Highlights
- Phantom V Fold 5G তে 7.85″ 2K+ LTPO ডিসপ্লে আছে।
- প্রাইমারি ডিসকাউন্ট অফারে ফোনটি 77,777 টাকার বিনিময়ে কেনা যাবে।
- আকর্ষণীয় লঞ্চ অফারের সঙ্গে আগামী 22 এপ্রিল থেকে ফোনটির রিটেইল প্রিবুকিং শুরু হবে।
চাইনিজ স্মার্টফোন কোম্পানি টেকনো ভারতের বাজারে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Tecno Phantom V Fold 5G লঞ্চ করেছে। এই ফোনটি MWC 2023 এর মঞ্চে গ্লোবালি পেশ করা হয়েছিল। এই ফ্ল্যাগশিপ ফোনটি সরাসরি Samsung Z Fold 4 এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি স্যামসাঙের এই ফোনটি এবং টেকনোর এই নতুন ফোনের ডিজাইন প্রায় একইরকম। তবে দামের দিক থেকে Tecno-এর ফোল্ডেবল ফোনটি প্রায় 50 শতাংশ সস্তা। নিচে এই ফোনের দাম, সেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: নতুন ইয়ারফোন কিনবেন? দেখে নিন 1000 টাকার কম দামের সেরা ওয়্যার্ড ইয়ারফোনের তালিকা
Tecno Phantom V Fold 5G এর দাম, সেল এবং অফার ডিটেইলস
Tecno Phantom V Fold 5G ফোনটির দাম 88,888 টাকা। তবে প্রাথমিক ডিসকাউন্ট অফারে ফোনটি মাত্র 77,777 টাকার বিন্ম্যে আমাজন থেকে কেনা যাবে। আজ অর্থাৎ 12 এপ্রিল থেকে ফোনটির সেল শুরু হচ্ছে। এছাড়া আগামী 22 এপ্রিল থেকে আকর্ষণীয় লঞ্চ অফারসহ ফোনটির রিটেইল প্রিবুকিং শুরু হবে।
সেলে ফোনটির সঙ্গে বিনামূল্যে 5,000 টাকার গিফ্ট দেওয়া হচ্ছে। ফোনটি কিনলে 8,888 টাকা দামের সুরক্ষা প্ল্যান পাওয়া যাচ্ছে। এর ফলে 6 মাসের মধ্যে একবার স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটিসহ 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হবে। এছাড়া HDB ফাইনান্সিয়াল সার্ভিসের সঙ্গে 5000 টাকা ক্যাশব্যাক অফারও রয়েছে। আরও পড়ুন: Second Hand Mobile Phone কেনার সেরা ঠিকানা, সস্তায় পাবেন iPhone ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের Android স্মার্টফোন
Tecno Phantom V Fold 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন
- ডুয়েল ডিসপ্লে: এই টেকনো ফোনে দুটি ডিসপ্লে রয়েছে। ফোনটির মেইন স্ক্রিনটি 7.65 ইঞ্চির। LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনটি 2296 x 2000 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড একটি 2K+ স্ক্রিন। এছাড়া এই ফোনে 1080 x 2550 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.42 ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে আছে। TECNO PHANTOM V Fold 5G এর উভয় ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
- প্রসেসর, RAM এবং স্টোরেজ: TECNO PHANTOM V Fold 5G ফোনটি 3.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9000+ চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী জি710 জিপিইউ রয়েছে। এছাড়া এতে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে।
- ক্যামেরা: ফোনটির ভেতরের এবং বাইরের উভয় ডিসপ্লেতে সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটি ভাঁজ করার পর জে ডিসপ্লে বাইরে থাকে তাতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি খোলার পর ভেতরের স্ক্রিনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের পোর্ট্রেট টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।
- ব্যাটারি এবং অপারেটিং সিস্টেম: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45 ওয়াট ফাস্ট চার্জিঙ্গ সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফোনটি হাই ওএস ফোল্ড ভার্সনে কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
