প্রকাশ্যে এল Tecno CAMON 50 Pro 5G ফোনের শক্তিশালী স্পেসিফিকেশন, Google Play Console প্ল্যাটফর্মে হল লিস্টেড

গুগল প্লে কনসোল সার্টিফিকেশন সাইটে Tecno এর আপকামিং Tecno CAMON 50 Pro 5G ফোনটি দেখা গেছে। তাই খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি আগেই কোম্পানির এই সিরিজের অধীনে Tecno CAMON 50 এবং Tecno CAMON 50 Pro 4জি ফোনদুটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। এবার 5G মডেলগুলি পেশ করা হতে পারে। এর আগে গুগল প্লে কনসোল সার্টিফিকেশন সাইটে এই সিরিজের আল্ট্রা মডেলটি লিস্টেড হয়েছিল। অর্থাৎ কোম্পানির ফোনদুটি একইসঙ্গে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno CAMON 50 Pro 5G ফোনটির লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

গুগল প্লে লিস্টিঙে TECNO-CN7c মডেল নাম্বার সহ দেখা গেছে এবং এটি Android 16 Beta (SDK 36) সহ লঞ্চ করা হতে পারে। ভবিষ্যতে এই ফোনটি আপগ্রেডেড ডিভাইস হয়ে উঠতে পারে।

লিস্টিং অনুযায়ী ফোনটিতে MediaTek MT6878 প্রসেসর দেওয়া হয়েছে। এটি Dimensity 7300 সিরিজের চিপসেট। এতে 2.5GHz ক্লক স্পীডযুক্ত 4x ARM Cortex-A78 কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত 4x Cortex-A55 কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Mali-G615 GPU (1047MHz) দেওয়া হয়েছে। তাই মিড রেঞ্জে ফোনটি ভালো অপশন হতে পারে।

সার্টিফিকেশন লিস্টিঙে 7.8GB থেকে 7.9GB RAM লেখা রয়েছে, তাই ফোনটি 8GB RAM ভেরিয়েন্ট সহ লঞ্চ করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 1208 x 2644 পিক্সেল রেজোলিউশন এবং স্ক্রিন ডেনসিটি 480dpi (xxhdpi) থাকবে বলে জানা গেছে। তাই এতে হাই রিফ্রেশ রেট সাপোর্টেড AMOLED প্যানেল দেওয়া হতে পারে। ফোনটি arm64-v8a ABI এবং OpenGL ES 3.2 ও Vulkan 1.3 সাপোর্ট সহ দেখা গেছে। এর ফলে গেমিং এবং গ্রাফিক্সের খেরেতে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে।

Tecno Camon 50 Pro 5G ফোনটিতে কার্ভড ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। তবে বাঁদিকে একটি অতিরিক্ত বাটন দেখা গেছে, এটি ডেডিকেটেড AI বাটন হবে বলে মনে করা হচ্ছে। ডিসপ্লের মাঝখানে পাঞ্চ-হোল কাটআউট থাকতে পারে।

সবচেয়ে বড় বিশেষত্ব হল Tecno CAMON 50 Pro 5G ফোনটি Android 16 Beta সহ লিস্টেড হয়েছে। এছাড়া Tecno ফোনটি লেটেস্ট Android ভার্সন সহ লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। তবে গুগল প্লে কনসোলে লিস্টিঙের জন্য শীঘ্রই Tecno CAMON 50 Pro 5G ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করা হতে পারে বলে আশা করা যাচ্ছে।

আপকামিং ফোনটির দাম কম রাখা হলে, এটি iQOO, Realme এবং Redmi ব্র্যান্ডের মিড রেঞ্জ 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। পরবর্তী সময়ে এই ফোনের আরও তথ্য প্রকাশ্যে আসতে চলেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here