144Hz Curved AMOLED ডিসপ্লে, 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 24GB RAM সহ লঞ্চ হল Tecno Camon Slim স্মার্টফোন

টেক ব্রান্ড টেকনো তাদের নতুন Tecno Camon Slim স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে। ভবিষ্যতে ফোনটি আলাদা-আলাদা বাজারে সেল করা হবে। এই ফোনের নাম দেখে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, কোম্পানির ফোনটি অত্যন্ত স্লিম ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের থিকনেস মাত্র 6.39mm। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Camon Slim স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Tecno Camon Slim ফোনের ডিজাইন

কোম্পানির Tecno Camon Slim ফোনটি Unibody Crater ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে AI Mood Lights দেওয়া হয়েছে, ফলে নোটিফিকেশন আসা মাত্রই লাইটই জ্বলে উঠবে। এই ফোনে 354 mini LEDs ফিট করা হয়েছে, যা 55 ধররনের মোশান দিতে সক্ষম। গ্লোবাল বাজারে টেকনো স্মার্টফোনটি New Mondrian, Prism Black, Jungle Green, Van Gogh Blue এবং Burgundy Red কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

মজবুতির জন্য Tecno Camon Slim ফোনটিতে MIL-STD-810 মিলিটারি গ্রেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে। অন্যদিকে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68+IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়া ফোনটি 80 ডিগ্রী সেলসিয়াল পর্যন্ত গরম জল সহ্য করতে পারবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 2 মিটার গভীর জলে 30 মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকবে। এই ফোনে ডায়মেনশন 162.8×77.7×6.39mm রয়েছে। অর্থাৎ 6.39এমএম থিকনেস সহ ফোনটিতে প্রিমিয়াম লুক পাওয়া যাবে।

Tecno Camon Slim ফোনের স্পেসিফিকেশন

Tecno Camon Slim ফোনটি অ্যান্ড্রয়েড HiOS 16.2 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে MediaTek Helio G200 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz এবং 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি এটি একটি 4G মোবাইল সিপিইউ।

কোম্পানির Tecno Camon Slim 4G স্মার্টফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে এক্সপেন্ডেবল RAM ফিচার সহযোগিতায় 8GB ফিজিক্যাল RAM এবং 16GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 24GB RAM (8GB+16GB) পারফরমেন্স পাওয়া যায়। গ্লোবাল বাজারে ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে হেভি পারফরমেন্স বা গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 3205mm² stainless steel VC কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

Tecno Camon Slim 4G স্মার্টফোনটিতে 1224 x 2720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Curved AMOLED স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM রেট সাপোর্ট করে। একইসঙ্গে ফোনের স্ক্রিনে rain touch ররয়েছে, ফলে ফোনটি জলে পড়ে গেলেও কোনো রকম সমস্যা ছাড়াই ফোনটি ব্যাবহার করা যাবে।

ফটোগ্রাফির জন্য Tecno Camon Slim 4G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony LYT600 লেন্স দেওয়া হয়েছে, যা সেকেন্ডারি ফ্লিকার সেন্সর সহ কাজ করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য টেকনো ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের সাহায্যে Underwater Photography করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Camon Slim 4G ফোনটিতে 5600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই অত্যন্ত স্লিম ফোনেও এত বড় ব্যাটারি সত্যি প্রশংসনীয়। একইসঙ্গে এই ব্যাটারি 5 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে স্মার্টফোনে দ্রুত চার্জ করার জন্য এতে 60W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here