TCL কোম্পানি IFA 2026 এর মঞ্চ থেকে গ্লোবাল মার্কেটে নতুন TCL P80 সিরিজ লঞ্চ করা হয়েছে। এই সিরিজের অধীনে TCL P80, TCL P80 Pro এবং TCL P80 Ultra নামের তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই সিরিজের সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব হল ফোনগুলির NxtPaper ডিসপ্লে। এই টেকনোলজি প্রথম AMOLED প্যানেলের সঙ্গে ব্যাবহার করা হয়েছে। তবে সিরিজের স্ট্যান্ডার্ড P80 ফোনে NxtPaper টেকনোলজি নেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
TCL P80 Ultra ফোনের স্পেসিফিকেশন
TCL P80 Ultra ফোনে 6.83 ইঞ্চির 1.5K AMOLED NxtPaper ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2772×1280 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 3200nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই ডিসপ্লেতে 100% DCI-P3 কালার গামুট, সার্কুলার পোলারাইজেশন, হোমোজেনাইজিং ফিল্ম এবং Nano Crystal Shield Glass যোগ করা হয়েছে। এতে ফিজিক্যাল NxtPaper কী যোগ করা হয়েছে, ফলে সহজেই Max Ink মোড অ্যাক্টিভ করা যায়।
প্রসেসিঙের জন্য TCL P80 Ultra ফোনে MediaTek Dimensity 7400 Elite চিপের পাশাপাশি 8GB RAM ও 256GB/512GB স্টোরেজ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5800mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
TCL P80 Ultra ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে OIS ও EIS ফিচার সহ 50MP প্রাইমারি সেন্সর রয়েছে। এই সেটআপের 50MP 3x পেরিস্কোপ টেলিফটো লেন্সও OIS ও EIS সাপোর্ট করে। এই লেন্স 3x অপটিক্যাল এবং 6x লসলেস জুম সাপোর্ট করে। এর সঙ্গে এই সেটআপে 8MP অটো ফোকাস আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরা সেটআপ 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।
NxtPaper টেকনোলজির Max Ink মোড বেশিরভাগ নোটিফিকেশন বন্ধ করে দেয় এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপ স্লিপ করে দেয়। TCL জানিয়েছে এর মাধ্যমে 7 দিন পর্যন্ত রীডিং করা যাবে। এই ফোনে 500টিরও বেশি ই-বুক প্রি-লোডেড রয়েছে। এবং AI-Enhanced Reading ফিচার ই-বুক থেকে অডিওবুক বা পডকাস্ট তৈরি করতে পারে। এই ফোনে IP68 রেটিং এবং MIL-STD-810H মিলিটারি গ্ৰেড শক রেজিস্টেন্স বডি দেওয়া হয়েছে। ফোনটিতে 4 জেনারেশন OS আপডেট এবং 7 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
TCL P80 Pro ফোনের স্পেসিফিকেশন
TCL P80 Pro ফোনেও 6.83 ইঞ্চির 1.5K NxtPaper AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে MediaTek Dimensity 7400 Elite প্রসেসর, 8GB RAM এবং 256GB/512GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5800mAh ব্যাটারি রয়েছে।
ফটোগ্রাফির জন্য TCL P80 Pro ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে OIS ও EIS ফিচার সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ওজন মাত্র 192 গ্ৰাম এবং থিকনেস 8.26mm। এই ফোনে 4 OS আপডেট এবং 7 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
TCL P80 ফোনের স্পেসিফিকেশন
সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ TCL P80 ফোনটিতে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, তবে এতে NxtPaper টেকনোলজি নেই। এই ফোনের স্ক্রিনও 120Hz রিফ্রেশ রেট এবং 3200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে MediaTek Dimensity 7300 Elite প্রসেসর, 8GB RAM এবং 128GB/256GB স্টোরেজ যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য TCL P80 ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সহ 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির থিকনেস 8.26mm এবং ওজন মাত্র 178 গ্ৰাম। এই ফোনে 3 জেনারেশন OS আপডেট এবং 7 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
এই তিনটি ফোনেই Wi-Fi 6, Bluetooth 5.4, NFC, স্যাটেলাইট পজিশনিং, ডুয়েল স্টেরিও স্পিকার, DTS 3D সারাউন্ড এবং 300% সুপার ভলিউম বুস্ট ফিচার রয়েছে।
TCL P80 সিরিজের দাম
TCL P80 ফোনের 128GB স্টোরেজ মডেলের দাম€349 (প্রায় 37,500 টাকা) রাখা হয়েছে। ফোনটির 256GB স্টোরেজ ভেরিয়েন্ট €379 (প্রায় 41,300 টাকা) দামে পেশ করা হয়েছে।
TCL P80 Pro ফোনের 256GB মেমরি ভেরিয়েন্ট €429 (প্রায় 47,111 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 512GB মডেল কেনার জন্য€499 (প্রায় 54,798 টাকা) দাম দিতে হবে।
সিরিজের সবচেয়ে প্রিমিয়াম TCL P80 Ultra ফোনের 256GB মডেল €549 (প্রায় 60,290 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। ফোনটির টপ মডেল অর্থাৎ 512GB মেমরি ভেরিয়েন্ট কেনার জন্য ইউজারদের €599 (প্রায় 65,781 টাকা) খরচ করতে হবে। তবে বিভিন্ন মার্কেটে ফোনগুলি আলাদা দামে ও আলাদা দিনে সেল করা হতে পারে।











