Home খবর 7 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে Tecno Phantom X2 সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন 

7 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে Tecno Phantom X2 সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন 

Tecno ব্র্যান্ড ভারতে তাদের লো বাজেট স্মার্টফোনের জন্য সুপরিচিত। এই কোম্পানির মোবাইল ফোনগুলি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন অফার করে। Tecno সম্পর্কে বড় তথ্য সামনে এসেছে যে Tecno Phantom X-এর সাফল্যের পর, এবার কোম্পানিটি তাদের নতুন এবং শক্তিশালী Tecno Phantom X2 সিরিজ নিয়ে আসছে যা 7ই ডিসেম্বর দুবাইতে লঞ্চ হবে। এই সিরিজের অধীনে Tecno Phantom X2 এবং Tecno Phantom X2 Pro এই দুটি স্মার্টফোন লঞ্চ করা যেতে পারে। কোম্পানি নতুন টেকনো মোবাইল ফোনের অনেক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের থেকে পর্দা তুলেছে, আজকের এই পোস্টে আপনাদের এই সিরিজের ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Samsung Mobile Phone এখন আরও সস্তা! 8টি স্যামসাঙ ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়

Tecno Phantom X2 সিরিজ লঞ্চ

লন্ডনে আয়োজিত ওয়েবিনারের মাধ্যমে কোম্পানি তাদের Tecno Phantom X2 সিরিজ লঞ্চের বিস্তারিত জানিয়েছে। কোম্পানি জানিয়েছে যে আগামী 7 ডিসেম্বর দুবাইতে একটি বড় ইভেন্টের আয়োজন করা হচ্ছে এবং সেই ইভেন্টের মঞ্চ থেকেই Tecno Phantom X2 সিরিজ টেক মার্কেটে প্রবেশ করবে। এটি হবে Tecno Phantom X2 আন্তর্জাতিক লঞ্চ,তারপর Tecno Phantom X2 এবং Tecno Phantom X2 Pro স্মার্টফোনগুলি বিশ্বের বিভিন্ন মার্কেটে সেলের জন্য পাওয়া যাবে।

Tecno Phantom X2

Tecno কোম্পানি স্পষ্টভাবে জানিয়েছে যে কোম্পানির নতুন ফ্যান্টম সিরিজে MediaTek Dimensity 9000 চিপসেট দেওয়া হবে। যদিও এই প্রসেসরটি Tecno Phantom X2 বেস মডেলে হবে নাকি Tecno X2 Pro মডেলে, তা এখনও স্পষ্ট নয়। এই নতুন MediaTek প্রসেসরটি 3GHz ক্লকস্পিড সহ Cortex-X2 কোর এবং 4nm আর্কিটেকচারে নির্মিত। আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ Redmi Note 11S স্মার্টফোনে পাবেন বিশাল ডিসকাউন্ট , লো বাজেটে পাবেন দারুণ ফিচার 

Tecno Phantom X

মার্কেটে উপলব্ধ Tecno Phantom X ফোনটি 25,999 টাকা দামে ভারতে সেলের জন্য উপলব্ধ। এই ফোনে 8GB র‌্যাম এবং 256GB স্টোরেজ পাওয়া যায়। এই Tecno মোবাইল ফোনটি 6.7-ইঞ্চি ফুলএইচডি+ কার্ভড AMOLED ডিসপ্লে সাপোর্ট করে যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে।

Tecno Phantom X ফোনটি MediaTek Helio G95 চিপসেটে চলে। ফটোগ্রাফির জন্য, ব্যাক প্যানেলে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি 13-মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স এবং একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 48 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই Tecno ফোনটিতে একটি 4,700 mAh ব্যাটারি রয়েছে, যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। আরও পড়ুন: মাত্র 5384 টাকায় পেয়ে যাবেন Ather 450X Gen 3, সিঙ্গেল চার্জে চলবে 146 কিমি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন