গত বছর জুলাই মাসে টেকনো তাদের Tecno Pova 7 Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই ফোনটি প্রাথমিক 16,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এই ফোনটিতে 8GB RAM, MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর এবং 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার ফোনটি Tecno Pova 8 Pro নামে বাজারে লঞ্চ করতে চলেছে। সম্প্রতি লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম এবং মডেল নাম্বার প্রকাশ্যে এসেছে।
প্যাশনেটগীক্জ ওয়েবসাইট IMEI ডেটাবেসে Tecno Pova 8 Pro ফোনটি স্পট করেছে। IMEI ডেটাবেসে আপকামিং Tecno ফোনটি ‘LK7’ মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম Tecno Pova 8 Pro 5G হবে বলে জানা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে শীঘ্রই Tecno Pova 8 Pro ফোনটি লঞ্চ করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। ভবিষ্যতে কোম্পানির পক্ষ থেকে ফোনটি টিজ করা হবে বলে মনে করা হচ্ছে।
লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Tecno Pova 8 Pro 5G ফোনটিতে Nothing ফোনের মতো Glyph Lights ডিজাইন দেওয়া হতে পারে। ফোনটির ব্যাক প্যানেলে লাইট থাকতে পারে, যা নোটিফিকেশন আসা মাত্রই জ্বলে উঠবে। অন্যদিকে লিক অনুযায়ী ফোনটি সেকেন্ডারি Matrix ডিসপ্লে সহ লঞ্চ করা হবে।
Tecno Pova 8 Pro 5G ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী আপকামিং টেকনো ফোনটিতে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হবে। জানিয়ে রাখি এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 1.8গীগাহার্টস থেকে 2.7গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। লিক অনুযায়ী Pova 8 Pro ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।
Tecno Pova 7 Pro স্মার্টফোনটি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর সহ কাজ করে। এই ফোনে LPDDR5 RAM এবং UFS 2.2 Storage ফিচার দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে মেমরি ফিউশন টেকনোলোজি রয়েছে, এর ফলে 8GB ফিজিক্যাল RAM + 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় মোট 16GB RAM (8+8) এর পারফরমেন্স পাওয়া যায়। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড বড় 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে 30W ওয়্যারলেস চার্জিং যোগ করা হয়েছে।
Tecno Pova 7 Pro স্মার্টফোনটিতে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 4500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য Tecno Pova 8 Pro 5G ফোনে 64MP IMX682 ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এবং ফ্রন্টে 13MP সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনটিতে Infrared সেন্সর এবং Ella AI ফিচার সাপোর্ট করে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে।











