সার্টিফিকেশন সাইটে দেখা গেল Tecno Pova 8 5G এবং Pova 8 Pro 5G স্মার্টফোন, লিক হল 8000mAh ব্যাটারি এবং গুরুত্বপূর্ণ ফিচার ডিটেইলস

খুব তাড়াতাড়ি Tecno তাদের নতুন Pova 8 5G সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে Tecno Pova 8 5G এবং Tecno Pova 8 Pro 5G নামের দুটি স্মার্টফোন পেশ করা হতে পারে। লঞ্চের আগেই বেশ কিছু সার্টিফিকেশন সাইট এবং ডেটাবেস প্ল্যাটফর্মে এই ফোনদুটি দেখা গেছে। এর ফলে এই ফোনগুলির ডিজাইন, স্টোরেজ এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি অফিসিয়ালি এই ফোনদুটি লঞ্চ করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনদুটির সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে।

Tecno Pova 8 Pro 5G ফোনটি FCC এবং EEC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এই ফোনটি LK7 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। FCC লিস্টিং অনুযায়ী এই ফোনটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। কানেক্টিভিটি ফিচার হিসাবে Pova 8 Pro 5G ফোনে GSM, WCDMA, LTE এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করতে পারে। এছাড়াও এই ফোনে ডুয়েল ব্যান্ড WiFi, NFC এবং Bluetooth সাপোর্ট পাওয়া যাবে।

FCC ডেটাবেসে প্রকাশ্যে আসা স্কেমেটিক ইমেজ অনুযায়ী Tecno Pova 8 Pro 5G ফোনের ব্যাক প্যানেলে ট্রায়াঙ্গেল শেপের ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। এই মডিউলে দুটি সার্কুলার ক্যামেরা কাট‌আউট ভার্টিক্যালি অবস্থিত হবে। এছাড়াও LED ফ্ল্যাশের জন্য একটি বড় সার্কুলার কাট‌আউট যোগ করা হয়েছে। ক্যামেরা মডিউলের পাশে NFC ব্র্যান্ডিং দেখা গেছে।

FCC লিস্টিঙে Tecno Pova 8 Pro 5G ফোনটি 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ লিস্টেড করা হয়েছে। অপরদিকে EEC সার্টিফিকেশন সাইটে ফোনটির নাম উল্লেখ করা হয়েছে।

স্ট্যান্ডার্ড Tecno Pova 8 5G ফোনটিও কিছু প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছে। এই ফোনটি “LK6” মডেল নাম্বার সহ Carlcare সার্ভিস ওয়েবসাইটে দেখা গেছে। সম্প্রতি ফোনটি NBTC প্ল্যাটফর্মেও লিস্টেড হয়েছে। লেটেস্ট লিস্টিং অনুযায়ী এই ফোনটি 6GB + 128GB, 8GB + 128GB এবং 8GB + 256GB ভেরিয়েন্টে সেল করা হতে পারে।

Tecno Pova 8 5G ফোনটি SDPPI সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে, এর ফলে ফোনটির ইন্দোনেশিয়াতে লঞ্চ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। সবচেয়ে বড় কথা ইন্দোনেশিয়াতেও ফোনটির সেইসব স্টোরেজ ভেরিয়েন্ট সেল করা হবে বলে আশা করা হচ্ছে, যা ভারতের জন্য লিস্টেড করা হয়েছে।

এর আগে Tecno Pova 8 5G ফোনটি FCC প্ল্যাটফর্মেও লিস্টেড করা হয়েছে এবং এই প্ল্যাটফর্ম অনুযায়ী এই ফোনে 8000mAh ব্যাটারি থাকবে। এই লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে 7750mAh রেটেড ব্যাটারি যোগ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। এই ফোনটি 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে। এছাড়াও এই ফোনে GSM, WCDMA, 3G, 4G ও 5G নেটওয়ার্ক সাপোর্ট, Bluetooth, NFC, WiFi 5G এবং GPS (L1) ফিচার দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি ক্রমাগত প্রকাশ্যে আসা সার্টিফিকেশন লিস্টিং দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি Tecno Pova 8 5G সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দেওয়া হবে। বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং ফিচার এবং হাই RAM ভেরিয়েন্টের দৌলতে এই সিরিজের ফোনগুলি বাজারে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here