Tata নিজের এই নতুন বৈদ্যুতিক গাড়িটিকে টিজ করার সময় ঘোষণা করেছে, যে গাড়িটিকে আগামী 6 এপ্রিল লঞ্চ করা যেতে পারে। টিজারে টাটার আসন্ন ইভি গাড়ির বডির আভাস পাওয়া গেছে। এর আগে লিক হওয়া প্রতিবেদনে বলা হয়েছিল, যে Tata তার আপডেটেড tata nexon EV গাড়িটিকে আরও ভাল রেঞ্জ এবং পাওয়ার সহ 6 এপ্রিল লঞ্চ করতে পারে। এখন কোম্পানি নিশ্চিত করেছে যে তারা বৈদ্যুতিক গাড়িটিকে আগামী 6 এপ্রিল লঞ্চ করার পরিকল্পনা করছে। এই ইলেকট্রিক গাড়ির নাম কোম্পানি এই টিজারে শেয়ার করেনি। বিশ্বাস করা হচ্ছে যে Tata আগামী 6 এপ্রিলের ইভেন্টে – 2022 Tata Nexon EV, Tata Altroz EV এবং Tata Tigor EV-এর মধ্যে একটি EV লঞ্চ করতে পারে।
ভারতে 6-ই এপ্রিল লঞ্চ হতে চলেছে Tata-এর ইলেকট্রিক গাড়ি
টাটার শেয়ার করা টিজারে লেখা আছে “Different Is Electrifying” এবং গাড়ির বিভিন্ন বডির অংশের আভাস পাওয়া গেছে। এই টিজার থেকে অনুমান করা হচ্ছে যে এটি Tata Altroz এর ইলেকট্রিক কার হতে পারে। কোম্পানি বলছে, Altroz EV পেশ করার এটাই সঠিক সময়। Tata-এর Altroz EV-এর সম্পর্কে দাবি করা হচ্ছে যে এটি ফুল চার্জে 300km পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। 2019 জেনেভা মোটর শোতে Tata প্রথম Tata Altoz কন্সেপ্টটি পেশ করেছিল। Tata-এর এই বৈদ্যুতিক গাড়িটি আপডেটেড Ziptron প্রযুক্তির সাথে আসতে চলেছে। এই প্রযুক্তি টাটা নেক্সন ইভিতেও দেখা গেছে।
Stunning. Dynamic. Electrifying.
Stay tuned to #DiscoverDifferent on 06.04.2022 #EvolveToElectric pic.twitter.com/xL8koQJz26— Tata Passenger Electric Mobility Limited (@Tatamotorsev) March 31, 2022
Tata Tigor EV
Tata-এর তালিকায় পরবর্তী বৈদ্যুতিক গাড়িটি হলো Tata Tigor EV। Tata Tigor-এর আসন্ন বৈদ্যুতিক গাড়ির মডেল সম্পর্কে বলা হচ্ছে, যে এই গাড়িটিকে বড় ব্যাটারি প্যাক সহ অফার করা যেতে পারে, যা
দীর্ঘ ড্রাইভিং রেঞ্জ অফার করতে চলেছে। বর্তমান Tigor সম্পর্কে, কোম্পানি দাবি করে যে এটি 306km এর রেঞ্জ অফার করে। বড় ব্যাটারি প্যাক সহ, Tigor এর রেঞ্জ 365km থেকে 400km পর্যন্ত বাড়ানো যেতে পারে।
Tata Nexon EV 2022
এখন পর্যন্ত, Tata Altroz ইলেকট্রিক গাড়ি লঞ্চের বিষয়টি নিশ্চিত করেনি। এমতাবস্থায় কোম্পানি আগামী 6 এপ্রিল আপডেটেড Tata Nexon EV 2022 লঞ্চ করতে পারে। Tata এর আপডেটেড Nexon কে পরীক্ষার সময় রাস্তায় বেশ কয়েকবার দেখা গেছে। এর সাথে, টাটা নেক্সনের লঞ্চ রেঞ্জ কোম্পানির পাইপলাইনে আছে। এটা সম্ভব যে এই ইভিটি 6 এপ্রিল ভারতে লঞ্চ হতে পারে। Tata Nexon-এ 40 kWh ব্যাটারি দেওয়া যেতে পারে, যা 400km পর্যন্ত রেঞ্জ প্রদান করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
