ভারতে লঞ্চ হলো 13GB RAM যুক্ত TECNO CAMON 19 Pro 5G, দেখে নিন প্রাইস এবং স্পেসিফিকেশন

টেক ব্র‍্যান্ড টেক্নো আজকে ভারতীয় বাজারে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর জন্য নতুন মোবাইল ফোন TECNO CAMON 19 Pro 5G লঞ্চ করেছে। 64MP Camera, MediaTek Dimensity 810 চিপসেট এবং 33W Flash Charging টেকনোলজি যুক্ত এই স্মার্টফোনটিকে টেক্নো 21,999 টাকা দামে ভারতীয় বাজারে পেশ করেছে, কোম্পানির এই ফোনটি 13GB RAM পাওয়ার সাপোর্ট করে।

TECNO CAMON 19 Pro 5G-এর স্পেসিফিকেশন

  • 6.8” FHD+ 120Hz ডিসপ্লে
  • 13GB RAM
  • MediaTek Dimensity 810 চিপসেট
  • 64MP Triple Camera with RGBW+(G+P) sensor
  • 33W 5,000mAh Battery

TECNO CAMON 19 Pro 5G

টেক্নো ক‍্যামোন 19 প্রো 5জি ফোনটিকে 1080 × 2460 পিক্সেল রেজল্যুশনের 6.8-ইঞ্চির বড়ো ফুল‌এইচডি+ ডিসপ্লে‌তে লঞ্চ করা হয়েছে, এই ফোনটি 120 হার্টজ রিফ্রেশরেট এবং 240 হার্টজ টাচ স‍্যাম্পলিং রেটে কাজ করে। এই ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 94.26 শতাংশ। এই টেক্নো স্মার্টফোন‌টিকে Eco Black এবং Cedar Green কালারে পেশ করা হয়েছে।

TECNO CAMON 19 Pro 5G ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 5জি চিপসেট দেওয়া হয়েছে, এই চিপসেটটি মিডিয়াটেক হাইপার‌ইঞ্জিন 2.0-এর সাথে মিলিত হয়ে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালি-জি57 জিপিইউ দেওয়া হয়েছে। এই টেক্নো ফোনটি 13 জিবি র‍্যাম সহ 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে, এই ফোনের স্টোরে‌জ 512 জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে, এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। আবার সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে এই ফোনটি। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই টেক্নো মোবাইল ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে, এই ফোনটি 33 ওয়াট ফ্ল‍্যাশ চার্জিং টেকনোলজি‌র সাথে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here