Home খবর 20 এমপি ক‍্যামেরা, 64 জিবি মেমরি ও 6 ইঞ্চির ফুল কিউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল টেকনো ক‍্যামোন আই

20 এমপি ক‍্যামেরা, 64 জিবি মেমরি ও 6 ইঞ্চির ফুল কিউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল টেকনো ক‍্যামোন আই

20 এমপি ক‍্যামেরা, 64 জিবি মেমরি ও 6 ইঞ্চির ফুল কিউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল টেকনো ক‍্যামোন আই

কয়েক বছর আগে চীনা স্মার্টফোন কোম্পানি টেকনো মোবাইল ভারতের বাজারে পা রেখেছিল। এই কোম্পানির বিশেষত্ব বলা যেতে পারে অন‍্যান‍্য কোম্পানি যেখানে সবচেয়ে প্রথমে অনলাইন শপিং সাইটের মাধ্যমে ব‍্যবসা চালু করে টেকনো সেখানে অফলাইন স্টোরের মাধ্যমে ব‍্যবসা শুরু করেছিল।কোম্পানি গত বছর এবং এই বছরের বেশ কয়েকটি ক‍্যামেরা সেন্ট্রিক ফোন লঞ্চ করে দিয়েছে। আজ টেকনো ক‍্যামোন আইক্লিক নামের একটি নতুন ফোন লঞ্চ করল।

এই ফোনটি জানুয়ারিতে লঞ্চ হ‌ওয়া কামোন আইয়ের আপডেট ভার্সন। এই ফোনে 6 ইঞ্চির এইচডি+ স্ক্রিন আছে। কোম্পানি একে নতুন ডিজাইন ট্রেন্ড ফুল কিউ।ডিসপ্লের সঙ্গে পেশ।করেছে। এই ফোনের প্রোটেকশনের জন্য আছে 2.5ডি কার্ভড গ্লাস। বেজল লেস ডিসপ্লে এবং ডুয়েল ক‍্যামেরাসহ 5ই জুন লঞ্চ হবে লেনোভো জেড5

ফোনে সেলফির জন্য 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এবং এই ক‍্যামেরায় এফ/2.0 অ্যাপার্চার সেন্সর দেওয়া হয়েছে যা গ্রুপ সেলফি নিতে সক্ষম। এর ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা আছে। এতে এফ/1.8 অ্যাপার্চারের সেন্সর আছে যা ওয়াইড অ্যাঙ্গেল ফোটো তুলতে সক্ষম।

এতে এআই ফিচার দেওয়া হয়েছে যা অটো সেন্স ডিটেক্ট করতে সক্ষম। ফোনটি নিজে থেকে অবস্থা বুঝে নিয়ে উন্নত ফোটো তুলতে সাহায্য করে। সিঙ্গেল ক‍্যামেরা থাকা সত্ত্বেও বোকে এফেক্ট পাওয়া যাবে।

টেকনো ক‍্যামোন আইতে মিডিয়াটেক হেলিও পি23 চিপসেট দেওয়া হয়েছে। এতে 2.0 গিগাহার্টসের প্রসেসর দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে আছে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি।

ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 কাজ করে যা হাইওএস সাপোর্ট করে। 4জি ভোলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস আছে। এর সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,750 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক উভয় ফিচার পাওয়া যাবে। ভারতে ফোনটির দাম 13,999। কোম্পানির তরফ থেকে ফোনটিতে ভোডাফোনের অফার পাওয়া যাবে। যেখানে ভোডাফোন ইউজাররা 2,200 টাকার ক‍্যাশব‍্যাক পাবেন।