শীঘ্রই টেকনো তাদের ‘Camon’ সিরিজের নতুন জেনারেশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। গত বছর সেপ্টেম্বর মাসে IMEI ডেটাবেসে Tecno Camon 50 ফোনটি লিস্টেড হয়েছিল। 2026 সালে আরও একবার ফোনটি সার্টিফিকেশন লিস্টিঙে দেখা গেছে। গুগল প্লে কনসোলে টেকনো ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এছাড়া Tecno Camon 50 ফোনের পাশাপাশি Tecno Camon 50 Pro ফোনটির ডিটেইলসও জানা গেছে।
টেক ওয়েবসাইট এক্সপার্টপিক্স এর মাধ্যমে গুগল প্লে কনসোল লিস্টিং সম্পর্কে জানা গেছে। Tecno Camon 50 ফোনটি CN5 এবং Tecno Camon 50 Pro ফোনটি CN5c মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনদুটির ফ্রন্ট ইমেজ প্রকাশ্যে এসেছে। ইমেজের মাধ্যমে Tecno Camon 50 ফোনটি ফ্ল্যাট স্ক্রিনে এবং Camon 50 Pro ফোনটি কার্ভড এজ স্ক্রিনে দেখা গেছে।
গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী ফোনদুটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড HiOS সহ লঞ্চ করা হবে। লিস্টিঙে ফোনগুলি MediaTek MT6789 মডেল নাম্বার চিপসেট সহ দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম প্রকাশ্যে আসেনি, তবে এটি Helio G100 Ultimate বা G200 Ultimate প্রসেসর হতে পারে।
লিস্টিং অনুযায়ী ফোনগুলির অক্টাকোর প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত 6 ARM Cortex-A55 কোর এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত ডুয়েল ARM Cortex-A76 কোর থাকবে। গ্রাফিক্সের জন্য এই ফোনদুটিতে ARM Mali-G57 GPU দেওয়া হতে পারে।আপাতত প্রসেসিং ডিটেইলস প্রকাশ্যে আসার পর স্পষ্ট বোঝা যাচ্ছে এটি Tecno Camon 50 এবং Camon 50 Pro 4G স্মার্টফোন হবে।
গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী Tecno Camon 50 এবং Camon 50 Pro ফোনগুলিতে 8GB RAM দেওয়া হয়েছে। এটি ফোনগুলির টপ ভেরিয়েন্ট এবং বেস ভেরিয়েন্টে 6GB RAM দেওয়া হতে পারে। এই দুটি Tecno ফোনেই 1080 × 2364 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড FHD+ ডিসপ্লে যোগ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত ডিসপ্লে সাইজ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।
এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে নতুন Camon সিরিজের স্মার্টফোন লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। তবে ফেব্রুয়ারি মাসে Tecno Camon 50 এবং Tecno Camon 50 Pro ফোনদুটি গ্লোবাল মঞ্চে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি গত বছর কোম্পানি Tecno Camon 40 সিরিজটি MWC 2025 ইভেন্টের মঞ্চ থেকে লঞ্চ করেছিল। তাই নতুন Camon সিরিজটিও MWC ইভেন্টের মঞ্চ থেকে ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
জানিয়ে রাখি কয়েকদিন আগেই CN7c মডেল নাম্বার সহ অন্য একটি Tecno ফোন বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে লিস্টেড হয়েছিল। এটি Tecno Camon 50 Ultra 5G স্মার্টফোন বলে মনে করা হচ্ছে।গীকবেঞ্চে লিস্টিং অনুযায়ী ফোনটিতে 2.60GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 প্রসেসর দেওয়া হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটি 12GB RAM ভেরিয়েন্টে দেখা গেছে। বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে সিঙ্গেল-কোর টেস্টে 1082 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 3257 স্কোর পেয়েছিল। Tecno Camon 50 সিরিজ সম্পর্কিত নতুন তথ্য পরকাশে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










