শীঘ্রই Tecno তাদের Camon সিরিজের নতুন Tecno Camon Slim 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। সম্প্রতি TUV, EEC এবং Geekbench ডেটাবেসে আপকামিং ফোনটি স্পট হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ব্যাটারি, প্রসেসর এবং বেশ কিছু অন্যান্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Camon Slim 5G স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Tecno Camon Slim 5G এর TUV লিস্টিং
TUV সার্টিফিকেশন ওয়েবসাইটে Tecno Camon Slim 5G ফোনটি “CN6” মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনে 5800mAh এর Li-ion Polymer ব্যাটারি থাকতে পারে বলে জানা গেছে। সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী 2026 সালের 26 মে “JPTUV-187734” সার্টিফিকেশন নাম্বার সহ লিস্টেড হয়েছিল।
Tecno Camon Slim 5G এর EEC লিস্টিং
EEC সার্টিফিকেশন ডেটাবেসে Tecno Camon Slim 5G ফোনটি দেখা গেছে। এটি ইউরোপীয় মডেল হতে পারে। এই লিস্টিঙের মাধ্যমেও ফোনটি একই “CN6” মডেল নাম্বার সহ প্রকাশ্যে এসেছে। তাই Tecno তাদের এই ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করবে বলে জানা গেছে।
Tecno Camon Slim 5G এর Geekbench ডিটেইলস
Geekbench ডেটাবেসে Tecno Camon Slim 5G ফোনটি লিস্টেড হয়েছে।লিস্টিং অনুযায়ী এই বছরের মার্চ মাসে ফোনের প্রোটোটাইপ টেস্ট করা হয়েছিল। তখন ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ দেখা গিয়েছিল। এতে 8GB RAM দেওয়া হয়েছিল।
Geekbench লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে অক্টাকোর প্রসেসর থাকবে বলে জানা গিয়েছিল। এতে 2.40GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর থাকবে। একইসঙ্গে এই লিস্টিঙে Mali-G610 MC2 GPU সম্পর্কেও জানা গিয়েছিল। তাই Tecno Camon Slim 5G ফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর থাকতে পারে। Geekbench এ ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 986 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 2902 স্কোর পেয়েছে।
প্রকাশ্যে আসা সার্টিফিকেশন লিস্টিং এবং বেঞ্চমার্ক ডিটেইলস দেখে মনে করা হচ্ছে শীঘ্রই Tecno তাদের Camon Slim 5G স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করতে পারে। আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
যারা বড় ব্যাটারি, 5G কানেক্টিভিটি এবং মিড-রেঞ্জ পারফরমেন্স সহ সস্তা স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Tecno Camon Slim 5G স্মার্টফোনটি ভালো অপশন হবে। বাজারে উপস্থিত স্মার্টফোনটি Realme, Xiaomi এবং iQOO এর বাজেট এবং মিড-রেঞ্জ 5G স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যেসব ইউজাররা 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা Tecno Camon Slim 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









