কিছু দিন আগে আমরা আমাদের এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছিলাম টেক ব্র্যান্ড টেকনো তাদের ‘পপ’ সিরিজের নতুন স্মার্টফোন Tecno POP 6 Pro এর ওপর কাজ করছে যা ভারতের মার্কেটে 6,099 টাকা দামে পেশ করা হবে। আজ আমাদের খবরকে সত্য প্রমাণ করে কোম্পানি Tecno POP 6 Pro ফোনটি ভারতীয় বাজারে অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। আমাজনে Tecno POP 6 Pro ফোনটি 6,099 টাকা দামে সেলের জন্য লিস্টেড করে দেওয়া হয়েছে।
Tecno POP 6 Pro এর দাম
ভারতে Tecno POP 6 Pro ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 2GB RAM এর সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 6,099 টাকা। এই ফোনটি শপিং সাইট আমাজন ইন্ডিয়া থেকে Peaceful Blue ও Polar Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে। বান্ডিল অফার অনুযায়ী মাত্র 399 টাকা অতিরিক্ত খরচ করে Tecno POP 6 Pro ফোনটির সঙ্গে Boat Bassheads পাওয়া যাবে।
Tecno POP 6 Pro এর স্পেসিফিকেশন
Tecno POP 6 Pro ফোনটিতে 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টস টাচ সাম্পেলিং রেট এবং 270 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ডট নচ স্টাইলযুক্ত এই ফোনটির স্ক্রিন 2.5ডি কার্ভড ডিসপ্লে দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই ফোনটি মাত্র 8.75 এমএম চওড়া।
Tecno POP 6 Pro ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও এ22 চিপসেটে রান করে। এই ফোনে 2GB LPDDR4x RAM এবং 32GB eMMC5.1 ROM রয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 1TB পর্যন্ত বাড়ানো যায়।
ফটোগ্রাফির জন্য Tecno POP 6 Pro ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত একটি 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে সমান অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন সেকেন্ডারি এআই লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Tecno POP 6 Pro ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 3.5 এমএম জ্যাক এবং OTG সহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 42 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই দিতে সক্ষম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন













