Xiaomi-Realme টক্কর দিতে শুধুমাত্র 6,299 টাকা দামে লঞ্চ হলো 5,000mAh Battery এর এই সস্তা স্মার্টফোনটি

সস্তা স্মার্টফোন বানানো‌র জন্য প্রসিদ্ধ টেক কোম্পানি TECNO Mobile আজকে ভারতীয় বাজারে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর জন্য আর‌ও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই মোবাইল ফোনটিকে TECNO POP 5 LTE নামের সাথে বাজারে পেশ করা হয়েছে এবং এর সাথেই ভারতে টেক্নো পপ সিরিজের শুভারম্ভ হয়ে গেলো।টেক্নো পপ 5 এলটিই স্মার্টফোনটি শুধুমাত্র 6,299 টাকা দামে লঞ্চ হয়েছে। লো বাজেটে এই স্মার্টফোনটি Xiaomi, Realme সহ Infinix, OPPO, Vivo এবং Samsung এর স্মার্টফোন গুলিকে কড়া টক্কর দেবে।

TECNO POP 5 LTE এর স্পেসিফিকেশন

টেক্নো‌র এই নতুন মোবাইল‌টিকে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে এবং স্মার্টফোনটি 1600 × 720 পিক্সেল রেজল্যুশনের 6.52 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। ওয়াটারড্রপ নচ ডিজাইনের এই স্ক্রিনটি 2.5-ডি কার্ভড গ্লাস প্রোটেক্টেড এবং এর সাথেই 480 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। টেক্নো পপ 5 এলটিই স্মার্টফোনটি আইপিএক্স2 সার্টিফাইডের মাধ্যমে জলের ছিটার থেকে সুরক্ষিত।

TECNO POP 5 LTE স্মার্টফোনটি‌কে অ্যান্ড্রয়েড 11 ‘গো এডিশনে’ লঞ্চ করা হয়েছে এবং এর সাথেই ফোনটি হাইওএস 7.6 এর সাথে কাজ করতে সক্ষম। আবার প্রসেসিঙের জন্য এই ফোনে 1.8 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর সহ 12 এন‌এম ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হেলিয়ো এ25 চিপসেট দেওয়া হয়েছে। আবার গ্রাফিক্সের জন্য এই স্মার্টফোনটি পাওয়ার‌ভিআয জিই8320 জিপিইউ সাপোর্ট করে।

ফোটোগ্রাফির জন্য টেক্নো পপ স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং এই লেন্স‌টি সেকেন্ডারি এআই লেন্সের সাথে মিলে কাজ করে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

TECNO POP 5 LTE একটি ডুয়াল সিম ফোন এবং এই স্মার্টফোনটি 4জি এলটিই‌ সাপোর্ট করে। 3.5 মিমি জ‍্যাক এবং এফ‌এম রেডিওর সাথেই ফোনটিতে অন‍্যান‍্য কানেক্টিভিটি ফিচার‌ও দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য এই ফোনে 5,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারি দেওয়া হয়েছে। ভারতে টেক্নো পপ 5 এলটিই স্মার্টফোনটি‌কে 2 জিবি র‍্যাম + 32 জিবি স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে, এই স্মার্টফোনের মেমোরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটিকে শুধুমাত্র 6,299 টাকা দামে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here