শীঘ্রই Tecno বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। সম্প্রতি FCC সার্টিফিকেশন সাইটে ‘KN3’ মডেল নাম্বার দেখা গেছে। আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Tecno Pop 20, Tecno Pop X এবং Tecno Spark Go 3 ফোনটি বাজারে আলাদা-আলাদা নামে লঞ্চ করা হতে পারে। এবার লেটেস্ট FCC লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। তাই খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনগুলির লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
FCC লিস্টিং অনুযায়ী Tecno KN3 স্মার্টফোনটি FCC ID ‘2ADYY-KN3’ সহ দেখা গেছে। এটি একটি 4G স্মার্টফোন। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Bluetooth এবং ডুয়েল ব্যান্ড Wi-Fi (2.4GHz + 5GHz) সাপোর্ট করবে। এই ফোনটি ‘KN3-15.1.2’ সফটওয়্যার ভার্সন এবং ‘V1.0’ হার্ডওয়্যার ভার্সন সহ লিস্টেড হয়েছে।
FCC লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আসন্ন টেকনো ফোনটিতে 4900mAh রেটেড 5000mAh টিপিকল Li-ion পলিমার ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটি ‘BL-49NT’ মডেল নাম্বার সহ দেখা গেছে। একইসঙ্গে ফোনটিতে 10W ওয়ার্ড চার্জিং ফিচার থাকবে বলে জানা গেছে। এতে 5V x 2A আউটপুট পাওয়া যাবে। একইভাবে চার্জিং অ্যাডপ্টার ‘U100TSA’ মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। তাই Tecno তাদের নতুন ফোনটি বক্সের ভিতরে চার্জার সহ লঞ্চ করতে পারে।
FCC ডেটাবেসের মাধ্যমে প্রকাশ্যে আসা ইমেজ অনুযায়ী Tecno Pop 20, Pop X এবং Spark Go 3 ফোনটির রেয়ার প্যানেলে ভার্টিক্যাল প্লেস্ড পিল শেপ ক্যামেরা মডিউল থাকতে পারে। এই মডিউলে দুটি সার্কুলার ইউনিট রয়েছে। এটি ক্যামেরা সেন্সরের জন্য হতে পারে। তবে এর ডানদিকে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ফোনটির বাঁদিকের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। এই ফোনের পাওয়ার বাটন সাইড-মাউন্টেড স্ক্যানার হিসাবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
আগের Google Play Console ডেটাবেস অনুযায়ী আপকামিং টেকনো ফোনটি Spreadtrum UMS9230E প্রসেসর, ARM Mali G57 GPU, Android 15 অপারেটিং সিস্টেম এবং HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ভবিষ্যতে ইউজাররা বাজেট রেঞ্জে শক্তিশালী স্মার্টফোন অপশন উপভোগ করতে পারবে।
যারা স্টুডেন্ট, ফাস্ট-টাইম স্মার্টফোন ইউজার এবং কম বাজেট রেঞ্জে দৈনন্দিন কাজের জন্য বেসিক স্মার্টফোন খুঁজছেন, মূলত এমন ইউজারদের জন্য Tecno Pop 20/ Pop X/ Spark Go 3 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি শীঘ্রই ফোনগুলি ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ করতে পারে। এই বাজেট রেঞ্জে ফোনটি Infinix Smart10, Redmi A5 এবং realme C61 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা কম বাজেট রেঞ্জে নতুন ফোন চাইছেন, সেইসব ইইউজাররা আলাদা আলাদা বাজারের হিসাবে Tecno Pop 20, Tecno Pop X এবং Tecno Spark Go 3 ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন। ইউজারদের জন্য নতুন অপশন বাজারে আসতে চলেছে।
(সোর্স)









