MWC ইভেন্টের মঞ্চে টেকনো তাদের ‘Camon 40’ সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে নতুন 4G এবং 5G স্মার্টফোন পেশ করা হয়েছে। এতে Tecno Camon 40 4G, 40 Pro 4G, 40 Pro 5G এবং Camon 40 Premier 5G স্মার্টফোনগুলি রয়েছে। এই সিরিজের সবচেয়ে বড় Camon 40 Premier 5G ফোনের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Camon 40 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।
Tecno Camon 40 Pro এর স্পেসিফিকেশন
| স্পেসিফিকেশন | Tecno Camon 40 Pro 4G | Tecno Camon 40 Pro 5G |
| ডিসপ্লে | 6.78″ 120Hz AMOLED | 6.78″ 144Hz AMOLED |
| প্রসেসর | Mediatek Helio G100 | Mediatek Dimensity 7300 |
| স্টোরেজ | 8GB RAM + 256GB Storage | 12GB RAM + 256GB Storage |
| রেয়ার ক্যামেরা | 50MP Back Camera | 50MP Back Camera |
| ফ্রন্ট ক্যামেরা | 50MP Selfie Camera | 50MP Selfie Camera |
| ব্যাটারি | 45W 5,200mAh Battery | 45W 5,200mAh Battery |
ডিসপ্লে
Tecno Camon 40 Pro 4G এবং 5G ফোনটিতে 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুলএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ-হোল স্টাইল সহ এমোলেড প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে Camon 40 Pro 4G ফোনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 5G মডেলে 144 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর
Tecno Camon 40 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HiOS 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। 4G এবং 5G মডেল দুটিতে MediaTek চিপসেট ব্যাবহার করা হয়েছে। প্রসেসিঙের জন্য Camon 40 Pro 4G ফোনটিতে মিডিয়াটেক হ্যালিও জি100 অক্টাকোর প্রসেসর এবং Camon 40 Pro 5G ফোনটিতে ডায়মেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
স্টোরেজ
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2025 ইভেন্টের মঞ্চে Tecno Camon 40 Pro 4G ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজের অপশনে পেশ করা হয়েছে। একইভাবে Camon 40 Pro 5G ফোনটি 8GB + 128GB ভ্যারিয়েন্ট সহ 12GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোন দুটি ভারতীয় বাজারে কোন ভ্যারিয়েন্টে পেশ করা হবে, সেই বিষয়ে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো যাচ্ছে না।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Tecno Camon 40 Pro 5G এবং 40 Pro 4G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং 8 মেগাপিক্সেল ultrawide অ্যাঙ্গেল লেন্স ও থার্ড এআই সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Camon 40 Pro 5G এবং 40 Pro 4G ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড শক্তিশালী 5,200এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।








