Tecno শীঘ্রই তাদের Pova সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই আপকামিং ফোনটি Tecno Pova 8 5G নামে পেশ করা হতে পারে। লঞ্চের আগেই এই ফোনটি NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে এবং এর ফলে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি গ্লোবাল মার্কেটে এই ফোনটি লঞ্চ করা হবে। নতুন লিস্টিঙে ফোনটির মডেল নাম্বার “LK6” বলে উল্লেখ করা হয়েছে এবং এই প্ল্যাটফর্ম থেকে ফোনটির নামও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
NBTC প্ল্যাটফর্ম থেকে জানা গেছে Tecno Pova 8 5G ফোনটি GSM, WCDMA, LTE এবং NR কানেক্টিভিটি সাপোর্ট করতে পারে। অর্থাৎ এই ফোনটি 5G সাপোর্ট করবে। এই লিস্টিং থেকে ফোনটির হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এর আগে প্রকাশ্যে আসা রিপোর্ট ও ডেটাবেস লিস্টিং থেকে ফোনটির গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গেছে।
Tecno Pova 8 5G ফোনটি এর আগে Google Play Console ডেটাবেসে দেখা গিয়েছিল। এই লিস্টিং অনুযায়ী এই আপকামিং ফোনটিতে MediaTek Dimensity 7100 প্রসেসর যোগ করা হতে পারে। এই প্ল্যাটফর্মে চিপসেটেন নাম উল্লেখ করা হয়নি, তবে MT6858 মডেল নাম্বার এবং CPU-GPU কনফিগারেশন থেকে আভাস পাওয়া যাচ্ছে এই ফোনে Dimensity 7100 প্রসেসর থাকবে।
Tecno Pova 8 5G ফোনটি কিছু দিন আগে Geekbench প্ল্যাটফর্মেও দেখা গেছে। এই লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটিতে 6GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেম যোগ করা হবে। Google Play Console লিস্টিঙেও এই একই RAM এবং সফটওয়্যার ডিটেইলস উল্লেখ করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী Tecno Pova 8 5G ফোনে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, এতে রাউন্ডেড কর্নার দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1080 x 2344 পিক্সেল FHD+ রেজোলিউশন এবং 420dpi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি বিশেষভাবে গেমিং এবং মাল্টি টাস্কিঙের কথা মাথায় রেখে তৈরি করা হতে পারে।
এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের ব্যাটারি সেগমেন্ট হতে পারে। কারণ Tecno Pova 8 5G ফোনটি এর আগে TUV সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল এবং এই প্ল্যাটফর্ম অনুযায়ী এই ফোনে 7,750mAh ব্যাটারি থাকবে। তবে ফোনটির চার্জিং স্পীড সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি কম দামে লঞ্চ করা হলে এবং এই ফোনে বড় ব্যাটারি ও Dimensity 7100 প্রসেসর যোগ করা হলে বাজেট 5G সেগমেন্টে এই ফোনটিকে Realme, Redmi ও Infinix ব্র্যান্ডের বিভিন্ন ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। খুব তাড়াতাড়ি এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।









