয়াম স্মার্টফোন গুলির এটি আজকাল কমন ফিচার হয়ে গেছে। এই বছরের শুরুতে Realme ম‍্যাগ্নেটিক ওয়ারলেস চার্জিং টেকনোলজি MagDart পেশ করেছে যেটিকে কোম্পানি Realme Flash স্মার্টফোনে‌র সাথে পেশ করবে। কিন্তু এই স্মার্টফোনটি‌র লঞ্চ এবং স্পেসিফিকেশন্স সম্পর্কে বেশি তথ্য উপলব্ধ নেই।

আপাতত Realme এর হাই-এন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হলো Realme GT। রিয়েলমির এই ফোনটিকে ভারতে এই বছরে 37,999 টাকা দামে পেশ করা হয়েছে। Realme GT স্মার্টফোনটিকে Snapdragon 888 চিপসেট, 64-মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ, 120Hz Super AMOLED ডিসপ্লে এবং 65W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ পেশ করা হয়েছে। রিয়েলমির এই ফোনটির সাথে মার্কেটে iQOO 7 Legend এবং OnePlus 9 টক্কর চলছে। এটি দেখতে আকর্ষণীয় হবে যে রিয়েলমির ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনে কোম্পানি কোন কোন ফিচার দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে Realme, নতুন বছরের শুরুতেই লঞ্চ করবে প্রিমিয়াম ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-may-soon-launch-a-high-end-premium-flagship-smartphone/feed/ 0
12GB RAM এবং 64MP ক‍্যামেরার সঙ্গে ভারতে এল Realme GT 5G স্মার্টফোন, দেখুন ফোনটির শক্তিশালী স্পেসিফিকেশন এবং দাম https://www.91mobiles.com/bengali/realme-gt-5g-launch-with-64mp-camera-12gb-ram-price-sale-date/ https://www.91mobiles.com/bengali/realme-gt-5g-launch-with-64mp-camera-12gb-ram-price-sale-date/#respond Wed, 18 Aug 2021 12:30:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17948 লঞ্চ হল Realme GT 5G

The post 12GB RAM এবং 64MP ক‍্যামেরার সঙ্গে ভারতে এল Realme GT 5G স্মার্টফোন, দেখুন ফোনটির শক্তিশালী স্পেসিফিকেশন এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ ভারতে Realme GT 5G, Realme GT Master Edition এবং Realme Book Slim লঞ্চ করা হয়েছে। এই মুহুর্তে দাঁড়িয়ে Realme GT 5G এবং Realme GT Master Edition ফোনদুটি কোম্পানির লেটেস্ট 5জি স্মার্টফোন। এছাড়া Realme Book Slim কোম্পানির ভারতে লঞ্চ করা প্রথম ল‍্যাপটপ। Realme GT 5G ফোনটি হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন এবং এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 5G চিপসেট দেওয়া হয়েছে। অন‍্যদিকে Realme GT Master Edition ফোনটিতে কোম্পানি স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট যোগ করেছে। এই পোস্টে আমরা Realme GT 5G ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলব।

Realme GT এর ডিজাইন

কোম্পানি তাদের লেটেস্ট Realme GT 5G ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের ওপরের দিকে বাঁদিকের কোণায় ফ্রন্ট ক‍্যামেরা সেন্সরসহ এই পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। এই প্রিমিয়াম ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের চারদিকে বেজল নেই বললেই চলে। ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন অবস্থিত। Realme GT 5G এর নিচের প‍্যানেলে স্পীকার গ্ৰিল, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল পজিশনে আয়তাকার ক‍্যামেরা মডিউল অবস্থিত। এই মডিউলের মধ্যেই এল‌ইডি ফ্ল‍্যাশ রয়েছে। ক‍্যামেরা মডিউলের সোজাসুজি নিচের দিকে কোম্পানির ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে।

Realme GT 5G এর প্রসেসর

Realme GT 5G তে কোম্পানি Adreno 660 GPU এর সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 5G চিপসেট যোগ করেছে। জানিয়ে রাখি স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে 25 শতাংশ পর্যন্ত ফাস্ট CPU পারফরম্যান্স এবং 35 শতাংশ ফাস্ট গ্ৰাফিক্সের সঙ্গে 7.5 Gbps পর্যন্ত ডাউনলোড স্পীড পাওয়া যায়। স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটের দৌলতে এই ফোনে অনবদ্য ফোটোগ্রাফি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

Realme GT 5G এর ডিসপ্লে

কোম্পানির পক্ষ থেকে Realme GT 5G তে 6.43-inch FHD+ স‍্যামসাং Super AMOLED ডিসপ্লে ব‍্যবহার করা হয়েছে। এই ফোনে 120Hz/360Hz টাচ স‍্যাম্পেলিং রেট আছে। জানিয়ে রাখি, 120Hz টাচ স‍্যাম্পেলিং রেটের ক্ষেত্রে Realme GT তে একটি অটোমেটিক স‍্যাম্পেলিং রেট অ্যাডপশন ফিচার রয়েছে যা পাওয়ার সেভ করার পাশাপাশি সুন্দর এক্সপেরিয়েন্স দেয়। গেম মোডে এই ফোনটি 360Hz পর্যন্ত টাচ স‍্যাম্পেলিং রেট পর্যন্ত পৌঁছে যায়। এছাড়া এই ফোনের স্ক্রিন কর্নিং গোরিলা গ্লাস 5 এর কোটিং দিয়ে সুরক্ষিত করা হয়েছে।

Realme GT 5G এর ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Realme GT 5G তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে F/1.8 অ্যাপার্চারযুক্ত সোনী IMX682 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, F/2.3 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবংर F/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স রয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। এই ক‍্যামেরা PureRaw মোড, AI সেলফি এবং 4K 60fps পর্যন্ত রেকর্ডিং করতে সক্ষম।

Realme GT 5G এর ব‍্যাটারি এবং কানেক্টভিটি

এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 65W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 35 মিনিটের মধ্যে ফুল চার্জ করা যায়। কানেক্টভিটি ফিচার হিসেবে এতে ডুয়েল মোড 5G, 4G LTE, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, GPS, 3.5 এম‌এম অডিও জ‍্যাক এবং USB টাইপ সি পোর্ট আছে।

Realme GT 5G এর দাম

ভারতে Realme GT 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি আছে এবং বড় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানি তাদের Realme GT 5G ফোনটির 8GB RAM + 128GB storage ভেরিয়েন্টটি 37,999 টাকা এবং 12GB RAM + 256GB storage ভেরিয়েন্ট 41,999 টাকা দামে পেশ করেছে। আগামী 25 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সেল করা হবে।এছাড়া এই ফোনটি অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 12GB RAM এবং 64MP ক‍্যামেরার সঙ্গে ভারতে এল Realme GT 5G স্মার্টফোন, দেখুন ফোনটির শক্তিশালী স্পেসিফিকেশন এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-gt-5g-launch-with-64mp-camera-12gb-ram-price-sale-date/feed/ 0
লঞ্চের আগে ফ্লিপকার্টে আসলো Realme GT 5G ফোন, 18 আগস্ট হবে ইন্ডিয়াতে এন্ট্রি, এখানে দেখে নিন ফুল স্পেসিফিকেশন্স https://www.91mobiles.com/bengali/realme-gt-5g-phone-product-page-live-on-flipkart-india-launch-18-august-price-sale/ https://www.91mobiles.com/bengali/realme-gt-5g-phone-product-page-live-on-flipkart-india-launch-18-august-price-sale/#respond Tue, 10 Aug 2021 04:00:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17626 Realme এর আপকামিং স্মার্টফোন Realme GT 5G ফোনের স্পেসিফিকেশন্স

The post লঞ্চের আগে ফ্লিপকার্টে আসলো Realme GT 5G ফোন, 18 আগস্ট হবে ইন্ডিয়াতে এন্ট্রি, এখানে দেখে নিন ফুল স্পেসিফিকেশন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme ইন্ডিয়ার সিইও মাধব শেঠ বিগত দিনে এনাউন্সমেন্ট করেছিল যে কোম্পানি আগামী 18 আগস্ট ভারতে নিজের নতুন স্মার্টফোন Realme GT 5G লঞ্চ করবে। এই ফোনটি গ্লোবাল মার্কেটে আগেই চলে এসেছে যেখানে এটিকে Snapdragon 888 চিপসেট, 12GB RAM আর 65W চার্জিং টেকনিকে‌র সাথে আনা হয়েছিল। আবার এখন ইন্ডিয়াতে লঞ্চ হ‌ওয়ার আগে রিয়েলমি জিটি 5জি এর প্রোডাক্ট পেজ শপিং সাইট ফ্লিপকার্টে লাইভ করে দেওয়া হয়েছে। এই পেজের মাধ্যমে এটি পরিস্কার হয়ে গেছে যে ইন্ডিয়াতে Realme GT 5G এর বিক্রি এই ই-কমার্স সাইটে হবে।

Realme GT Master Edition ও হবে লঞ্চ

Realme GT এর ইন্ডিয়া লঞ্চের তথ্য দিয়ে মাধব শেঠ এটি পরিস্কার করে দিয়েছিল যে এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হ‌ওয়া মডেলের‌ই স্পেসিফিকেশন্স সাপোর্ট করবে। এটি একটি 5G অনলি ফোন হবে আর ভারতে রিয়েলমি জিটি এর 4G মডেল আনা হবে না। 18 আগস্ট কোম্পানি রিয়েলমি জিটি 5জি ফোনের সাথে Realme GT Master Edition ও লঞ্চ করবে। মাধব শেঠের অনুযী এই পাওয়ারফুল এডিশনের দাম 30,000 টাকার কম‌ই রাখা হবে। রিয়েলমি জিটিকে ইন্ডিয়াতে Dashing Silver, Dashing Blue আর Racing Yellow কালারে কেনা যাবে।

Realme GT 5G এর স্পেসিফিকেশন্স

Realme GT 5G তে 6.43-inch FHD+ Super AMOLED display পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করে এবং কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেক্টেড। ফোনে প্রসেসিং এর জন্য স্ন‍্যাপড্রাগন 888 5G এস‌ওসি Adreno 660 GPU এর সাথে দেওয়া আছে। স্ন‍্যাপড্রাগন 888 এ 25 শতাংশ পর্যন্ত দ্রুত CPU পারফরম্যান্স আর 35 শতাংশ পর্যন্ত বেশি দ্রুত গ্রাফিক্সের সাথে 7.5 Gbps পর্যন্ত ডাউনলোড স্পীড পাওয়া যায়। এছাড়া ফোনে 12GB LPDDR5 র‍্যাম আর 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া আছে।

ক‍্যামেরার জন্য Realme GT 5G তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে যার মধ্যে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। আবার সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য রিয়েলমি ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। ক‍্যামেরা PureRaw মোড, AI সেল্ফি, 4K 60fps রেকর্ডিং পর্যন্ত সাপোর্ট করে।

কানেক্টিভিটি ফিচার হিসেবে ফোনে 5G ডুয়াল মোড, 4G LTE, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.2, GOS, 3.5 মিমি হেডফোন জ‍্যাক আর USB টাইপ-C পোর্ট আছে। ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পীকার, ডল্বি অ্যাটমোস আর হাই-রেস অডিও আছে। ফোনের মোটাই 8.4মিমি আর ওজন 186 গ্রাম। Realme GT 5G একটি GT মোডের সাথে আসে যা ডিভাইসের প্রদর্শন বাড়ায়। এছাড়া ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 65W ফাস্ট চার্জিং যুক্ত 4,500mAh এর ব‍্যাটারী দেওয়া আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগে ফ্লিপকার্টে আসলো Realme GT 5G ফোন, 18 আগস্ট হবে ইন্ডিয়াতে এন্ট্রি, এখানে দেখে নিন ফুল স্পেসিফিকেশন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-gt-5g-phone-product-page-live-on-flipkart-india-launch-18-august-price-sale/feed/ 0