5 জানুয়ারী ভারতে লঞ্চ হবে 200MP ক্যামেরা সহ Redmi Note 12 Pro+ 5G স্মার্টফোন, জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন 

Redmi Note 12 সিরিজের ভারত লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন বছরের শুরুতে অর্থাৎ 5 জানুয়ারী 2023-এ ভারতে এই ফোনটি লঞ্চ হবে। সম্প্রতি কোম্পানি এই ফোনটি চীনে লঞ্চ করেছে যেখানে Redmi Note 12 Pro 5G, Redmi Note 12 Pro+ এবং Redmi Note 12 Explorer Edition এক সাথে লঞ্চ করা হয়েছে। কোম্পানিটি এখনও নিশ্চিত করেনি যে এই ফোনটির তিনটি মডেল আসবে নাকি মাত্র একটি বা দুটি মডেল লঞ্চ হবে। তবে Pro এবং Pro Plus পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: Jio-Airtel কে টক্কর দিতে প্রস্তুত BSNL, সরকারের তরফে জানানো হল BSNL 5G লঞ্চের তারিখ!

Redmi Note 12 Pro+ 5G ভারত লঞ্চ

Xiaomi India অফিসিয়ালি ঘোষণা করেছে যে কোম্পানি ভারতীয় মার্কেটে Redmi Note 12 Pro সিরিজ লঞ্চ করতে চলেছে। নতুন বছরের শুরুতে অর্থাৎ 5 জানুয়ারী, 2023-এ Xiaomi একটি বড় ইভেন্টের আয়োজন করবে, যেখান থেকে Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro+ 5G ভারতে লঞ্চ করা হবে। এই সিরিজটি 2000MP ক্যামেরার সাথে লঞ্চ হবে এবং সেই কারণেই কোম্পানি #SuperNote এর সাথে তার আসন্ন স্মার্টফোনের প্রচার করছে।

Redmi Note 12 Pro+ 5G স্মার্টফোনের সম্ভাব্য ক্যামেরা

Redmi Note 12 Pro সিরিজ খুব শক্তিশালী স্পেসিফিকেশন সহ মার্কেটে আসতে চলেছে। কিন্তু Redmi Note 12 Pro+ 5G এর ক্যামেরা হল এর অন্যতম প্রধান ইউএসপি। এই Redmi মোবাইলটি 200MP Samsung HPX রেয়ার সেন্সর সাপোর্ট করে যা F/1.65 অ্যাপারচারে কাজ করে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 8ম্পপ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। Redmi Note 12 Pro + 5G ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে আসছে iQOO 11 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস 

Redmi Note 12 Pro+ স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

Redmi Note 12 Pro Plus 5G ফোনে 2400 X 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.67-ইঞ্চি FullHD + ডিসপ্লে রয়েছে, যা OLED প্যানেলে তৈরি এবং 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। এই ফোনের স্ক্রিনে 900নিটস ব্রাইটনেস, HDR10+ এর মতো ফিচারও রয়েছে। এই স্মার্টফোনে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট দেওয়া হয়েছে।

Redmi Note 12 Pro+ 5G ফোনটি 12 GB পর্যন্ত RAM মেমরি সাপোর্ট করে যার সাথে 256 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়। প্রসেসিংয়ের জন্য এই স্মার্টফোনে MediaTek Dimensity 1080 চিপসেট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি গ্রাফিক্সের জন্য Mali-G68 GPU সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই রেডমি ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে, যা 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। আরও পড়ুন: এবার মার্কেটে আসতে চলেছে লো বাজেট Tata Nano EV, জেনে নিন দাম 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here