Home খবর ভারতে আসতে চলেছে দুটি ফোল্ডেবল স্মার্টফোন, কম দামে পাওয়া জাছে দারুণ ফিচার

ভারতে আসতে চলেছে দুটি ফোল্ডেবল স্মার্টফোন, কম দামে পাওয়া জাছে দারুণ ফিচার

যারা একটি নতুন ফোল্ডেবল বা ফ্লিপ স্মার্টফোন কিনতে চাইছেন তাদের কিছু দিন অপেক্ষা করা উচিৎ। শীঘ্রই ভারতে Tecno দুটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে দেশের বাজারে Phantom V Fold 2 এবং V Flip 2 ফোনদুটি লঞ্চের কথা জানিয়ে দেওয়া হয়েছে। লঞ্চ টিজ করার পাশাপাশি আরও জানানো হয়েছে এই ফোনদুটি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হবে। তবে এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি।

মনে করিয়ে দিই এই বছর সেপ্টেম্বর মাসে গ্লোবাল মার্কেটে Tecno Phantom V Fold 2 এবং V Flip 2 ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। এর পর থেকেই ভারতে এই ফোনদুটির লঞ্চ সম্পর্কে লিক ও ডিটেইলস প্রকাশ্যে এসে চলেছে।

ভারতে আসছে Tecno Phantom V Fold 2 এবং V Flip 2

কেমন হবে Tecno Phantom V Fold 2 এবং V Flip 2 ফোনের দাম?

Tecno Phantom V Fold 2 এবং V Flip 2 ফোনের সম্ভাব্য বিশেষত্ব

আগেই বলা হয়েছে গত সেপ্টেম্বর মাসে গ্লোবাল বাজারে Tecno Phantom V Fold 2 এবং V Flip 2 ফোনদুটি লঞ্চ হয়ে গেছে। তাই ফোনদুটি স্পেসিফিকেশন আমাদের আগে থেকেই জানা। আমাজনে ফোনদুটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও অফিসিয়ালি জানানো হয়েছে।