Samsung Galaxy A42 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 14 Sep 2020 15:19:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Breaking News: Samsung এই মাসেই লঞ্চ করবে ক‍্যামেরা সেন্ট্রিক Galaxy F সিরিজ, দাম হবে 15,000 টাকার কাছাকাছি https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f-series-smartphone-to-launch-in-india-september-end-price-start-rs-15000/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f-series-smartphone-to-launch-in-india-september-end-price-start-rs-15000/#respond Mon, 14 Sep 2020 15:19:28 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12317 Samsung আনছে নতুন স্মার্টফোন সিরিজ

The post Breaking News: Samsung এই মাসেই লঞ্চ করবে ক‍্যামেরা সেন্ট্রিক Galaxy F সিরিজ, দাম হবে 15,000 টাকার কাছাকাছি first appeared on 91Mobiles Bengali.

]]>
সাউথ কোরিয়ার স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি স‍্যামসাং এই মাসের মধ্যেই একটি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে পারে। Galaxy F নামের এই সিরিজে কোম্পানি ভারতে মিড রেঞ্জ সেগমেন্টের নতুন ফোন লঞ্চ করবে। আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে খবর পেয়েছি এই সিরিজের ফোনের দাম 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে হবে এবং এই সিরিজের ফোনগুলি ক‍্যামেরা সেন্ট্রিক হবে। আরও জানা গেছে এই সিরিজের প্রথম ফোন এই মাসেই লঞ্চ করা হবে এবং অনলাইনে বেচা হবে। প্রথমে অনলাইনে সেল করলেও পরবর্তী সময়ে Galaxy F সিরিজের ফোন অফলাইনেও বেচার সম্ভাবনা আছে। কোম্পানি এমনটাই করেছিল তাদের গ‍্যালাক্সি এম সিরিজের ক্ষেত্রে।

আরও পড়ুন: 6000mAh ব‍্যাটারী ও 7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল নতুন স্মার্টফোন, দাম মাত্র 8499 টাকা

এই মুহুর্তে দাঁড়িয়ে কোম্পানির কাছে 15 থেকে 20 হাজার টাকার রেঞ্জে তাদের গ‍্যালাক্সি এম সিরিজের ফোন আছে। এবার এক‌ই বাজেটের দুটি সিরিজের মধ্যে কি কি পার্থক্য থাকবে সেটাই দেখার। যেহেতু শোনা গেছে নতুন Galaxy F সিরিজের ফোনগুলি ক‍্যামেরা সেন্ট্রিক হবে তাই বলাই যায় এই সিরিজের ফোন অন্তত ক‍্যামেরার দিক গ‍্যালাক্সি এম সিরিজের চেয়ে এগিয়ে থাকবে।

প্রসঙ্গত এই বছর স‍্যামসাং যথেষ্ট দ্রুত গতিতে তাদের বিভিন্ন ফোন লঞ্চ করেছে। বিগত কয়েক সপ্তাহের মধ্যেই কোম্পানি গ‍্যালাক্সি নোট 20 আল্ট্রা, নোট 20, গ‍্যালাক্সি জেড বোল্ড 2, গ‍্যালাক্সি জেড ফ্লিপ 5জি ও গ‍্যালাক্সি ওয়াচ 3 এর সঙ্গে কিছু ট‍্যাবলেট ডিভাইস লঞ্চ করেছে। আগামী 23 সেপ্টেম্বর কোম্পানি আবার গ‍্যালাক্সি আনপ‍্যাকড ইভেন্টের আয়োজন করতে চলেছে। Galaxy Unpacked for Everyone নামের এই ইভেন্টে কোম্পানি গ‍্যালাক্সি এস 20 ফ‍্যান এডিশন পেশ করতে পারে।

আরও পড়ুন: 4GB RAM, 4000mAh ব‍্যাটারী ও 48MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Honor 30i

স‍্যামসাং এই মাসেই জার্মানিতে Galaxy A42 5G লঞ্চ করেছে। কোম্পানি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফোনটির দাম ও কালার ভেরিয়েন্ট সম্পর্কে ঘোষণা করেছিল। স‍্যামসাং জানিয়েছে Samsung Galaxy A42 5G ফোনটি আগামী নভেম্বর মাস থেকে ইউরোপিয়ান মার্কেটে সেল করা হবে এবং এর দাম হবে 369 ইউরো অর্থাৎ প্রায় 32,000 টাকা। জার্মানিতে এই ফোনটি এখন একটিমাত্র স্টোরেজ ভেরিয়েন্টে Black, White ও Gray কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post Breaking News: Samsung এই মাসেই লঞ্চ করবে ক‍্যামেরা সেন্ট্রিক Galaxy F সিরিজ, দাম হবে 15,000 টাকার কাছাকাছি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f-series-smartphone-to-launch-in-india-september-end-price-start-rs-15000/feed/ 0
5,000mAh ব‍্যাটারী ও 5টি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল দুর্দান্ত Samsung Galaxy A42 5G https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a42-5g-officially-launched-price-specifications-sale/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a42-5g-officially-launched-price-specifications-sale/#respond Mon, 07 Sep 2020 14:10:33 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12212 জার্মানিতে লঞ্চ হল Samsung Galaxy A42 5G 

The post 5,000mAh ব‍্যাটারী ও 5টি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল দুর্দান্ত Samsung Galaxy A42 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung গত সপ্তাহে তাদের ‘গ‍্যালাক্সি এ’ সিরিজের নতুন স্মার্টফোন Samsung Galaxy A42 5Gএর ঘোষণা করেছিল। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছিল এবং এর ফোটো ও স্পেসিফিকেশন‌ও জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কোম্পানি তাদের এই নতুন ফোনের দাম সম্পর্কে কিছু জানায়নি। আজ প্রায় এক সপ্তাহ পর কোম্পানি এবার Samsung Galaxy A42 5G এর দাম ঘোষণা করল।

আরও পড়ুন: 8GB RAM, 64MP কোয়াড ক‍্যামেরা ও 40 ওয়াট 4200 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল এই স্টাইলিশ Huawei স্মার্টফোন

স‍্যামসাং জার্মানির পক্ষ থেকে Samsung Galaxy A42 5G এর দাম জানানো হয়েছে। একটি প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে কোম্পানি ফোনটির দাম ও কালার ভেরিয়েন্ট সম্পর্কে জানিয়েছে। স‍্যামসাং জানিয়েছে Samsung Galaxy A42 5G ফোনটি আগামী নভেম্বর মাস থেকে ইউরোপিয়ান মার্কেটে সেল করা হবে এবং এর দাম হবে 369 ইউরো অর্থাৎ প্রায় 32,000 টাকা। জার্মানিতে এই ফোনটি এখন একটিমাত্র স্টোরেজ ভেরিয়েন্টে Black, White ও Gray কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

Samsung Galaxy A42 5G

কোম্পানির এই নতুন ফোনটি ডিউড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 6.6 ইঞ্চির বড় ফুল এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। Samsung Galaxy A42 5G এর ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের তিনদিক বেজল লেস এবং নিচের দিকে হালকা বডি পার্ট আছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে।

আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে OPPO A93, জেনে নিন এই ফোনটির বিশেষত্ব

Samsung Galaxy A42 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি কোম্পানির ওয়ান‌ইউআই 2.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 690 চিপসেট দেওয়া হয়েছে। জার্মানিতে এই ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A42 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Nokia এর এইসব দুর্দান্ত ডিজাইনের ফোনগুলি কি এখনও আপনার মনে আছে?

Samsung Galaxy A42 5G ফোনটি ডুয়েল মোড 5জি (SA/NSA) এর সঙ্গে ডুয়েল 4জি ভোএলটিইও সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। তবে কোম্পানি তাদের নতুন Samsung Galaxy A42 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post 5,000mAh ব‍্যাটারী ও 5টি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল দুর্দান্ত Samsung Galaxy A42 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a42-5g-officially-launched-price-specifications-sale/feed/ 0